1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৭:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম
লক্ষ্মীপুরে একই পরিবারের ৩ জনকে গলা কেটে হত্যা গাইবান্ধা গাইবান্ধায় ৬ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে রেস্টুরেন্টে আগুন আটক ১ জন পাঠ্যবইয়ে থাকছে না ওসমান হাদির বীরত্বগাথা, এই চক্রান্ত কোনো ভাবেই সফল হতে দেবো না: হাদির বোন তিস্তা সেচ প্রকল্পে ১৪০০ কোটি টাকার ‘মহা হরিলুট’: খাতা-কলমে উন্নয়ন, বাস্তবে কৃষকের হাহাকার অনুষ্ঠান থেকে গরিবের ডাক্তারকে পুলিশে ধরিয়ে দিলেন যুবদলের নেতাকর্মীরা সাবেক মেয়রকে ছিনিয়ে নিলেন আ.লীগ নেতাকর্মীরা, পুলিশ বলছে পালিয়ে গেছে তারাগঞ্জে শিশু সানজিদা হত্যা: আটক মুজাহিদের স্বীকারোক্তি আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেশ ও প্রবাসবাসীকে শুভেচ্ছা ধানমন্ডিতে জামায়াতের মিছিল শেষে ‘দোসর’ আখ্যা দিয়ে সাংবাদিককে মারধর ময়মনসিংহে ৮ স্থানে আওয়ামী লীগের বিক্ষোভ কর্মসূচি

ফুটবল ম্যাচ উদ্বোধন করতে গিয়ে অবরুদ্ধ এমপি আমির হামজা, অভিযোগ ছাত্রদলের বিরুদ্ধে

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
  • ৭০ জন দেখেছেন

কুষ্টিয়া সরকারি কলেজে আন্তঃবিভাগ মিনি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিতে গিয়ে বিক্ষোভের মুখে পড়েছেন কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজা। এ সময় তাকে ঘিরে স্লোগান দেন একদল শিক্ষার্থী। ঘটনাকে কেন্দ্র করে কলেজ ক্যাম্পাসে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।

বৃহস্পতিবার (৭ মে) সকাল সাড়ে ১০টার দিকে কুষ্টিয়া সরকারি কলেজ মাঠে এ ঘটনা ঘটে। পরে মুফতি আমির হামজার ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে দাবি করা হয়, ছাত্রদলের নেতাকর্মীরা তাকে অবরুদ্ধ করে রেখেছিল।

পোস্টে উল্লেখ করা হয়, কুষ্টিয়া সরকারি কলেজ পরিদর্শনের সময় এমপি মুফতি আমির হামজাকে অবরুদ্ধ করে রাখা হয়েছে।

কলেজ ও পুলিশ সূত্রে জানা গেছে, টুর্নামেন্ট উদ্বোধনের জন্য কলেজ মাঠে উপস্থিত হলে ‘সাধারণ শিক্ষার্থী’ ব্যানারে একদল শিক্ষার্থী মঞ্চের সামনে অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দিতে শুরু করেন। পরে এমপি মাঠে নামলে তারা তাকে ঘিরে ধরে প্রতিবাদ জানায় এবং মাঠে বসে পড়ে।

পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে কলেজের অধ্যক্ষ মুফতি আমির হামজাকে তার কার্যালয়ে নিয়ে যান। তবে সেখানেও বিক্ষোভকারী শিক্ষার্থীরা গিয়ে স্লোগান দিতে থাকেন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ বিষয়ে কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন মাতুব্বর বলেন, খবর পেয়ে পুলিশ কলেজে যায়। তিনি জানান, অধ্যক্ষের কার্যালয়ে গিয়ে এমপি আমির হামজাকে অধ্যক্ষের সঙ্গে কথা বলতে দেখা যায়। তবে তাকে অবরুদ্ধ করে রাখার অভিযোগ তিনি অস্বীকার করেন। তার ভাষ্য, পরে এমপি পুলিশ সদস্যদের সঙ্গে কলেজ ত্যাগ করেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )