1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৭ অপরাহ্ন
শিরোনাম
বাংলাদেশকে নভেম্বর পর্যন্ত এলএনজি দিতে পারবে না কাতার এনার্জি বিএনপি নেতাকর্মীদের জন্য হাসনাতের ডাকে ‘গণভিক্ষা’ কর্মসূচি বিদ্যুৎ বিল নিয়ে স্ট্যাটাস দেয়ায় এনসিপি নেতা আটক, আ.লীগের মিছিলের মামলায় গ্রেফতার দেখালো পুলিশ ‘ভয়ংকর’ যুদ্ধের জন্য প্রস্তুত ইরান আব্বাস আরাগচির নেতৃত্বে নিউইয়র্কে কাতারের মধ্যস্থতাকারীদের সঙ্গে বৈঠকে বসছে ইরান ন্যাম ভবনে দ্বিতীয় স্ত্রীকে বারান্দায়ও ঘুমাতে হতো, আদালতে পুলিশের তথ্য নেতানিয়াহুর গোপনে আরব আমিরাত সফর, বৈঠকে ইরান ইস্যু শেখ হাসিনাকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাকিব এলপিজি সংকটে ২,০০০ টাকা ছাড়িয়েছে ১২ কেজির সিলিন্ডার ১০–২০ টাকা করে যাঁরা সঞ্চয় করেন, তাঁদের থেকেও কর নিতে চায় সরকার

তিস্তার চরে বন্ধুকে ডেকে নিয়ে শ্বাসরোধে হত্যা, গ্রেফতার ১

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: শনিবার, ১৩ মে, ২০২৩
  • ১২৩ জন দেখেছেন

লালমনিরহাটের পাটগ্রামের দহগ্রাম তিনবিঘা করিডোরের তিস্তার চরে বন্ধুকে ডেকে নিয়ে গিয়ে গলায় রশি পেঁচিয়ে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে এক বন্ধু বিরুদ্ধে। এ ঘটনায় শনিবার ভোরে বন্ধু আইয়ুব আলী (২৬)কে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (১২ মে) দিবাগত রাতে উপজেলার দহগ্রাম ইউনিয়নের সীমান্তবর্তী তিস্তা নদীর চরে সীমান্তের কাছে বাংলাদেশের অভ্যন্তরে এ ঘটনা ঘটে।

নিহত রফিকুল ইসলাম (২২) দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার মোহনপুর ইউনিয়নের চিলকুড়া গ্রামের রিয়াজ উদ্দিনরর ছেলে।

গ্রেফতারকৃত আইয়ুব আলী (২৬) দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার লাটেরহাট ইউনিয়নের চকদফর গ্রামের ইনছান আলীর ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, দিনাজপুর হতে অটোরিকশা নিয়ে জেলার পাটগ্রাম উপজেলার দহগ্রাম ইউনিয়নের গুচ্ছগ্রাম এলাকায় আইয়ুব আলীর সৎ ভাই জুলফিকার আলীর বাড়িতে বেড়াতে আসেন দুই বন্ধু আইয়ুব আলী ও রফিকুল ইসলাম। শুক্রবার রাত ১১টার দিকে তিস্তা নদীর চরে সীমান্ত পিলার নং-ডিএএমপি ৬/৬এস পিলারের কাছে বাংলাদেশের অভ্যন্তরে ভারতীয় মদ পানের পর একপর্যায়ে আসামি আইয়ুব আলী রশি দিয়ে রফিকুলকে গলায় পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করে। হত্যা করার পরে আসামি আইয়ুব আলী রফিকুল এর মৃতদেহ তিস্তা নদীর চরে বালুতে পুতে রাখে। পাটগ্রাম থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে রাতেই তিস্তারচর থেকে মরদেহ উদ্ধার করে আইয়ুব আলীকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে।

এ বিষয়ে পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মৃতদেহ উদ্ধার করে লালমনিরহাটে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তবে ধারণা করা হচ্ছে, রফিকুল ইসলামকে হত্যা করে তার অটোরিকশা ছিনিয়ে নেওয়ার পরিকল্পনা ছিল তার। নিহতের পরিবারকে খবর দেওয়া হয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )