1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪০ অপরাহ্ন
শিরোনাম
বাংলাদেশকে নভেম্বর পর্যন্ত এলএনজি দিতে পারবে না কাতার এনার্জি বিএনপি নেতাকর্মীদের জন্য হাসনাতের ডাকে ‘গণভিক্ষা’ কর্মসূচি বিদ্যুৎ বিল নিয়ে স্ট্যাটাস দেয়ায় এনসিপি নেতা আটক, আ.লীগের মিছিলের মামলায় গ্রেফতার দেখালো পুলিশ ‘ভয়ংকর’ যুদ্ধের জন্য প্রস্তুত ইরান আব্বাস আরাগচির নেতৃত্বে নিউইয়র্কে কাতারের মধ্যস্থতাকারীদের সঙ্গে বৈঠকে বসছে ইরান ন্যাম ভবনে দ্বিতীয় স্ত্রীকে বারান্দায়ও ঘুমাতে হতো, আদালতে পুলিশের তথ্য নেতানিয়াহুর গোপনে আরব আমিরাত সফর, বৈঠকে ইরান ইস্যু শেখ হাসিনাকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাকিব এলপিজি সংকটে ২,০০০ টাকা ছাড়িয়েছে ১২ কেজির সিলিন্ডার ১০–২০ টাকা করে যাঁরা সঞ্চয় করেন, তাঁদের থেকেও কর নিতে চায় সরকার

ময়মনসিংহে ফিলিং স্টেশনে ভয়াবহ আগুনে নিহত বেড়ে ৪

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: বুধবার, ৬ নভেম্বর, ২০২৪
  • ১১০ জন দেখেছেন

ময়মনসিংহ নগরীতে একটি এলপিজি ফিলিং স্টেশনে অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে তোফাজ্জল হোসেন নামে আরও একজনের মৃত্যু হয়েছে।

বুধবার (৫ নভেম্বর) সকালে ঢাকায় ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ নিয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে চারজনে দাঁড়িয়েছে।

নিহত তোফাজ্জল হোসেন (৪৫) সদর উপজেলার আব্দুস সালামের ছেলে।

তোফাজ্জলের বড় ভাই মো. সাইফ উদ্দিন কালবেলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, তোফাজ্জল হোসেন ময়মনসিংহ-টাঙ্গাইল সড়কে ময়মনসিংহ নগরের রহমতপুর বাইপাস এলাকায় আজহার ফিলিং স্টেশনে ইলেক্ট্রিক মিস্ত্রি হিসেবে কাজ করতেন। তিনি নগরের নিজকল্পা গ্রামের আবদুস সালামের ছেলে। গত সোমবার (৪ নভেম্বর) দুপুরে ইন্ট্রাকো এলপি গ্যাস লিমিটেডের ফিলিং স্টেশনে ট্যাংকার থেকে গ্যাস আনলোডের সময় লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ হয়েছিলেন তোফাজ্জল হোসেন।

এর আগে মারা গেছেন তিনজন। তারা হলেন, সদর উপজেলার কিছমত গ্রামের বাসিন্দা প্রাইভেটকার চালক হিমেল (২৫), রহমতপুর এলাকার ইসমাইল হোসেনের ছেলে আব্দুল কুদ্দুস (৮৫) ও গারগুজিরপাড় এলাকার মুনসুর আলীর ছেলে আবুল হোসেন (৪৫)।

ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ওসি মো. শফিকুল ইসলাম খান কালবেলাকে বলেন, ফিলিং স্টেশনে অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে আরও একজন মারা গেছেন। বিষয়টি নিয়ে এখনও কোনো মামলা হয়নি।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )