1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন

এবার ফেসবুক, ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপ ব্যবহারে লাগবে মাসিক ফি

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: শনিবার, ৩০ মে, ২০২৬
  • ১৯৩ জন দেখেছেন

বিশ্বের জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক, ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপের জন্য নতুন প্রিমিয়াম সাবস্ক্রিপশন সেবা চালুর ঘোষণা দিয়েছে meta.com। ‘ফেসবুক প্লাস’, ‘ইনস্টাগ্রাম প্লাস’ এবং ‘হোয়াটসঅ্যাপ প্লাস’ নামে আসতে যাওয়া এই সেবাগুলো ব্যবহার করতে গ্রাহকদের মাসিক নির্দিষ্ট ফি পরিশোধ করতে হবে।

মেটার পক্ষ থেকে জানানো হয়েছে, বিনামূল্যের সংস্করণ আগের মতোই চালু থাকবে। তবে প্রিমিয়াম গ্রাহকরা অতিরিক্ত কিছু সুবিধা পাবেন, যার মধ্যে রয়েছে উন্নত অ্যানালিটিকস, কনটেন্ট রিচ বাড়ানোর বিশেষ ফিচার, প্রোফাইল কাস্টমাইজেশন, উন্নত এআই টুল এবং হোয়াটসঅ্যাপে ব্যক্তিগতকরণের নানা সুবিধা।

প্রাথমিক তথ্য অনুযায়ী, ফেসবুক প্লাস ও ইনস্টাগ্রাম প্লাসের মাসিক মূল্য নির্ধারণ করা হয়েছে ৩.৯৯ ডলার এবং হোয়াটসঅ্যাপ প্লাসের জন্য ২.৯৯ ডলার। তবে বাংলাদেশসহ বিভিন্ন দেশের জন্য স্থানীয় মূল্য নির্ধারণের বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত জানায়নি মেটা।

প্রতিষ্ঠানটির দাবি, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতে বিপুল বিনিয়োগের ব্যয় সামাল দিতে এবং আয়ের নতুন উৎস তৈরি করতেই এই সাবস্ক্রিপশন মডেল চালু করা হচ্ছে। আগামী কয়েক মাসের মধ্যে নির্বাচিত অঞ্চলে পরীক্ষামূলকভাবে সেবাটি চালুর পরিকল্পনা রয়েছে।

প্রযুক্তি বিশ্লেষকদের মতে, বিজ্ঞাপননির্ভর সোশ্যাল মিডিয়া থেকে সাবস্ক্রিপশনভিত্তিক মডেলের দিকে মেটার এই পদক্ষেপ বিশ্ব প্রযুক্তি খাতে নতুন অধ্যায়ের সূচনা করতে পারে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )