লালমনিরহাটের পাটগ্রামের দহগ্রাম তিনবিঘা করিডোরের তিস্তার চরে বন্ধুকে ডেকে নিয়ে গিয়ে গলায় রশি পেঁচিয়ে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে এক বন্ধু বিরুদ্ধে। এ ঘটনায় শনিবার ভোরে বন্ধু আইয়ুব আলী (২৬)কে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (১২ মে) দিবাগত রাতে উপজেলার দহগ্রাম ইউনিয়নের সীমান্তবর্তী তিস্তা নদীর চরে সীমান্তের কাছে বাংলাদেশের অভ্যন্তরে এ ঘটনা
ঘূর্ণিঝড় মোখার সম্ভাব্য ক্ষতি মোকাবিলায় ফেনীর সোনাগাজী উপকূলীয় অঞ্চলে ৪৩ আশ্রয়ণকেন্দ্র প্রস্তুত করা হয়েছে। এতে ১৬ হাজার মানুষ আশ্রয় নিতে পারবে। এছাড়া কৃষি, প্রাণিসম্পদসহ স্থানীয় প্রশাসনকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ-উল হাসান। তিনি বলেন, উপকূলীয় মানুষের স্বাস্থ্যসেবায় ১৪টি মেডিকেল টিম গঠন করা হয়েছে। প্রস্তুত
অতি তীব্র ঘূর্ণিঝড় মোখার উচ্চ ঝুঁকিতে আছে বঙ্গোপসাগরের দ্বীপ সেন্টমার্টিন। ঘূর্ণিঘড়টি কক্সবাজার সমুদ্রবন্দর থেকে সাড়ে ৮০০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছে বলে জানা গেছে। এর প্রভাবে কক্সবাজারে ৮ নম্বর মহাবিপদ সংকেত দেখানো হয়ে। ইতিমধ্যে প্রবল ঝড়ের আঘাত থেকে বাঁচতে তাই দ্বীপ ছেড়ে এসে টেকনাফে আশ্রয় নিয়েছেন সেখানকার অন্তত আড়াই হাজার বাসিন্দা।
দেশের ছয় অঞ্চল দিয়ে শনিবার (১৩ মে) দুপুরের মধ্যে ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়াসহ বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়াবিদ মো. আব্দুল হামিদ মিয়ার দেওয়া দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। পূর্বাভাসে জানানো হয়েছে, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, কক্সবাজার এবং
বাংলাদেশের কোনো সামরিক উচ্চাভিলাষ নেই কিংবা আঞ্চলিক শক্তি হিসেবে আবির্ভূত হওয়ার আকাঙ্ক্ষাও নেই বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম। শুক্রবার বিকালে রাজধানীর একটি হোটেলে ভারত মহাসাগরীয় সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানের আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা জানান। বাংলাদেশে ভারত মহাসাগরীয় সম্মেলন (আইওসি) আয়োজন, চীনের অঞ্চল ও পথের উদ্যোগের (বিআরআই) সঙ্গে
আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রংপুর সিটি করপোরেশনের আংশিক এলাকা ও গঙ্গাচড়া উপজেলা নিয়ে গঠিত রংপুর ১ আসনে জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক এ্যাড. রেজাউল করিম রাজুকে প্রার্থী করার দাবি তুলে ও নৌকার পক্ষে ভোট চেয়ে উঠান বৈঠক ও গনসংযোগ করেছে নেতাকর্মীরা। শুক্রবার (১২ মে) বিকেলে নগরীর
অতি প্রবল ঘূর্ণিঝড় ‘মোখা’ কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ৮৭০ কিলোমিটার দূরে অবস্থান করছে। এটি ঘণ্টায় ১৩ কিলোমিটার গতিতে উত্তর-উত্তরপূর্ব দিকে এগিয়ে যাচ্ছে। শুক্রবার (১২ মে) ভারতীয় আবহাওয়া বিভাগের বুলেটিনে বলা হয়, ঘূর্ণিঝড়টি ভারতের আন্দামানের রাজধানী পোর্ট ব্লেয়ার থেকে ৫৩০ কিলোমিটার, কক্সবাজারের দক্ষিণ-দক্ষিণপশ্চিম উপকূল থেকে ৮৭০ কিলোমিটার ও মিয়ানমারের সিত্তে শহর থেকে
কুমিল্লা মহানগর আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার রাতে কমিটিটি অনুমোদন দেওয়া হয়। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এই অনুমোদন দিয়েছেন। গত কমিটির সহ-সভাপতি আঞ্জুম সুলতানা সীমা এমপিকে এবার সদস্য করা হয়েছে। কমিটি থেকে বাদ পড়েছেন গত কমিটির যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক আনিছুর রহমান মিঠু। গত কমিটির ত্রাণ ও
রাজধানীর মহাখালী রেলক্রসিং এলাকায় ট্রেনে কাটা পড়ে এক সিকিউরিটি গার্ড নিহত হয়েছেন। বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে মহাখালী রেলক্রসিং এলাকায় রেলনাইন পার হওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে। নিহতের নাম মো. মামুন (৩৬)। রেলওয়ে পুলিশ জানিয়েছে, নিহত মামুন সুনামগঞ্জ জেলার ধর্মপাশা এলাকার বাসিন্দা মো. মাইনুদ্দিনের পুত্র। সে তিতুমীর কলেজের পাশে
শ্রীলঙ্কার বন্দর, নৌ ও বিমানমন্ত্রী নিমল সিরিপালা ডি সিলভা বলেছেন, ‘বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুধু বাংলাদেশে নেতৃত্ব দিচ্ছেন না, তিনি দক্ষিণ এশিয়ার নেতৃত্ব দিচ্ছেন।’ তিনি শেখ হাসিনার প্রশংসা করে বলেন, ‘তাঁর নেতৃত্বে আমরা আরো এগিয়ে যাব।’ শুক্রবার সচিবালয়ে নৌপরিবহন মন্ত্রণালয়ের সভাকক্ষে বাংলাদেশ ও শ্রীলংকার মধ্যে মেরিটাইম সেক্টর নিয়ে অনুষ্ঠিত এক
ফরিদপুরের বোয়ালমারীতে স্ত্রীর দেয়া মামলা থেকে নিষ্পত্তি পেয়ে মো. সিরাজ শেখ নামের একজন অটোভ্যান মিস্ত্রী দুধ দিয়ে গোসল করেছেন। আজ শুক্রবারের এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এদিন বিকেলে উপজেলার চতুল ইউনিয়নের বাইখীর চৌরাস্তা গ্রামের সিরাজ শেখের বাড়ির সামনে তিন রাস্তার মোড়ে এক মণ দুধ দিয়ে গোসল করে মোনাজাত করে