1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩২ পূর্বাহ্ন
শিরোনাম
ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন ট্রাম্প, বললেন ‘দারুণভাবে জিতছি’ রংপুরের তারাগঞ্জে জুয়ার আসরে অভিযান, গ্রেপ্তার ২ শিক্ষা খাতে আরও অর্থায়ন চাইলেন প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ প্রাথমিক শিক্ষক নিয়োগে নিয়োগপত্র ও পদায়ন আদেশ জারির অনুমোদন ফেব্রুয়ারির মধ্যে বিশ্বজুড়ে তাপপ্রবাহে সাড়ে ৪ লাখ মানুষের মৃত্যুর শঙ্কা মিরপুরে স্বাস্থ্যসেবা কেন্দ্র ভাঙচুর-লুটপাট, জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি তৃতীয় বর্ষের ফল প্রকাশ, পাসের হার ৪৪.২৭ শতাংশ ৭৪ বছর বয়সে যমজ সন্তানের মা, কীভাবে সম্ভব হলো? ঢাকার কারাগারে ২৪ দিনে ১০ বন্দির মৃত্যু, চিকিৎসা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তারাগঞ্জে অগ্নিকাণ্ডে বসতবাড়ি পুড়ে ছাই, ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে রাশেদুল আহসান খান বাবু

নিরাপদ এআই’র ক্ষেত্রে পাঁচ প্রধান চ্যালেঞ্জ, যা বলছেন বিশেষজ্ঞরা

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: মঙ্গলবার, ১৩ জুন, ২০২৩
  • ১৪৬ জন দেখেছেন

কৃত্রিম ‍বুদ্ধিমত্তার (এআই) নিরাপত্তায় প্রধান পাঁচটি চ্যালেঞ্জ চিহ্নিত করেছেন বিশেষজ্ঞরা। ইউরোপীয় পার্লামেন্ট, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র এআই ঝুঁকি নিরসণে পর্যবেক্ষণ কীভাবে করা যায় সে বিষয়ে ভাবছে। অন্যদিকে এআই বিশেষজ্ঞদের অনেকেই বলছেন, ভবিষ্যতে এই প্রযুক্তি মানব সভ্যতাকে বিলুপ্তির দিকে ঠেলে দিতে পারে। তাই এআইকে নিরাপদ করা যায় কীভাবে সে বিষয়ে ভাবছেন অনেকে। তবে এই প্রযুক্তির নিরাপদ ব্যবহার নিশ্চিতে আছে বেশ কিছু চ্যালেঞ্জও।

এআইর সংজ্ঞা নির্ধারণ

এআইর সংজ্ঞা নির্ধারণে দুই বছর সময় নিয়েছে ইউরোপিয়ান পার্লামেন্ট। তাদের সংজ্ঞা বলছে, যে সফটওয়্যার মানুষ নির্ধারিত বস্তু সনাক্ত করে বিভিন্ন বিষয়ে প্রেডিকশন, সুপারিশ ও সিদ্ধান্ত দিতে পারে। কোনো নির্দেশনা পেলেই স্বয়ংক্রিয়ভাবে করতে পারে অনেক কাজ। পূর্ব নির্দেশনা মতো নিজের মিথস্ক্রিয়া করা পরিবেশ অনুযায়ী দিতে পারে অনেক সিদ্ধান্ত।

এআই নিয়ন্ত্রণে আইন করতে চলতি সপ্তাহেই ভোটাভুটি করেছে ইউরোপিয়ান পার্লামেন্ট। যুক্তরাজ্য ও যুক্তারষ্ট্রও করেছে এআই সম্মেলন।

বিশ্ব ঐক্যে

যুক্তরাজ্য সরকারের সাবেক এআই প্রধান সানা খারাঘানি বলেছেন, এই প্রযুক্তি কোনো সীমানার প্রতিই শ্রদ্ধাশীল নয়। তিনি বলেছেন, ‘আমাদের এ জন্য আন্তর্জাতিক ঐক্য দরকার। আমি জানি, এটা খুব কঠিন কাজ।’ ‘এটা কেবল অভ্যন্তরীণ বিষয় নয়। এই প্রযুক্তি কোনো এক দেশের গণ্ডিতে আটকে নেই।’

তবে এখনো কোনো বৈশ্বিক ঐক্যের আভাস বা পরিকল্পনার দেখা মেলেনি। উল্টো উন্নত দেশগুলো তাদের মতো করো এআই নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে। প্রতিষেধক খুঁজে বের করতে সহযোগিতা করতে হবে।

জন-আস্থা নিশ্চিত করা

যদি মানুষ এটাকে (এআই) বিশ্বাস করতে পারে, তবে তারা এটা ব্যবহার করবে। এমন মতই আইবিএমের ইইউ গভর্নমেন্ট ও রেগুলেটরি বিষয়ক হেড জ্যঁ মার্স লেসলের্ক। তার মতে, সঠিক ব্যবহার করতে পারলে মানুষের জীবন হবে অবিশ্বাস্য।

অন্যদিকে ইউরোপিয়ান পার্লামেন্ট চাচ্ছে, মানুষকে এআই পণ্যের ঝুঁকিপূর্ণ ব্যবহার সম্পর্কে সতর্ক করতে।

কে নিয়ম রচনা তা নির্ধারণ 

এ পর্যন্ত এআই হচ্ছে অনেকটা স্বনির্ধারিত। চ্যাটজিপিটির প্রধান স্যাম আল্টম্যান বলেছেন, ঝুঁকি প্রশমন করতে তারা সরকারের সাথে কাজ করছে।

তবে কে নিয়ম নির্ধারণ করবে সেই কর্তৃপক্ষ নির্ধারণ করা নিয়ে আছে নানা শঙ্কা।

দ্রুত পদক্ষেপ নেওয়া

এআইর কারণে অনেকেই চাকরি হারাচ্ছেন। অনেক প্রতিষ্ঠান কর্মী ছাটাই করছে। এই অবস্থায় দ্রুত পদেক্ষপ নেওয়াটাও জরুরি হয়ে পড়ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

সূত্র: বিবিসি

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )