1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৪ অপরাহ্ন
শিরোনাম
ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন ট্রাম্প, বললেন ‘দারুণভাবে জিতছি’ রংপুরের তারাগঞ্জে জুয়ার আসরে অভিযান, গ্রেপ্তার ২ শিক্ষা খাতে আরও অর্থায়ন চাইলেন প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ প্রাথমিক শিক্ষক নিয়োগে নিয়োগপত্র ও পদায়ন আদেশ জারির অনুমোদন ফেব্রুয়ারির মধ্যে বিশ্বজুড়ে তাপপ্রবাহে সাড়ে ৪ লাখ মানুষের মৃত্যুর শঙ্কা মিরপুরে স্বাস্থ্যসেবা কেন্দ্র ভাঙচুর-লুটপাট, জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি তৃতীয় বর্ষের ফল প্রকাশ, পাসের হার ৪৪.২৭ শতাংশ ৭৪ বছর বয়সে যমজ সন্তানের মা, কীভাবে সম্ভব হলো? ঢাকার কারাগারে ২৪ দিনে ১০ বন্দির মৃত্যু, চিকিৎসা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তারাগঞ্জে অগ্নিকাণ্ডে বসতবাড়ি পুড়ে ছাই, ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে রাশেদুল আহসান খান বাবু

ঢাবি ক্যাম্পাসে সর্বনিম্ন রিকশা ভাড়া ১৫ টাকা, রবিবার থেকে কার্যকর

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: বৃহস্পতিবার, ১৮ মে, ২০২৩
  • ১৪৪ জন দেখেছেন

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে সর্বনিম্ন ১৫ রিকশা ভাড়া টাকা ও সর্বোচ্চ ৫৫ টাকা নির্ধারণ করা হয়েছে। নির্ধারিত ভাড়া কার্যকর করতে প্রাথমিকভাবে ১০০ রিকশাচালককে নির্ধারিত পোশাক দেওয়া হবে। নির্দিষ্ট স্টপেজে ভাড়ার তালিকা টাঙিয়ে দেওয়া হবে।

আজ বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের পক্ষ থেকে সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাকসুদুর রহমানের অফিসে গিয়ে রিকশা ভাড়া সম্পর্কিত প্রস্তাব করেন। পরে প্রশাসন থেকে রিকশা ভাড়া নির্ধারণের সিদ্ধান্ত নেওয়া হয়।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাকসুদুর রহমান বলেন, করোনার আগেই রিকশা ভাড়া নির্ধারণের উদ্যোগ নেওয়া হয়েছিল। আমাদের শিক্ষার্থীরা বিভিন্ন সময়ে অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগ করে আসছিল। এটি এখন চূড়ান্ত করা হয়েছে। আমরা দ্রুতই এটি বাস্তবায়ন করব।

তানভীর হাসান সৈকত বলেন, অনেকদিন থেকে শিক্ষার্থী এবং রিকশাচালকদের সঙ্গে আলাপ-আলোচনা করে আজকে অফিসিয়ালি প্রক্টর স্যারের সঙ্গে বিষয়টি চূড়ান্ত হয়েছে। আজকে রাতেই বিলবোর্ড লাগিয়ে দেওয়া হবে। নির্ধারিত পোশাক শনিবার রিকশাচালকরা পেয়ে যাবেন। রবিবার থেকে চালু হবে নির্ধারিত রিকশাভাড়া।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )