1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৩ অপরাহ্ন
শিরোনাম
ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন ট্রাম্প, বললেন ‘দারুণভাবে জিতছি’ রংপুরের তারাগঞ্জে জুয়ার আসরে অভিযান, গ্রেপ্তার ২ শিক্ষা খাতে আরও অর্থায়ন চাইলেন প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ প্রাথমিক শিক্ষক নিয়োগে নিয়োগপত্র ও পদায়ন আদেশ জারির অনুমোদন ফেব্রুয়ারির মধ্যে বিশ্বজুড়ে তাপপ্রবাহে সাড়ে ৪ লাখ মানুষের মৃত্যুর শঙ্কা মিরপুরে স্বাস্থ্যসেবা কেন্দ্র ভাঙচুর-লুটপাট, জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি তৃতীয় বর্ষের ফল প্রকাশ, পাসের হার ৪৪.২৭ শতাংশ ৭৪ বছর বয়সে যমজ সন্তানের মা, কীভাবে সম্ভব হলো? ঢাকার কারাগারে ২৪ দিনে ১০ বন্দির মৃত্যু, চিকিৎসা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তারাগঞ্জে অগ্নিকাণ্ডে বসতবাড়ি পুড়ে ছাই, ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে রাশেদুল আহসান খান বাবু

বর্ণিল আয়োজনে হাবিপ্রবিতে ২৫তম বিশ্ববিদ্যালয় দিবস পালন

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: সোমবার, ১১ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৯৪ জন দেখেছেন

বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি) ২৫তম বছরে পদার্পণ করলো। ১৯৯৯ সালের ১১ সেপ্টেম্বর তৎকালীন ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ভিত্তিপ্রস্তর স্থাপন করেন এবং এর মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম শুরু হয়। প্রতি বছর এই দিনটি ‘বিশ্ববিদ্যালয় দিবস’ হিসেবে পালন হয়ে আসছে। এ বছরও বর্ণিল ও ব্যাপক আয়োজনের মাধ্যমে হাবিপ্রবিতে ২৫তম বিশ্ববিদ্যালয় দিবস পালিত হয়েছে।

কর্মসূচির মধ্যে ছিল সকাল সাড়ে ৯টায় প্রশাসনিক ভবনের সম্মুখে জাতীয় পতাকা এবং বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন, বর্ণাঢ্য র‌্যালি, ভিত্তিপ্রস্তর চত্বরে বেলুন উড্ডয়ন ও শান্তির প্রতীক পায়রা অবমুক্তকরণ, দিনব্যাপী ফ্রি ব্লাড গ্রুপিং, ‘স্মার্ট বাংলাদেশ স্মার্ট ক্রীড়া শৈলী : রোলার স্কেটিং প্রদর্শনী’ ও অগ্রযাত্রায় হাবিপ্রবির ২৫ বছরে পদার্পণ শিরোনামে শিক্ষার্থীদের অংশগ্রহণে ফ্ল্যাশ মব প্রদর্শিত হয়।

বাদ জোহর কেন্দ্রীয় মসজিদে দোয়া মাহফিল, বিকেল ৩টায় সাংস্কৃতিক নৃত্য গানে অগ্রজ-অনুজদের মধ্যে প্রতিযোগিতা ও ৫টায় টিএসসি’র সামনে মুক্তমঞ্চে হাবিপ্রবি বিষয়ক তথ্যচিত্র প্রদর্শনী ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। উপস্থিত থেকে অনুষ্ঠানগুলো উপভোগ করেন হাবিপ্রবির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এম. কামরুজ্জামান।

ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এম. কামরুজ্জামানের নেতৃত্বে শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র‌্যালি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও সামনের মহাসড়ক প্রদক্ষিণ করে। এসময় নেচে-গেয়ে শিক্ষার্থীরা দিনটি উদযাপন করেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )