1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
সোমবার, ২৯ জুন ২০২৬, ১২:৪৯ অপরাহ্ন
শিরোনাম
​”চলতি বছরেই দেশে ফিরব” — এনডিটিভি-কে দেওয়া সাক্ষাৎকারে শেখ হাসিনা তুরাগ নদ থেকে দুই দিনে ৩ লাশ উদ্ধার, পরিচয় নিয়ে যা জানা গেল লক্ষ্মীপুরে একই পরিবারের ৩ জনকে গলা কেটে হত্যা গাইবান্ধা গাইবান্ধায় ৬ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে রেস্টুরেন্টে আগুন আটক ১ জন পাঠ্যবইয়ে থাকছে না ওসমান হাদির বীরত্বগাথা, এই চক্রান্ত কোনো ভাবেই সফল হতে দেবো না: হাদির বোন তিস্তা সেচ প্রকল্পে ১৪০০ কোটি টাকার ‘মহা হরিলুট’: খাতা-কলমে উন্নয়ন, বাস্তবে কৃষকের হাহাকার অনুষ্ঠান থেকে গরিবের ডাক্তারকে পুলিশে ধরিয়ে দিলেন যুবদলের নেতাকর্মীরা সাবেক মেয়রকে ছিনিয়ে নিলেন আ.লীগ নেতাকর্মীরা, পুলিশ বলছে পালিয়ে গেছে তারাগঞ্জে শিশু সানজিদা হত্যা: আটক মুজাহিদের স্বীকারোক্তি আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেশ ও প্রবাসবাসীকে শুভেচ্ছা

যে কারণে তৃতীয়বারের মতো স্থগিত জাপানের চন্দ্রাভিযান

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: মঙ্গলবার, ২৯ আগস্ট, ২০২৩
  • ১০৮ জন দেখেছেন

জাপানের মহাকাশ সংস্থা তৃতীয়বারের মতো ‘মুন স্নাইপার’ চন্দ্রাভিযান স্থগিত করেছে। সোমবার রকেট উৎক্ষেপণের পরিকল্পিত সময়ের আধা ঘণ্টা আগে এই ঘোষণা আসে।

প্রবল বাতাসের কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে জাপান অ্যারোস্পেস এক্সপ্লোরেশন এজেন্সি (জাক্সা)। তবে পরবর্তী উৎক্ষেপণ প্রচেষ্টার কোনো তারিখ জানায়নি সংস্থাটি।

ভারতের চন্দ্রযান-৩ গত সপ্তাহে চাঁদে সফলভাবে অবতরণ করেছে ।

এই রকেটটি জাপানের দক্ষিণে অবস্থিত তানেগাশিমা দ্বীপ থেকে উৎক্ষেপণের কথা ছিল। এটি জাক্সা, নাসা ও ইউরোপীয় মহাকাশ সংস্থার (ইএসে) যৌথ উদ্যোগে নির্মিত একটি গবেষণা স্যাটেলাইট বহন করার কথা ছিল।

রকেট উৎক্ষেপণের দায়িত্বে থাকা প্রতিষ্ঠান মিতসুবিশি হেভি ইন্ডাস্ট্রিজের কর্মকর্তা তাতসুরু তকুনাগা জানান, আবারও এই অভিযানের প্রস্তুতি নিতে অন্তত ৩ দিন সময় দরকার।

প্রতিষ্ঠানটি জানিয়েছে, ১৫ সেপ্টেম্বরের আগেই এই অভিযান শুরু করতে হবে।

গত সপ্তাহে ভারতের সাফল্যের আগে শুধু যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীন চাঁদের বুকে মহাকাশ যান অবতরণ করাতে সক্ষম হয়েছিল। কিন্তু কোনো দেশ এর আগে চাঁদের দক্ষিণ মেরুতে পৌঁছাতে পারেনি।

রাশিয়ার মহাকাশযান কিছুদিন আগে বিধ্বস্ত হয়ে চাঁদের বুকে আছড়ে পড়ে।

৪ বছর আগে ভারত আরও একবার চন্দ্রাভিযানের চেষ্টা চালালেও তা ব্যর্থ হয়।

জাপান এর আগে নাসা’র আর্টেমিস-১ অভিযানের অংশ হিসেবে চাঁদে ওমোতেনাশি নামে একটি মহাকাশযান পাঠাতে চেষ্টা করেছিল। কিন্তু এই অভিযানও ব্যর্থ হয়। সূত্র: রয়টার্স

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )