1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৯:২৭ পূর্বাহ্ন
শিরোনাম
লক্ষ্মীপুরে একই পরিবারের ৩ জনকে গলা কেটে হত্যা গাইবান্ধা গাইবান্ধায় ৬ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে রেস্টুরেন্টে আগুন আটক ১ জন পাঠ্যবইয়ে থাকছে না ওসমান হাদির বীরত্বগাথা, এই চক্রান্ত কোনো ভাবেই সফল হতে দেবো না: হাদির বোন তিস্তা সেচ প্রকল্পে ১৪০০ কোটি টাকার ‘মহা হরিলুট’: খাতা-কলমে উন্নয়ন, বাস্তবে কৃষকের হাহাকার অনুষ্ঠান থেকে গরিবের ডাক্তারকে পুলিশে ধরিয়ে দিলেন যুবদলের নেতাকর্মীরা সাবেক মেয়রকে ছিনিয়ে নিলেন আ.লীগ নেতাকর্মীরা, পুলিশ বলছে পালিয়ে গেছে তারাগঞ্জে শিশু সানজিদা হত্যা: আটক মুজাহিদের স্বীকারোক্তি আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেশ ও প্রবাসবাসীকে শুভেচ্ছা ধানমন্ডিতে জামায়াতের মিছিল শেষে ‘দোসর’ আখ্যা দিয়ে সাংবাদিককে মারধর ময়মনসিংহে ৮ স্থানে আওয়ামী লীগের বিক্ষোভ কর্মসূচি

সিরাজগঞ্জে আওয়ামী লীগ কার্যালয়ে স্থাপন হলো ‘স্মার্ট কর্নার’

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: সোমবার, ১ মে, ২০২৩
  • ১৩৬ জন দেখেছেন

গুজব মোকাবেলা ও বাংলাদেশের উন্নয়নের কথা প্রচারের উদ্দেশ্যে দেশে প্রথমবারের মতো সিরাজগঞ্জে আওয়ামী লীগ কার্যালয়ে স্থাপন করা হলো ‘স্মার্ট কর্নার’।

সোমবার (১ মে) দুপুরে সিরাজগঞ্জ শহরের এসএস রোডস্থ জেলা আওয়ামী লীগ কার্যালয়ে এই স্মার্ট কর্নার স্থাপন করা হয়।

জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট কে এম হোসেন আলী হাসানের সভাপতিত্বে আলোচনাসভায় আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়ক কবির বিন আনোয়ার স্মার্ট কর্নার স্থাপনের উদ্বোধন ঘোষণা করেন।

এ সময় তিনি বলেন, স্মার্ট দেশের জন্য দরকার স্মার্ট সরকার। আর সরকার যেহেতু দলীয় তাই একটি স্মার্ট সরকারকে সহায়তা করতে দরকার স্মার্ট দল। সেই উদ্দেশ্য থেকে স্মার্ট কর্নার স্থাপনের মাধ্যমে স্মার্ট দলে রূপান্তরের কার্যক্রম আজ শুরু হলো।

তিনি আরো বলেন, স্মার্ট কর্নার কার্যক্রমে প্রতিটি সেন্টারের জন্য কেন্দ্র থেকে কম্পিউটার, প্রিন্টার, ওয়াইফাই, ওয়েবক্যাম ইত্যাদি প্রযুক্তি যন্ত্রাদি সরবরাহ করা হবে। সেই সঙ্গে প্রতিটি সেন্টারে ৪ জন কর্মীকে প্রাথমিকভাবে প্রশিক্ষণ এবং পরবর্তী পর্যায়ে সকলকে প্রশিক্ষণ দেওয়া হবে। সারা দেশে আওয়ামী লীগের ৭৮ ইউনিটে এই স্মার্ট কর্নার স্থাপন করা হবে। এই স্মার্ট কর্নার থেকেই গুজব মোকাবেলা এবং সরকারের উন্নয়ন কার্যক্রম প্রচারের ব্যবস্থা করা হবে বলেও জানান তিনি।

আলোচনাসভা শেষে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে স্থাপনকৃত স্মার্ট কর্নারের ফিতা কেটে আনুষ্ঠানিক উদ্বোধন শেষে এটি পরিদর্শন করেন কবির বিন আনোয়ার।

এ সময় জেলা আওয়ামী লীগের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু ইউসুফ সূর্য্য, সাধারণ সম্পাদক আব্দুস সামাদ তালুকদার, যুগ্ম-সাধারণ সম্পাদক ড. জান্নাত আরা তালুকদার হেনরী প্রমুখ উপস্থিত ছিলেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )