1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন ট্রাম্প, বললেন ‘দারুণভাবে জিতছি’ রংপুরের তারাগঞ্জে জুয়ার আসরে অভিযান, গ্রেপ্তার ২ শিক্ষা খাতে আরও অর্থায়ন চাইলেন প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ প্রাথমিক শিক্ষক নিয়োগে নিয়োগপত্র ও পদায়ন আদেশ জারির অনুমোদন ফেব্রুয়ারির মধ্যে বিশ্বজুড়ে তাপপ্রবাহে সাড়ে ৪ লাখ মানুষের মৃত্যুর শঙ্কা মিরপুরে স্বাস্থ্যসেবা কেন্দ্র ভাঙচুর-লুটপাট, জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি তৃতীয় বর্ষের ফল প্রকাশ, পাসের হার ৪৪.২৭ শতাংশ ৭৪ বছর বয়সে যমজ সন্তানের মা, কীভাবে সম্ভব হলো? ঢাকার কারাগারে ২৪ দিনে ১০ বন্দির মৃত্যু, চিকিৎসা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তারাগঞ্জে অগ্নিকাণ্ডে বসতবাড়ি পুড়ে ছাই, ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে রাশেদুল আহসান খান বাবু

ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন ট্রাম্প, বললেন ‘দারুণভাবে জিতছি’

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪ জন দেখেছেন

হরমুজ প্রণালি খুলে দেওয়া এবং মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত বন্ধে ইরানের দেওয়া প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার (২৬ সেপ্টেম্বর) হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান। 

ইরান জাতিসংঘ সাধারণ পরিষদকে কেন্দ্র করে যুদ্ধ বন্ধে কূটনৈতিক উদ্যোগের প্রস্তাব দিয়েছে। তেহরানের পক্ষ থেকে জানানো হয়, কাতারের মধ্যস্থতাকারীদের মাধ্যমে ওয়াশিংটনের কাছে একটি বার্তা পাঠানো হয়েছে। ওই প্রস্তাব বাস্তবায়িত হলে কৌশলগত নৌপথ হরমুজ প্রণালি আবার চালু করা এবং সাত দিনের মধ্যে সংঘাতের অবসান ঘটানোর সুযোগ তৈরি হতে পারে। 

তবে ট্রাম্প জানিয়েছেন, তিনি ইরানের প্রস্তাব গ্রহণ করেননি। টেনেসের উদ্দেশে রওনা হওয়ার আগে হোয়াইট হাউসে সাংবাদিকদের তিনি বলেন, ইরানের সঙ্গে চুক্তির প্রস্তাব তিনি প্রত্যাখ্যান করেছেন। তাঁর দাবি, ইরান দ্রুত হরমুজ প্রণালি খুলে দিতে চায়, কারণ দেশটি অর্থনৈতিকভাবে চাপের মধ্যে রয়েছে।

যুক্তরাষ্ট্র বর্তমান সংঘাতে ‘দারুণভাবে জিতছে’। তাঁর ভাষ্য অনুযায়ী, ইরান হরমুজ প্রণালি থেকে অর্থনৈতিকভাবে লাভবান হয় এবং এ কারণেই তারা দ্রুত প্রণালিটি খুলে দিতে চাচ্ছে। 

    মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। যুক্তরাষ্ট্র, ২৬ সেপ্টেম্বর ২০২৬ছবি: এএফপি

 

এদিকে বর্তমানে ইরানের নৌবন্দরে যুক্তরাষ্ট্রের অবরোধ কার্যকর রয়েছে। অন্যদিকে ইরানও তাদের অনুমতি ছাড়া কোনো জাহাজকে হরমুজ প্রণালি দিয়ে চলাচল করতে দিচ্ছে না। দুই দেশের এসব পদক্ষেপের কারণে গুরুত্বপূর্ণ এই নৌপথে জাহাজ চলাচল উল্লেখযোগ্যভাবে কমে গেছে। 

এর আগে মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নাল ট্রাম্পের ইরানি প্রস্তাব প্রত্যাখ্যানের খবর প্রকাশ করে। তবে এর আগে একজন মার্কিন কর্মকর্তা জানিয়েছিলেন, মধ্যস্থতাকারীদের মাধ্যমে ইরানের সঙ্গে ‘ইতিবাচক ও গঠনমূলক’ আলোচনা হয়েছে। 

সূত্র: রয়টার্স

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )