1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৩ অপরাহ্ন
শিরোনাম
রংপুর জেলা ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ইসলামিক ক্রেডিট কার্ডে মদ-জুয়া ও নাইটক্লাবের বিল পরিশোধ করা যাবে না দুর্গাপূজায় বাড়ল এক দিনের ছুটি, টানা পাঁচ দিন বন্ধ থাকবে সরকারি অফিস বাংলাদেশকে নভেম্বর পর্যন্ত এলএনজি দিতে পারবে না কাতার এনার্জি বিএনপি নেতাকর্মীদের জন্য হাসনাতের ডাকে ‘গণভিক্ষা’ কর্মসূচি বিদ্যুৎ বিল নিয়ে স্ট্যাটাস দেয়ায় এনসিপি নেতা আটক, আ.লীগের মিছিলের মামলায় গ্রেফতার দেখালো পুলিশ ‘ভয়ংকর’ যুদ্ধের জন্য প্রস্তুত ইরান আব্বাস আরাগচির নেতৃত্বে নিউইয়র্কে কাতারের মধ্যস্থতাকারীদের সঙ্গে বৈঠকে বসছে ইরান ন্যাম ভবনে দ্বিতীয় স্ত্রীকে বারান্দায়ও ঘুমাতে হতো, আদালতে পুলিশের তথ্য নেতানিয়াহুর গোপনে আরব আমিরাত সফর, বৈঠকে ইরান ইস্যু

রংপুরে আ’লীগ নেতা এ্যাড. রাজু’র পক্ষে উঠান বৈঠক ও গনসংযোগ  করেছে দলীয় নেতাকর্মীরা

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: শুক্রবার, ১২ মে, ২০২৩
  • ১৪৬ জন দেখেছেন
আগামী  দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রংপুর সিটি করপোরেশনের আংশিক এলাকা ও গঙ্গাচড়া উপজেলা নিয়ে গঠিত রংপুর ১ আসনে জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক এ্যাড. রেজাউল করিম রাজুকে প্রার্থী করার দাবি তুলে ও নৌকার পক্ষে ভোট চেয়ে উঠান বৈঠক ও গনসংযোগ করেছে নেতাকর্মীরা।
শুক্রবার (১২ মে) বিকেলে নগরীর বারো ঘোরিয়া এলাকায় মহানগর কৃষক লীগের উদ্যোগে একটি উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
উঠান বৈঠকে মহানগর কৃষক লীগের সাধারণ সম্পাদক তহিদুল ইসলাম তুহিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন মহানগর কৃষক লীগের  ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল হামিদ মিয়া,৩ নং ওয়ার্ড আ’লীগের সাধারন সম্পাদক মোস্তফা কামাল সহ স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
অন্য দিকে নগরীর ৭ নং ওয়ার্ডের হরিরামমাল ফরকানিয়া মাদ্রাসা মাঠে কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য ও জেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য সোহেল রানা সনির নেতৃত্বে উঠান বৈঠক ও গনসংযোগ অনুষ্ঠিত হয়েছে। এসময় স্থানীয় আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় নেতৃবৃন্দ বলেন, রংপুর ১ আসনের উন্নয়নের স্বার্থে এই আসনের কৃতি সন্তান জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ  এ্যাড.  রেজাউল করিম রাজুকে নৌক মার্কার  প্রার্থী করা হলে বিপুল ভোটে এখানে আ’লীগের বিজয় সুনিশ্চিত।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )