1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৩:১৬ পূর্বাহ্ন
শিরোনাম
নিরাপত্তা চেয়ে পিয়া জান্নাতুলের জিডি, তদন্তের নির্দেশ আদালতের প্রেম’ নিয়ে দফায় দফায় সংঘর্ষ, শিক্ষার্থীদের মারধর করলেন রাকসু ও শিবির নেতারা বহিষ্কৃত জামায়াত নেতা নজরুল ইসলাম গ্রেপ্তার প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় রাবি ছাত্রীকে ‘নদীতে ফেলে দেওয়ার’ হুমকি দিলেন ছাত্রদল নেতা রসায়ন পরীক্ষায় ৮ সৃজনশীলের ৪টিতেই ভুল চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণ করে ২০ টাকা ধরিয়ে দেয় প্রধান শিক্ষক নারায়ণগঞ্জে ঘরে ঢুকে কিশোরীকে ধর্ষণ করেন মাদ্রাসা শিক্ষক সাবেক চেয়ারম্যান স্বপন কান্তি দাস সপুর পিতা তরনী কান্ত দাস গুরুতর অসুস্থ, সুস্থতা কামনায় সবার কাছে দোয়া প্রার্থনা মেয়েটি নিজেই এমপি গাজী নজরুলকে সেবা করতে চেয়েছিল: জামায়াত এমপি মুহাদ্দিস খালেক জুমার নামাজে নিজামীপুত্র এমপি মোমেনের ইমামতিকে কেন্দ্র করে সংঘর্ষ বিএনপি – জামায়াতের

ছাত্রদলের হাতে বেদম মার খাওয়ার অভিযোগ সেই মাহাদীর

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬
  • ৯৪ জন দেখেছেন

ছাত্রদলের হাতে জেলা প্রশাসক (ডিসি) কার্যালয় প্রাঙ্গণে বেদম মার খেয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলা শাখার সদস্যসচিব মাহাদী হাসান।

বৃহস্পতিবার (১১ জুন) দুপুরে জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গনে তার ওপর আতর্তিক হামলা করে। তাকে উদ্ধার করে তার জন্য সদর হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে।

মাহদী হাসানের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্ট থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

ওই ভিডিওতে বলতে শোনা যায়, মাহাদী হাসানের উপর ছাত্রদলের নেতাকর্মীদের হামলা শিকার হয়েছেন। সরকারি অফিসের ভেতরে প্রকাশ্যে এ হামলার ঘটনা ঘটে।

প্রসঙ্গত, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলা শাখার সদস্যসচিব মাহাদী হাসান অভিযোগ করেছেন, ফেসবুকে তার দেওয়া একটি স্ট্যাটাসকে কেন্দ্র করে ছাত্রদলের কর্মীরা তাকে ধাওয়া করেছিলেন গতকাল বুধবার। পরিস্থিতি ‘বেগতিক’ দেখে তিনি হবিগঞ্জ সদর থানায় গিয়ে আশ্রয় নেন। গতকাল বুধবার দুপুরে শহরের বৃন্দাবন সরকারি কলেজের সামনে এই ঘটনা ঘটে।

এদিকে, ছাত্রদলের পক্ষ থেকে দাবি করা হয়েছে, এমন কোনো ঘটনা ঘটেনি।

মাহাদী হাসান ‘নিজের গুরুত্ব বাড়ানোর জন্য’ মিথ্যা অপপ্রচার চালাচ্ছেন। পুলিশও বলেছে, এ ঘটনার কোনো সত্যতা খুঁজে পায়নি তারা।

জানা গেছে, গত ২ জানুয়ারি মাহাদী জেলার শায়েস্তাগঞ্জ থানায় গিয়ে ওসিকে হুমকি দিয়ে বলেছিলেন, ‘বানিয়াচং থানা কিন্তু আমরা পুড়িয়ে দিয়েছিলাম, এসআই সন্তোষকে কিন্তু আমরা জ্বালাই দিয়েছিলাম।’ এই ভিডিও ছড়িয়ে পড়ার পর তিনি আলোচনায় আসেন।

গতকাল গণমাধ্যমকর্মীরা জানতে চাইলে মাহাদী জানান, সম্প্রতি নিজের ফেসবুক আইডিতে দেওয়া রাজনৈতিক স্ট্যাটাস নিয়ে তাকে লক্ষ্য করে এ ঘটনা ঘটে।

ওই স্ট্যাটাসে তিনি সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে নিয়ে সমালোচনা করেন এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার প্রসঙ্গ এনে তার প্রশংসা করেন। বিষয়টি জেলা ছাত্রদলের কিছু নেতা-কর্মী সহজভাবে নেননি।

গতকাল দুপুরে মাহাদী হাসান ফেসবুক লাইভে উত্তেজিত হয়ে বলেন, ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে তিনি বিআরটিএর কার্যালয়ে গিয়েছিলেন। সেখান থেকে তিনি একটি ইজিবাইকে বাসায় ফিরছিলেন। ওইসময় ছাত্রদলের কর্মীরা তাকে ধাওয়া করেন। ভিডিওতে মাহাদীর সঙ্গে ইজিবাইকে আরেকজনকে দেখা যায়। তারা হবিগঞ্জ সদর মডেল থানায় গিয়ে পুলিশের সঙ্গে কথা বলেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )