1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম
ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন ট্রাম্প, বললেন ‘দারুণভাবে জিতছি’ রংপুরের তারাগঞ্জে জুয়ার আসরে অভিযান, গ্রেপ্তার ২ শিক্ষা খাতে আরও অর্থায়ন চাইলেন প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ প্রাথমিক শিক্ষক নিয়োগে নিয়োগপত্র ও পদায়ন আদেশ জারির অনুমোদন ফেব্রুয়ারির মধ্যে বিশ্বজুড়ে তাপপ্রবাহে সাড়ে ৪ লাখ মানুষের মৃত্যুর শঙ্কা মিরপুরে স্বাস্থ্যসেবা কেন্দ্র ভাঙচুর-লুটপাট, জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি তৃতীয় বর্ষের ফল প্রকাশ, পাসের হার ৪৪.২৭ শতাংশ ৭৪ বছর বয়সে যমজ সন্তানের মা, কীভাবে সম্ভব হলো? ঢাকার কারাগারে ২৪ দিনে ১০ বন্দির মৃত্যু, চিকিৎসা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তারাগঞ্জে অগ্নিকাণ্ডে বসতবাড়ি পুড়ে ছাই, ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে রাশেদুল আহসান খান বাবু

ইউটিউব চ্যানেলে ৫০০ গ্রাহক থাকলেই আয় করা যাবে

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: বৃহস্পতিবার, ১৫ জুন, ২০২৩
  • ১২৭ জন দেখেছেন

মনিটাইজেশন সুবিধার নতুন নীতিমালা করেছে ইউটিউব। ‘ইউটিউব পার্টনার প্রোগ্রাম ২০২৩’  নীতিমালায় বলা হয়েছে, মনিটাইজেশন সুবিধা চালু করতে হলে ইউটিউব চ্যানেলে কমপক্ষে ৫০০ গ্রাহক বা সাবস্ক্রাইবার থাকতে হবে, যা আগে ছিল ১০০০। শুধু তা-ই নয়, ভিডিও দেখার সময় ৪ হাজার ঘণ্টার বদলে ৩ হাজার ঘণ্টা থাকতে হবে।

নীতিমালায় আরও বলা হয়েছে, আবেদনের ৯০ দিনের মধ্যে কমপক্ষে ৩টি ভিডিও আপলোড করতে হবে। ফলে নতুন এ নীতিমালার আওতায় সহজেই নতুন চ্যানেলগুলো ইউটিউব থেকে আয় করা বা মনিটাইজেশন সুবিধা চালু করতে পারবে। নতুন এ নীতিমালায় গ্রাহক ও ভিডিও দেখার সময় কমানো হলেও ইউটিউবের কমিউনিটি নীতিমালা না মেনে ভিডিও তৈরি করলে সে চ্যানেল কোনোভাবেই মনিটাইজেশনের অন্তর্ভুক্ত হবে না।

এমনকি কমিউনিটি ‘গাইডলাইন স্ট্রাইক’ পাওয়ারও আশঙ্কা রয়েছে। আর তাই চ্যানেলে অবশ্যই নিজের তৈরি ভিডিও দিতে হবে। পাশাপাশি ভিডিওতে ব্যবহার করা শব্দ বা গানও হতে হবে মেধাস্বত্বহীন। প্রাথমিকভাবে নতুন এ নীতিমালা যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, তাইওয়ান ও দক্ষিণ কোরিয়ায় বসবাসকারীদের জন্য উন্মুক্ত করা হবে।

পর্যায়ক্রমে অন্য দেশগুলোতে বসবাসকারীরাও এ নীতিমালার আওতায় ইউটিউব চ্যানেলে মনিটাইজেশন সুবিধা চালু করতে পারবেন। সূত্র: নাইনটুফাইভগুগল ও দ্য ভার্জ

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )