1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
সোমবার, ২০ জুলাই ২০২৬, ০৪:০৭ পূর্বাহ্ন
শিরোনাম
চট্টগ্রামের বন্যায় ইউনূসের ‘১০ হাজার কোটি টাকা সহায়তা’ দাবি ভিত্তিহীন শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনকে সামনে রেখে বালাগঞ্জে ঐক্যের আহ্বান রুম্মান আহমেদের চুক্তির চেয়ে ৫০% বেশি দামে কেনা হচ্ছে ২০ হাজার কোটি টাকার এলএনজি দুই বছরে নিরাপত্তা হেফাজতে আওয়ামী লীগের ৪৩ কর্মীর মৃত্যু দক্ষিণ সুরমা ও বালাগঞ্জে ঐক্যের আহ্বান, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে কাজ করার আহ্বান বালাগঞ্জের আমির হোসেন নুরুর সফল অস্ত্রোপচার ও দ্রুত সুস্থতার জন্য সবার কাছে দোয়ার আবেদন জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে ফুলেল শুভেচ্ছা জানাল ফেনী চ্যারিটি ফাউন্ডেশন কারাগারে যুবলীগ নেতার মৃত্যু রাত ১০ টার মধ্যে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে শাহবাগ থেকে সরে গেলেন এইচএসসি শিক্ষার্থীরা

গাজীপুরে ২ হাজারের বেশি শ্রমিক-কর্মচারীর গার্মেন্টস অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: বুধবার, ১ জুলাই, ২০২৬
  • ১১৩ জন দেখেছেন

শ্রমিকদের টানা কর্মবিরতি ও ধর্মঘটের জেরে গাজীপুরের কোনাবাড়ী এলাকায় অবস্থিত ইসলাম গার্মেন্টস লিমিটেড (ইউনিট-২) অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। বুধবার (১ জুলাই) দুই হাজারের বেশি শ্রমিক-কর্মচারী কর্মরত এ কারখানাটি বাংলাদেশ শ্রম আইন, ২০০৬-এর ১৩(১) ধারা অনুযায়ী বন্ধ ঘোষণা করা হয়।

কারখানা কর্তৃপক্ষের জারি করা এক নোটিশে বলা হয়, গত ২৮ জুন সকাল থেকে শ্রমিকরা বেআইনি ধর্মঘটের মাধ্যমে উৎপাদন কার্যক্রম বন্ধ করে দেন। কর্তৃপক্ষ বারবার কাজে যোগদানের আহ্বান জানালেও ৩০ জুন পর্যন্ত শ্রমিকরা কর্মবিরতি অব্যাহত রাখেন। এ পরিস্থিতিতে ১ জুলাই থেকে কারখানাটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।

পুলিশ ও শ্রমিক সূত্রে জানা গেছে, গত ২৭ জুন কারখানার শ্রমিক রুবিনা বেগম (৫০) অসুস্থ হয়ে পড়লে তাকে প্রথমে কারখানার মেডিক্যাল সেন্টারে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য কোনাবাড়ীর একটি ক্লিনিকে নেওয়া হলে তার শারীরিক অবস্থার অবনতি ঘটে। সেখান থেকে তাকে ঢাকার জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে (NICVD) রেফার করা হয়। ওই দিন সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

পরদিন সকালে রুবিনা বেগমের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে ক্ষুব্ধ শ্রমিকরা কাজ বন্ধ করে দেন এবং আন্দোলন শুরু করেন। শ্রমিকদের অভিযোগ, কারখানা কর্তৃপক্ষের অবহেলার কারণেই রুবিনা বেগমের মৃত্যু হয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে কয়েক দিন ধরে কারখানাজুড়ে অসন্তোষ ও উত্তেজনা বিরাজ করছিল।

নিহত রুবিনা বেগম সিরাজগঞ্জ জেলার কাজীপুর উপজেলার মেঘাই গ্রামের মৃত সুমার আলী সরকারের মেয়ে। তিনি গাজীপুরের জারুন এলাকায় ভাড়া বাসায় থেকে ইসলাম গার্মেন্টস লিমিটেডে সুইং অপারেটর হিসেবে কর্মরত ছিলেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )