1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
শনিবার, ০২ মে ২০২৬, ০৬:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম
এমপিওভুক্ত শিক্ষকদের বদলি নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী তারেক রহমান দেশকে ধ্বংসস্তূপ থেকে রক্ষা করেছেন: মির্জা ফখরুল গণভোটের রায় বাস্তবায়ন না হলে জনগণ রাজপথেই সিদ্ধান্ত নেবে বিদ্যুৎকেন্দ্রের সাবস্টেশনে আগুন, অল্পের জন্য রক্ষা পেল ৩০০ কোটি টাকার ট্রান্সফরমার জামায়াত মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি, আইন পাসে এটা প্রতিষ্ঠিত সত্য হয়েছে: আইনমন্ত্রী প্রবাসীদের স্বার্থ রক্ষা করতে না পারলে দূতাবাস বন্ধ করা উচিত : জামায়াত আমির ছদ্মবেশে হজ ক্যাম্পে ঢুকে চুরির ঘটনায় দুজন গ্রেপ্তার, ১৭ হাজার সৌদি রিয়াল উদ্ধার ভারত থেকে এলো আরও ৫ হাজার মেট্রিক টন ডিজেল গণঅভ্যুত্থানের পর ছাড়া পাওয়া শীর্ষ সন্ত্রাসীরাই রক্ত ঝরাচ্ছে আন্ডারওয়ার্ল্ডে নিষিদ্ধ শূকরের মাংসও আমদানি করতে চেয়েছিলেন ড. ইউনূস

ইচ্ছা করেই পরিস্থিতি উত্তপ্ত করতে চাচ্ছে ভারত: ডা. শফিকুর রহমান

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: শনিবার, ৭ ডিসেম্বর, ২০২৪
  • ১৮৫ জন দেখেছেন
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ভারত ইচ্ছা করেই পরিস্থিতি উত্তপ্ত করতে চাচ্ছে। তবে বাংলাদেশের মানুষ সেই ফাঁদে পা দেবে না।

শুক্রবার (৬ ডিসেম্বর) কুমিল্লা টাউন হল মাঠে মহানগর জামায়াতের কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। কুমিল্লায় ১৯ বছর পর দলটির এ সম্মেলন উদ্বোধন করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত মাছুম মিয়ার বাবা মুহাম্মদ শাহীন মিয়া।

জামায়াত আমির বলেন, সংখ্যালঘু শব্দ ব্যবহার করে একটি গোষ্ঠী দেশের বাইরে থেকে স্বার্থ হাসিল করতে চায়। আমরা কাউকে ধর্মের ভিত্তিতে ভাগ করতে চাই না। সবার পরিচয় হবে বাংলাদেশি। ভারতের উদ্দেশে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, আমরা কোনো আগ্রাসন সহ্য করব না।

সমাবেশের প্রধান বক্তা কেন্দ্রীয় নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের বলেন, ভারত আগ্রাসী আচরণ করলে বাংলাদেশের মানুষ সর্বশক্তি দিয়ে মোকাবিলা করবে।

কুমিল্লা মহানগর জামায়াতের আমির কাজী দ্বীন মোহাম্মদের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন দলের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবু তাহের মুহাম্মদ মাছুম, মাওলানা আবুল হাসানাত মুহাম্মদ আবদুল হালিম, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মুহাম্মদ আবদুর রব, মো. মোবারক হোসাইন ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য জসীম উদ্দিন সরকার। অন্যদের মধ্যে বক্তব্য দেন কেন্দ্রীয় শূরা সদস্য অধ্যাপক লিয়াকত ভূঞা, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মুক্তিযোদ্ধা আবদুস সাত্তার, কুমিল্লা দক্ষিণ জেলা আমির মুহাম্মদ শাহজাহান, উত্তর জেলা আমির অধ্যাপক আবদুল মতিন, শিবিরের সাবেক সভাপতি ইয়াসির আরাফাত প্রমুখ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )