ভবিষ্যতে কেউ টাকা পাচার করলেই ধরা পড়বে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। শনিবার (১৬ নভেম্বর) দুপুরে রাজধানীর মহাখালীতে পলিসি ডায়ালগ অন ফিন্যানসিয়াল অ্যান্ড ইকোনমিক রিফর্মস ইন বাংলাদেশ শীর্ষক সেমিনারে তিনি এ কথা জানান। পাচার করা টাকা ফিরিয়ে আনার ব্যবস্থা করা হচ্ছে জানিয়ে ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, ভবিষ্যতে কেউ
রোহিঙ্গা শরণার্থীদের প্রত্যাবাসনে প্রতিবেশী দেশগুলোর কাছ থেকে আশানুরূপ সমর্থন পায়নি বাংলাদেশ বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা তৌহিদ হোসেন। শনিবার (১৬ নভেম্বর) সকালে রাজধানীর একটি হোটেলে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজের (সিজিএস) সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। পররাষ্ট্র উপদেষ্টা বলেন, গত আট বছরে আমাদের প্রতিবেশী বা বড় প্রতিবেশীদের কাছ থেকে আমরা যতটা
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, আগামীর বাংলাদেশ হবে ন্যায়বিচার, মানবাধিকার এবং বাক-স্বাধীনতার। দেশে সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা ও রাষ্ট্র সংস্কারই সরকারের প্রধান চ্যালেঞ্জ। এ জন্য সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানান তিনি। শনিবার (১৬ নভেম্বর) সকালে রাজধানীর সোনারগাঁও হোটেলে বে অব বেঙ্গল কনভারসেশনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
কুমিল্লার চৌদ্দগ্রামে বাসে পেট্রলবোমা নিক্ষেপ করে আটজনকে পুড়িয়ে হত্যা মামলায় দ্বিতীয় দফা রিমান্ড শেষে পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) একেএম শহীদুল হক ও যুগ্ম সচিব কিবরিয়া এবং বুড়িচংয়ের আওয়ামী লীগ নেতা জহিরুল ইসলাম সেলিমকে কারাগারে পাঠিয়েছেন আদালত। কুমিল্লার জ্যেষ্ঠ বিচারিক হাকিম ফারহানা সুলতানা তিনজনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। শনিবার (১৬ নভেম্বর)
ঘন কুয়াশার কারণে সৈয়দপুর বিমানবন্দরে উড়োজাহাজ ওঠানামায় বিপর্যয় ঘটেছে। রানওয়ে কুয়াশায় ঢাকা পড়ায় দুটি ফ্লাইট নির্ধারিত সময়ে অবতরণ করতে পারেনি। শনিবার (১৬ নভেম্বর) সকাল সাড়ে ৯টা পর্যন্ত বিমানবন্দরের রানওয়েতে কোনো বিমান অবতরণ করতে পারেনি। সৈয়দপুর বিমানবন্দরের ব্যবস্থাপক এ কে এম বাহাউদ্দিন জাকারিয়া বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। তিনি বলেন, ঘন কুয়াশার
সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এর লাইসেন্সকৃত পিস্তল উদ্ধার করেছে পুলিশ। রাজধানীর মনিপুরী এলাকা থেকে পরিত্যাক্ত অবস্থায় পিস্তল উদ্ধার করা হয়। ডিএমপির মিডিয়া বিভাগের ডিসি মুহাম্মদ তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের ৯টি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দিয়েছেন আদালত। এসব ব্যাংকে ১২ কোটি ১১ লাখ
বেসরকারি ব্যবস্থাপনায় হজ প্যাকেজ ঘোষণা করেছে হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-হাব। বুধবার (৬ নভেম্বর) রাজধানীর প্রেসক্লাবে আজ হজ এজেন্সি মালিকদের পক্ষ থেকে ২০২৫ সালের হজ প্যাকেজের ঘোষণা দেওয়া হয়েছে। বেসরকারি ব্যবস্থাপনায় সাধারণ হজ প্যাকেজের মূল্য নির্ধারণ করা হয়েছে ৫ লাখ ২৩ হাজার টাকা, আর বিশেষ হজ প্যাকেজের মূল্য ৬ লাখ
পাবনার ভাঙ্গুড়ায় মামার বাড়িতে বেড়াতে গিয়ে কাগজের নৌকা বড়াল নদীতে ভাসাতে গিয়ে স্রোতে ভেসে যাওয়া শিশু হুজাইফার লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার (৬ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে ভেসে যাওয়ার স্থান থেকে প্রায় ১০০ গজ দূরে বড়াল নদী থেকে লাশটি উদ্ধার করা হয়। নিখোঁজ হুজাইফা (৫) ফরিদপুর জেলার কোতোয়ালি উপজেলার
ছাত্র-জনতার আন্দোলনের সময় হত্যাচেষ্টার ঘটনায় করা মামলায় গ্রেপ্তার করা হয়েছে অভিনেত্রী শমী কায়সারকে। তাকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড আবেদন করবে পুলিশ। গতকাল মঙ্গলবার রাতে রাজধানীর উত্তরা থেকে শমী কায়সারকে গ্রেপ্তার করে উত্তরা পশ্চিম ও পূর্ব থানা পুলিশ। উত্তরা পশ্চিম থানার ওসি হাফিজুর রহমান বলেন, ছাত্র-জনতার আন্দোলনের সময় একজন আহত
ময়মনসিংহ নগরীতে একটি এলপিজি ফিলিং স্টেশনে অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে তোফাজ্জল হোসেন নামে আরও একজনের মৃত্যু হয়েছে। বুধবার (৫ নভেম্বর) সকালে ঢাকায় ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ নিয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে চারজনে দাঁড়িয়েছে। নিহত তোফাজ্জল হোসেন (৪৫) সদর উপজেলার আব্দুস
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত মাইকেল মিলার ও সফররত এক্সটার্নাল অ্যাকশন সার্ভিসের এশিয়া ও প্যাসিফিক বিভাগের পরিচালক পাওলা পামপোলিনি। বুধবার (৬ নভেম্বর) দুপুরে ঢাকার তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে গিয়ে তারা সৌজন্য সাক্ষাৎ করেছেন। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে