1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০১:২১ অপরাহ্ন
শিরোনাম
তারাগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখির চেম্বারে অতর্কিত হামলা উপজেলার জামায়াত আমিরের বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যা, জামায়াত নেতা কারাগারে গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলায় ভারত সরকারের কোনো বাধা নেই: এফসিসি সভাপতি টুঙ্গিপাড়ায় দুপুরে ‘৩৬ জুলাই গণঅভ্যুত্থান’ তোরণ নির্মাণ, রাতে আগুন মৃত শিক্ষকের বেতন ২০ বছর ধরে তুলে আলোচনায় জামায়াত নেতা তরুণীর ঘরে আপত্তিকর অবস্থায় আটক ইসলামী ছাত্র আন্দোলন নেতা, সমাধান বিয়েতে এবার হল সংসদ এজিএসের রুমে সমকামিতার অভিযোগ জুলাইয়ের হত্যা মামলা অভিযুক্ত হাসিনাসহ ৫০, সত্যতা মেলেনি ৪৯ জনের বিরুদ্ধে

কাগজের নৌকা ভাসাতে গিয়ে নিখোঁজ শিশুর লাশ উদ্ধার

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: বুধবার, ৬ নভেম্বর, ২০২৪
  • ৭৪ জন দেখেছেন

পাবনার ভাঙ্গুড়ায় মামার বাড়িতে বেড়াতে গিয়ে কাগজের নৌকা বড়াল নদীতে ভাসাতে গিয়ে স্রোতে ভেসে যাওয়া শিশু হুজাইফার লাশ উদ্ধার করা হয়েছে।

বুধবার (৬ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে ভেসে যাওয়ার স্থান থেকে প্রায় ১০০ গজ দূরে বড়াল নদী থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিখোঁজ হুজাইফা (৫) ফরিদপুর জেলার কোতোয়ালি উপজেলার হাবিলী গোপালপুর গ্রামের সবুজ আলীর পুত্র।

স্থানীয়রা জানান, মঙ্গলবার (৫ নভেম্বর) দুপুরে কলেজপাড়া রুহুলের বাড়ির পাশের বড়াল নদীর পানিতে কাগজের নৌকা ভাসাচ্ছিল কয়েকজন শিশু। কিছুক্ষণ পরে নদী থেকে কাগজের নৌকা তুলতে পানিতে নামে হুজাইফা। এ সময় পানির স্রোতে ভেসে যায় সে। ঘটনার পরেই স্থানীয়রা নদীতে নেমে শিশুটিকে উদ্ধারের চেষ্টা চালায়। পরে খবর পেয়ে পুলিশ, ফায়ার সার্ভিস ও ডুবুরি দলের সদস্যরা প্রায় ৭ ঘণ্টা উদ্ধার তৎপরতা চালায়। এরপরও নিখোঁজ শিশুটিকে উদ্ধার করা সম্ভব হয়নি। আজ (বুধবার) সকালে লাশ উদ্ধার করা হয়েছে।

ভাঙ্গুড়া থানার ওসি শফিকুল ইসলাম কালবেলাকে বিষয়টি নিশ্চিত করে বলেন, শিশুটিকে উদ্ধারে পুলিশ, ফায়ার সার্ভিস, ডুবুরি দল ও স্থানীয় লোকজন মিলে প্রায় ৭ ঘণ্টা চেষ্টা চালিয়েছিল। কিন্তু গতকাল কোনো সন্ধান পাওয়া যায়নি। তবে আজ সকাল সাড়ে ৮টার দিকে শিশুটির লাশ নদীতে ভাসতে দেখে স্থানীয়রা আমাদের জানায়। আমরা গিয়ে লাশটি উদ্ধার করি।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )