হিমালয়ের কাছাকাছি হওয়ায় হিমেল বাতাসে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় তাপমাত্রা আরও কমতে শুরু করেছে। একইসঙ্গে হালকা ঘন কুয়াশায় ঢাকা পড়েছে পথঘাট ও প্রকৃতি। গত এক সপ্তাহ ধরে ১১ থেকে ১৬ ডিগ্রি সেলসিয়াসে ওঠানামা করছে তাপমাত্রা। শনিবার (৩০ নভেম্বর) সকাল ৬টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন ১০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। তেঁতুলিয়া
দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি ঘণীভূত হয়ে ঘূর্ণিঝড় ফেনগাল -এ পরিণত হয়েছে। আগামীকাল শনিবার দুপুরের দিকে (৩০ নভেম্বর) ঘূর্ণিঝড়টি উত্তর তামিলনাড়ু উপকূল অতিক্রম করতে পারে। শুক্রবার (২৯ নভেম্বর) আবহাওয়ার ৯ নম্বর বিশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত গভীর
সীমান্তের ওপারে ফ্যাসিস্ট বসে আছে এবং ওখান থেকে নতুন নতুন ষড়যন্ত্র করা হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, কোনো ষড়যন্ত্রে ছাত্র-জনতার আন্দোলনের অর্জনকে বৃথা যেতে দেওয়া হবে না। শুক্রবার (২৯ নভেম্বর) বিকেলে রাজধানীর ফার্মগেটের খামারবাড়িতে কৃষিবিদ ইন্সটিটিউশন (কেআইবি) মিলনায়তনে ঢাকার ঠাকুরগাঁও ছাত্র কল্যাণ পরিষদের
হিমালয়ের কাছাকাছি হওয়ায় পঞ্চগড়ের তেঁতুলিয়ায় তীব্র শীত আর কনকনে হিমশীতল ঠান্ডায় তাপমাত্রা ১২ দশমিক ২ ডিগ্রিতে নেমেছে গেছে । ফলে শীতের দাপটে কাবু হয়ে পড়েছে এ অঞ্চলের মানুষ। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সকাল ৬টায় তেঁতুলিয়ায় ১২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। বিষয়টি নিশ্চিত করেন পঞ্চগড়ের তেঁতুলিয়ার প্রথম শ্রেণির
৯ মাসেরও বেশি সময় বন্ধ থাকার পর কক্সবাজার-সেন্টমার্টিন নৌরুটে পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু হচ্ছে। তবে বৃহস্পতিবার (২৮ নভেম্বর) জাহাজ চলাচলের দিনক্ষণ ঠিক করা হলেও যাত্রী সংকটের কারণে তা পিছিয়ে ১ ডিসেম্বর করেছে জাহাজ মালিক কর্তৃপক্ষ। সম্প্রতি নাফ নদীতে ডুবোচর জেগে ওঠার কারণে নাব্যতার সংকট এবং মিয়ানমার সীমান্তে গোলাগুলির কারণে নিরাপত্তার
চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ২৭ জনকে আটক করেছে যৌথবাহিনী। মঙ্গলবার (২৬ নভেম্বর) বিকেলে ঘটনার পর থেকে মধ্যরাত পর্যন্ত নগরীর পাথরঘাটা মাথার পট্টি, আন্দরকিল্লা ও হাজারী গলি এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে যৌথবাহিনী। কোতোয়ালি থানার ওসি ফজলুল কাদের বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন। তিনি বলেন,
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেছেন, আমরা সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশ চাই। বাংলাদেশের কোনো সম্প্রদায় যেন নিগ্রহের শিকার না হয় সেটা আমরা নিশ্চিত করতে চাই। তবে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্বের ওপর কোনো প্রকার হস্তক্ষেপ বা আঘাত এলে তার বিরুদ্ধে সরকার
বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও পুণ্ডরীক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেপ্তারের প্রতিবাদে রংপুরে বিক্ষোভ মিছিল করেছে তার অনুসারীরা। সোমবার (২৫ নভেম্বর) রাত সাড়ে আটটায় নগরীর জাহাজ কোম্পানি মোড়স্থ ধর্মসভা থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে টাউন হল ঘুরে পুনরায় সেখানে ফিরে আসে। এক পর্যায়ে বিক্ষোভকারীদের সঙ্গে পথচারীদের
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সময়সীমা নিয়ে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের বক্তব্য তাদের ব্যক্তিগত উল্লেখ করে প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, নির্বাচনের তারিখ প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ঘোষণা করবেন। আর ব্যাটারিচালিত অটোরিকশার বিষয়ে উচ্চ আদালত ইতিবাচক সিদ্ধান্ত নেবে বলে আশা প্রকাশ করা হয়। রোববার (২৪ নভেম্বর) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া এলাকায় লরির ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই যুবক নিহত হয়েছেন। শনিবার (২৩ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার হারবাং ইউনিয়নের উত্তর হারবাং ভিলেজারপাড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে । নিহতরা হলেন চট্টগ্রামের কর্ণফুলী থানার চরলক্ষা গ্রামের বাসিন্দা মো. হেলাল উদ্দিনের ছেলে মো. সোহেল (১৮) ও একেই গ্রামের বাসিন্দা
মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, প্রকৃতির বিরুদ্ধাচারণ করে মাছের প্রজননের জন্য নির্দিষ্ট সময় না দিয়ে মানুষ ভোক্তা ও আহরণকারী হিসেবে অত্যন্ত দায়িত্বহীনতার পরিচয় দিচ্ছে। শনিবার (২৩ নভেম্বর) সিলেট নগরীর সুবিদবাজারস্থ খাঁন প্যালেস কনভেনশন হলে হাওরে মৎস্যসম্পদ রক্ষায় স্টেকহোল্ডারস কনসাল্টেশন ওয়ার্কশপ এ প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।