1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৯ অপরাহ্ন
শিরোনাম
রংপুর জেলা ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ইসলামিক ক্রেডিট কার্ডে মদ-জুয়া ও নাইটক্লাবের বিল পরিশোধ করা যাবে না দুর্গাপূজায় বাড়ল এক দিনের ছুটি, টানা পাঁচ দিন বন্ধ থাকবে সরকারি অফিস বাংলাদেশকে নভেম্বর পর্যন্ত এলএনজি দিতে পারবে না কাতার এনার্জি বিএনপি নেতাকর্মীদের জন্য হাসনাতের ডাকে ‘গণভিক্ষা’ কর্মসূচি বিদ্যুৎ বিল নিয়ে স্ট্যাটাস দেয়ায় এনসিপি নেতা আটক, আ.লীগের মিছিলের মামলায় গ্রেফতার দেখালো পুলিশ ‘ভয়ংকর’ যুদ্ধের জন্য প্রস্তুত ইরান আব্বাস আরাগচির নেতৃত্বে নিউইয়র্কে কাতারের মধ্যস্থতাকারীদের সঙ্গে বৈঠকে বসছে ইরান ন্যাম ভবনে দ্বিতীয় স্ত্রীকে বারান্দায়ও ঘুমাতে হতো, আদালতে পুলিশের তথ্য নেতানিয়াহুর গোপনে আরব আমিরাত সফর, বৈঠকে ইরান ইস্যু

মোখার ভয়ে সেন্টমার্টিনের আড়াই হাজার বাসিন্দা টেকনাফে

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: শনিবার, ১৩ মে, ২০২৩
  • ১১১ জন দেখেছেন

অতি তীব্র ঘূর্ণিঝড় মোখার উচ্চ ঝুঁকিতে আছে বঙ্গোপসাগরের দ্বীপ সেন্টমার্টিন। ঘূর্ণিঘড়টি কক্সবাজার সমুদ্রবন্দর থেকে সাড়ে ৮০০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছে বলে জানা গেছে। এর প্রভাবে কক্সবাজারে ৮ নম্বর মহাবিপদ সংকেত দেখানো হয়ে। ইতিমধ্যে প্রবল ঝড়ের আঘাত থেকে বাঁচতে তাই দ্বীপ ছেড়ে এসে টেকনাফে আশ্রয় নিয়েছেন সেখানকার অন্তত আড়াই হাজার বাসিন্দা।

শনিবার (১৩ মে) মধ্যে জেলার উপকূলের ঝুঁকিতে থাকা মানুষদের আশ্রয়কেন্দ্রে সরিয়ে আনা হবে বলে জানিয়েছে কক্সবাজার জেলা প্রশাসন। রোববার (১৪ মে) এসএসসি পরীক্ষা স্থগিত করা হয়েছে। পরবর্তীতে ওইদিনের পরীক্ষার তারিখ ঘোষনাণা করা হবে।

জেলা প্রশাসক মো. শাহীন ইমরান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, দ্বীপের বাসিন্দাদের নিরাপদ রাখা ও খাওয়া-দাওয়ায় আলাদা ব্যবস্থা নেওয়া হয়েছে।

শুক্রবার (১২ মে) রাত ৮টায় জেলা প্রশাসনের শহীদ এটিএম জাফর আলম সম্মেলন কক্ষে আয়োজিত জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির বিশেষ সভায় এসব তথ্য জানান জেলা প্রশাসক।

সভায় তিনি বলেন, দ্বীপটি যেহেতু উচ্চ ঝুঁকিতে আছে সেজন্য সেখানে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। সেখানকার জন্য পর্যাপ্ত চাল বরাদ্দ দেওয়া হয়েছে। দ্বীপের সব দোতলা হোটেল, রিসোর্টে যাতে বাসিন্দারা আশ্রয় নিতে পারে তার ব্যবস্থা নেওয়া হয়েছে। এমনকি জেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় করে বিশেষ মুহূর্তে সেখানে নৌ-বাহিনী ও কোস্টগার্ড সদস্যরা দায়িত্ব পালন করবে।

সভায় জানানো হয়, জেলার উপকূলীয় এলাকার ৫৭৬টি আশ্রয়কেন্দ্রের পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠান ও উঁচু ভবনে আশ্রয়কেন্দ্র খোলার সিদ্ধান্ত হয়েছে। প্রায় ৫ লাখ মানুষ কেন্দ্রগুলোয় আশ্রয় নিতে পারবে। সম্ভাব্য ঘূর্ণিঝড় মোকাবিলায় সরকারি ও আধা সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের কর্মস্থলে উপস্থিত থাকতে নির্দেশনা দেওয়া হয়েছে।

সভায় উপস্থিত ছিলেন কক্সবাজার সদর-রামু আসনের সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল, মহেশখালী-কুতুবদিয়া আসনের সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক, পুলিশ সুপার মো. মাহফুজুল ইসলাম, জেলা সিভিল সার্জন মাহবুবুর রহমানসহ সংশ্লিষ্টরা।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )