1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১১:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম
বালাগঞ্জে আওয়ামী লীগ নেতার পরিবারের পাশে সাবেক ছাত্রনেতা আমিনুল ইসলাম মুরাদ আব্দুল কাইয়ূমকে গ্রেপ্তারের প্রতিবাদে আওয়ামী লীগ নেতাদের নিন্দা, নিঃশর্ত মুক্তির দাবি তারাগঞ্জে জাল ভিসা প্রতারণার অভিযোগে যুবক গ্রেপ্তার তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সিলেটে আ.লীগ নেতা-দম্পতিসহ তিনজন খুন, পাঁচ আওয়ামী লীগ নেতার নিন্দা তারাগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখির চেম্বারে অতর্কিত হামলা উপজেলার জামায়াত আমিরের বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যা, জামায়াত নেতা কারাগারে গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলায় ভারত সরকারের কোনো বাধা নেই: এফসিসি সভাপতি

রাত ১০ টার মধ্যে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে শাহবাগ থেকে সরে গেলেন এইচএসসি শিক্ষার্থীরা

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: বুধবার, ১৫ জুলাই, ২০২৬
  • ১১৮ জন দেখেছেন

আল্টিমেটাম দিয়ে রাজধানীর শাহবাগ থেকে সরে গেলেন এইচএসসি-২০২৬ ব্যাচের পরীক্ষার্থীরা। আজ বুধবার রাত সাড়ে ৭টার দিকে আন্দোলন স্থগিতের ঘোষণা দেন তারা। এতে যান চলাচল স্বাভাবিক হয়ে যায়।

আন্দোলনকারীরা বলেন, আজ রাত ১০টার মধ্যে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক পদত্যাগ না করলে আগামীকাল বৃহস্পতিবার সকাল থেকে সাইন্সল্যাব মোড়ে আবারও অবস্থান নেবে বলে জানান আন্দোলনরত এইচএসসি পরীক্ষার্থীরা।

এর আগে সন্ধ্যায় ৬টায় তারা শাহবাগ মোড়ে অবরোধ করেন। এ সময় গুরুত্বপূর্ণ এ সড়কটিতে যান চলাচল বন্ধ হয়ে যায়। এদিন দুপুরে এইচএসসি পরীক্ষা শেষে রাজধানীর সায়েন্সল্যাব মোড় অবরোধ করেন পরীক্ষার্থীরা। সেখান থেকে মিছিল নিয়ে সচিবালয় অভিমুখে রওনা দেন তারা। তবে মিছিলটি শিক্ষা ভবনের সামনে গেলে পুলিশ বাধা দেয়। প্রায় ২ ঘণ্টার অবস্থান শেষে শিক্ষাভবন মোড় ত্যাগ করেন আন্দোলনকারীরা। এরপর সড়ক থেকে ব্যারিকেড সরিয়ে দেয় পুলিশ।

এইচএসসি পরীক্ষার্থীদের তিন দফা দাবি হলো—দুর্যোগ পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত রাখা, বৈরী আবহাওয়ার কারণে ১৩ জুলাই পরীক্ষায় অংশ নিতে না পারা শিক্ষার্থীদের জন্য পুনঃপরীক্ষার ব্যবস্থা করা এবং শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )