1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম
ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন ট্রাম্প, বললেন ‘দারুণভাবে জিতছি’ রংপুরের তারাগঞ্জে জুয়ার আসরে অভিযান, গ্রেপ্তার ২ শিক্ষা খাতে আরও অর্থায়ন চাইলেন প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ প্রাথমিক শিক্ষক নিয়োগে নিয়োগপত্র ও পদায়ন আদেশ জারির অনুমোদন ফেব্রুয়ারির মধ্যে বিশ্বজুড়ে তাপপ্রবাহে সাড়ে ৪ লাখ মানুষের মৃত্যুর শঙ্কা মিরপুরে স্বাস্থ্যসেবা কেন্দ্র ভাঙচুর-লুটপাট, জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি তৃতীয় বর্ষের ফল প্রকাশ, পাসের হার ৪৪.২৭ শতাংশ ৭৪ বছর বয়সে যমজ সন্তানের মা, কীভাবে সম্ভব হলো? ঢাকার কারাগারে ২৪ দিনে ১০ বন্দির মৃত্যু, চিকিৎসা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তারাগঞ্জে অগ্নিকাণ্ডে বসতবাড়ি পুড়ে ছাই, ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে রাশেদুল আহসান খান বাবু

শনি গ্রহের দখলে সবচেয়ে বেশি চাঁদ

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: সোমবার, ২২ মে, ২০২৩
  • ১৫৭ জন দেখেছেন

জ্যোতির্বিজ্ঞানীরা শনি গ্রহের ৬২টি নতুন চাঁদ আবিষ্কার করেছেন। তাইওয়ানের অ্যাকাডেমিয়া সিনিকা ইনস্টিটিউট অব অ্যাস্ট্রোনমি অ্যান্ড অ্যাস্ট্রোফিজিকস-এর পোস্টডক্টোরাল ফেলো এডওয়ার্ড অ্যাশটন এ গবেষণার নেতৃত্ব দেন। এ গবেষণায় আরও সহযোগিতা করে কানাডার ইউনিভার্সিটি অব ব্রিটিশ কলাম্বিয়া। ফলে সৌরজগতে সবচেয়ে বেশি চাঁদের মালিক এখন শনি গ্রহ। আগে শনির চাঁদ ছিল ৮৩টি। নতুন ৬২টি চাঁদ খুঁজে পাওয়ায় এখন এ গ্রহের মোট চাঁদের সংখ্যা ১৪৫। শনি এখন সৌরজগের প্রথম ও একমাত্র গ্রহ, যার ১০০টির বেশি চাঁদ আছে।

২০১৯ থেকে ২০২১ সালের মধ্যে হাওয়াইয়ের মাউনা কেয়ার শীর্ষে থাকা কানাডা-ফ্রান্স-হাওয়াই টেলিস্কোপের তথ্য ব্যবহার করে নতুন ৬২টি চাঁদ শনাক্ত করা হয়েছে। চাঁদগুলোর দৈর্ঘ্য খুব বেশি নয়। এদের মধ্যে কয়েকটি চাঁদের দৈর্ঘ্য ৩ কিলোমিটারের চেয়ে কম। নতুন আবিষ্কৃত ৬২টি চাঁদের সব কটিই অনিয়মিত। অর্থাৎ, শনি গ্রহের চারপাশে উপবৃত্তাকার কক্ষপথে ঘোরে। এ ছাড়া এ ধরনের উপগ্রহগুলো ঘোরে শনি গ্রহের বিপরীত দিকে। নতুন চাঁদগুলোর মধ্যে কিছু চাঁদ ২০১৯ সালের শুরুর দিকে দেখা গিয়েছিল। তবে সে সময় মনে করা হয়েছিল, এগুলো হয়তো গ্রহাণু।

২০২২ সালের ডিসেম্বরের শেষ দিকে বৃহস্পতি গ্রহের নতুন ১২টি চাঁদ আবিষ্কার করায় শনি পেছনে পড়ে যায়। ৯২টি চাঁদ নিয়ে সৌরজগতের শীর্ষ চাঁদের মালিক ছিল এত দিন গ্রহরাজ বৃহস্পতি। চার মাসের ব্যবধানে শনি তার শীর্ষত্ব ফিরে পেয়েছে। আমাদের সৌরজগতে এ রকম চাঁদ আছে ২০০টির বেশি।

বর্তমানে শনির চাঁদের সংখ্যা ১৪৫, বৃহস্পতির ৯২, ইউরেনাসের ২৭, নেপচুনের ১৪, মঙ্গলের ২ এবং পৃথিবীর রয়েছে একটি চাঁদ। আর বুধ ও শুক্র গ্রহের কোনো চাঁদ নেই। অবশ্য বৃহস্পতি ও শনির চারপাশে এমন আরও অনেক উপগ্রহ আছে। যুক্তরাষ্ট্রভিত্তিক বিজ্ঞানবিষয়ক ম্যাগাজিন ‘স্কাই অ্যান্ড টেলিস্কোপ’-এর মতে, জ্যোতির্বিজ্ঞানীরা বৃহস্পতি গ্রহের তিন কিলোমিটারের মধ্যে এমন আরও কয়েক টন পাথুরে বস্তুর খোঁজ পেয়েছেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )