1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৭ অপরাহ্ন
শিরোনাম
ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন ট্রাম্প, বললেন ‘দারুণভাবে জিতছি’ রংপুরের তারাগঞ্জে জুয়ার আসরে অভিযান, গ্রেপ্তার ২ শিক্ষা খাতে আরও অর্থায়ন চাইলেন প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ প্রাথমিক শিক্ষক নিয়োগে নিয়োগপত্র ও পদায়ন আদেশ জারির অনুমোদন ফেব্রুয়ারির মধ্যে বিশ্বজুড়ে তাপপ্রবাহে সাড়ে ৪ লাখ মানুষের মৃত্যুর শঙ্কা মিরপুরে স্বাস্থ্যসেবা কেন্দ্র ভাঙচুর-লুটপাট, জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি তৃতীয় বর্ষের ফল প্রকাশ, পাসের হার ৪৪.২৭ শতাংশ ৭৪ বছর বয়সে যমজ সন্তানের মা, কীভাবে সম্ভব হলো? ঢাকার কারাগারে ২৪ দিনে ১০ বন্দির মৃত্যু, চিকিৎসা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তারাগঞ্জে অগ্নিকাণ্ডে বসতবাড়ি পুড়ে ছাই, ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে রাশেদুল আহসান খান বাবু

আগামী বছরের শুরুতে বেরোবির প্রথম সমাবর্তন

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: মঙ্গলবার, ২০ জুন, ২০২৩
  • ১৫৮ জন দেখেছেন

মো: হেলাল মিয়া, বেরোবি প্রতিনিধি। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) ভিসি অধ্যাপক ড. হাসিবুর রশীদ বলেছেন, আগামী বছরের প্রথম কোয়ার্টারেই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তন অনুষ্ঠিত হবে। সেই লক্ষ্যে সব ধরণের প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে।

আজ মঙ্গলবার (২০ জুন ) দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে ভিসির কার্যালয়ে আয়োজিত মূল সনদপত্র বিতরণ অনুষ্ঠানে উপাচার্য প্রফেসর ড. মোঃ হাসিবুর রশীদ এসব কথা বলেন।

ভিসি হাসিবুর রশীদ বলেন, যেহেতু এই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ১৫ বছরে এটিই প্রথম সমাবর্তন সেহেতু এই সমাবর্তন আয়োজনেও সব বিষয়েই প্রস্তুতি নিতে হচ্ছে। এরই অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়ের মূল সনদ প্রস্তুত করা হয়েছে। যেসকল শিক্ষার্থী বিদেশী স্কলারশীপ পেয়েছে তাদের মূল সনদ প্রয়োজন হয়। তাই সমাবর্তনের আগেই যাদের জরুরি প্রয়োজন তারা মূল সনদ তুলতে পারবেন।

অনুষ্ঠানে পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. মতিউর রহমান বলেন, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে এই প্রথম মূল সনদপত্র বিতরণ শুরু হলো। এখন থেকে যাদের প্রয়োজন তারা নির্ধারিত নিয়মে আবেদনের মাধ্যমে পরীক্ষা নিয়ন্ত্রণ দপ্তর থেকে মূল সনদপত্র উত্তোলন করতে পারবে।

অনুষ্ঠানে কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০১৪-২০১৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী শামনুর মুস্তারীর হাতে মূল সনদপত্র তুলে দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ হাসিবুর রশীদ। এ সময় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. সরিফা সালোয়া ডিনা, ট্রেজারার প্রফেসর ড. মজিব উদ্দিন আহমদ, পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. মোঃ মতিউর রহমান এবং বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার, বিভিন্ন অনুষদের ডিন ও বিভাগীয় প্রধানগণ উপস্থিত ছিলেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )