1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
বুধবার, ২৪ জুন ২০২৬, ১১:৫৬ অপরাহ্ন
শিরোনাম
গাইবান্ধা গাইবান্ধায় ৬ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে রেস্টুরেন্টে আগুন আটক ১ জন পাঠ্যবইয়ে থাকছে না ওসমান হাদির বীরত্বগাথা, এই চক্রান্ত কোনো ভাবেই সফল হতে দেবো না: হাদির বোন তিস্তা সেচ প্রকল্পে ১৪০০ কোটি টাকার ‘মহা হরিলুট’: খাতা-কলমে উন্নয়ন, বাস্তবে কৃষকের হাহাকার অনুষ্ঠান থেকে গরিবের ডাক্তারকে পুলিশে ধরিয়ে দিলেন যুবদলের নেতাকর্মীরা সাবেক মেয়রকে ছিনিয়ে নিলেন আ.লীগ নেতাকর্মীরা, পুলিশ বলছে পালিয়ে গেছে তারাগঞ্জে শিশু সানজিদা হত্যা: আটক মুজাহিদের স্বীকারোক্তি আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেশ ও প্রবাসবাসীকে শুভেচ্ছা ধানমন্ডিতে জামায়াতের মিছিল শেষে ‘দোসর’ আখ্যা দিয়ে সাংবাদিককে মারধর ময়মনসিংহে ৮ স্থানে আওয়ামী লীগের বিক্ষোভ কর্মসূচি ১১ মাসে বি‌টি‌ভির আয় ৮‌ কো‌টি টাকা, ব্যয় ২৫৪ কো‌টি

মাতৃভূমি রাশিয়ার প্রতি ভালোবাসার চেয়ে বিশ্বে শক্তিশালী কিছু নেই, মন্তব্য পুতিনের

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: মঙ্গলবার, ৯ মে, ২০২৩
  • ১৩৬ জন দেখেছেন

ফের ইউক্রেনের জেলেনস্কি সরকারকে নাৎসিদের সঙ্গে তুলনা করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। দ্বিতীয় বিশ্বযুদ্ধে ‘নাৎসি বাহিনীর বিরুদ্ধে রাশিয়ার বিজয় দিবস’ এর বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।

মঙ্গলবার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মস্কোর রেড স্কয়ারে বিজয় দিবসের কুচকাওয়াজে বলেন, ‘বিশ্ব একটি টার্নিং পয়েন্টে অবস্থান করছে।’ তিনি দাবি করেন, রাশিয়ার বিরুদ্ধে ‘যুদ্ধ’ শুরু করা হয়েছে।  বিবিসির খবরে বলা হয়েছে , বক্তব্যে পুতিন ইউক্রেনের নেতাদের নব্য নাৎসিদের সঙ্গে তুলনা করেন। তারা রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ শুরু করেছে বলেও অভিযোগ করেন তিনি। পুতিন বলেন,   দ্বিতীয় বিশ্ব যুদ্ধের অর্জনের ওপর কেবলমাত্র রাশিয়া টিকে আছে। অন্যদিকে পশ্চিমারা সেটা ভুলে গেছে। উল্লেখ্য,  দ্বিতীয় বিশ্বযুদ্ধে মিত্র বাহিনী জার্মানির নাৎসি বাহিনীকে পরাজিত করে।

মস্কোর রেড স্কয়ারে রুশ সেনাদের উদ্দেশ্যে পুতিন বলেন, ‘যেসব লড়াই আমাদের মাতৃভূমির ভাগ্য নির্ধারণ করেছে তা সর্বদাই জাতীয় এবং পুণ্য হিসেবে বিবেচিত হয়েছে। তিনি বলেন, ‍‘কম্ব্যাট মিশনের থেকে গুরুত্বপূর্ণ কিছু নেই। প্রত্যেক রুশ নাগরিক তোমাদের (সেনাদের) জন্য প্রার্থনা করছে।’

পুতিন আরও বলেন, মাতৃভূমির প্রতি আমাদের ভালোবাসার চেয়ে বিশ্বে শক্তিশালী আর কিছু নেই। তিনি বলেন, ইউক্রেনে যুদ্ধে অংশ নেওয়া সেনাদের নিয়ে তিনি গর্বিত। রাষ্ট্র হিসেবে রাশিয়ার ভবিষ্যত এসব সেনাদের ওপর নির্ভর করছে। সেনাদের সমর্থনে রাশিয়ার সবাই ঐক্যবদ্ধ বলেও মন্তব্য করেন তিনি।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )