ঈদে মুক্তি পাওয়া ৫টি সিনেমার মধ্যে দর্শক চাহিদার তুঙ্গে হিমেল আশরাফ পরিচালিত ‘প্রিয়তমা’ এবং রায়হান রাফী পরিচালিত ‘সুড়ঙ্গ’। এরমধ্যে সুড়ঙ্গ নির্মাতা বলছেন, গত ৭ দিনেই নতুন ইতিহাস গড়েছে আফরান নিশো ও তমা মির্জা অভিনীত ‘সুড়ঙ্গ’ ছবিটি! ‘সুড়ঙ্গ’ দিয়ে নতুন ইতিহাস তৈরীর জন্য দর্শকদের ধন্যবাদ জানান রাফী। বৃহস্পতিবার বিকেলে এক ফেসবুক
‘দশম অবতার’ নামের নতুন সিনেমা নির্মাণের ঘোষণা দিয়েছেন জনপ্রিয় ভারতীয় নির্মাতা সৃজিত মুখার্জি। এতে অভিনয়ের জন্য চূড়ান্ত হয়েও অন্তঃসত্ত্বা হওয়ায় কারণে সিনেমাটি থেকে সরে দাঁড়াতে হচ্ছে ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলিকে। যার ফলে তার জায়গায় প্রস্তাব দেওয়া হয়েছে দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসানকে। বিনোদনভিত্তিক পোর্টাল ওটিটি প্লে’কে এমনটি
ঈদে মুক্তির পর থেকে দাপটের সাথে চলছে রায়হান রাফী পরিচালিত ‘সুড়ঙ্গ’। আফরান নিশো ও তমা মির্জা অভিনীত এ ছবিটি এবার মুক্তি পেতে যাচ্ছে পশ্চিমবঙ্গে। খবরটি জানিয়েছেন ‘সুড়ঙ্গ’র দুই প্রযোজক রেদওয়ান রনি এবং শাহরিয়ার শাকিল। চরকির প্রধান নির্বাহী রেদওয়ান রনি বলেন, শিগগির ‘সুড়ঙ্গ’ পশ্চিমবঙ্গে মুক্তি পাবে। আমরা আশা করছি এ মাসেই
অভিনেত্রী মিতা চৌধুরী আর নেই (ইন্না লিল্লাহি…রাজিউন)। বৃহস্পতিবার (২৯ জুন) রাত ১০টার দিকে তার মৃত্যু হয়। অভিনেত্রীর মেয়ে নাভিন চৌধুরী ফেসবুকে তার মা’র (মিতা চৌধুরী) মৃত্যুর খবরটি জানান। নাভিন চৌধুরী ফেসবুকে লিখেন, তার মা (অভিনেত্রী মিতা চৌধুরী) আজ (বৃহস্পতিবার) রাতে লন্ডনে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। মিতা চৌধুরী ক্যান্সারে আক্রান্ত ছিলেন
স্টাফ রিপোর্টার রংপুর ডিভিশন❤️এসএসসি ৯৭❤️এইচএসসি ৯৯✅ ফেসবুক গ্রুপের সাপ্তাহিক লাইভ প্রোগ্রাম “অন্তরে-৯৭” এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে গত ২২ জুন বৃহস্পতিবার। এর ২য় পর্ব প্রচারিত হবে ২৯ জুন ঈদের দিন রাত ১০ টায়। রিয়াজ উদ্দিন মাসুম-এর সঞ্চালনায় এ পর্বে থাকছে ৯৭ এর কিংবদন্তি গানরাজ বন্ধু রেজা আহমেদ ফেরদৌস ডিকেন।
রবিবার বলিউডে ৩১ বছর পূর্ণ করলেন শাহরুখ। আর সেই উপলক্ষে ভক্তদের ‘আস্ক এসআরকে’-তে আহ্বান জানিয়েছিলেন অভিনেতা। সেখানে ভক্তদের মজার মজার সব প্রশ্নের উত্তর দিয়েছেন অভিনেতা। শাহরুখকে এক অন্তঃসত্ত্বা মহিলা লেখেন, ‘আমি অন্তঃসত্ত্বা এবং আমার যমজ সন্তান। তারা জন্মগ্রহণ করলে আমি তাদের নাম দিতে চাই ‘পাঠান’ আর ‘জওয়ান’। আমাকে শুভেচ্ছা জানাবেন।’
কলকাতার নির্মাতা সৃজিত মুখার্জির সঙ্গে ডিভোর্স হতে যাচ্ছে দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলার, এমন গুঞ্জন ওঠেছিল। শুরুতে এ বিষয়ে মিথিলা কোনো কথা বলেননি। তবে সম্প্রতি দেশে ফিরে এ ব্যাপারে খোলামেলা কথা বলেছেন এ অভিনেত্রী। মিথিলার স্বামী সৃজিতের সঙ্গে বিচ্ছেদ প্রসঙ্গে দেশের একটি সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেছেন। এ বিষয়ে
২০০৩ সালে মুক্তি পেয়েছিলো সঞ্জয় দত্ত অভিনীত ছবি ‘মুন্না ভাই এমবিবিএস’। যার তিন বছর পর ছবিটির দ্বিতীয় কিস্তি ‘লাগে রহো মুন্নাভাই’ মুক্তি পায়। এরপর বিভিন্ন সময়ে এর তৃতীয় কিস্তি নিয়ে কানাঘুষা চললে চলতি বছরের শুরুতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতিবাচক ইঙ্গিত দেয় মুন্না ভাইয়ের সার্কিট তথা অভিনেতা আরশাদ ওয়ার্সী। তবে এবার
মাইকেল জোসেফ জ্যাকসন একজন মার্কিন সংগীতশিল্পী, নৃত্যশিল্পী, গান লেখক,অভিনেতা, সমাজসেবক এবং ব্যবসায়ী । পৃথিবীর ইতিহাসের সবচেয়ে জনপ্রিয় এবং সবচেয়ে বহুল বিক্রিত এলবামের সংগীত শিল্পীদের তিনি অন্যতম। মাইকেল ১৯৫৮ সালের ২৯ আগস্ট মার্কিন যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানায় জন্মগ্রহণ করেন। জ্যাকসন পরিবারের ৮ম সন্তান মাইকেল মাত্র ৫ বছর বয়সে ১৯৬৩ সালে পেশাদার সংগীত শিল্পী
নাচের দক্ষতার জন্য বরাবরই নজরে এসেছেন ভারতের অন্যতম আলোচিত তারকা নোরা ফাতেহি। হিন্দি সিনেমায় ‘আইটেম গান’-এর প্রয়োজন হলে পরিচালক-প্রযোজকদের প্রথম পছন্দ হন নোরা। অভিনেত্রী ও নৃত্যশিল্পীর বাইরে ইতোমধ্যেই আন্তজার্তিক অঙ্গনে গায়িকা হিসেবেও পরিচিতি পেয়েছেন তিনি। আর এবার প্রকাশ্যে এলো নোরার গাওয়া প্রথম একক গানের ভিডিও। তবে এখানেই শেষ নয়, প্রকাশ্যে
যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হতে যাওয়া ঢালিউড অ্যাওয়ার্ডে অংশ নিতে যুক্তরাষ্ট্রে গেছেন ঢাকাই চলচ্চিত্রের আলোচিত অভিনেতা জায়েদ খান। বৃহস্পতিবার দিবাগত রাতে বিমানের বিজনেস ক্লাসে তিনি যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন। যদিও যুক্তরাষ্ট্রের এসব অনুষ্ঠানে যাওয়ার জন্য আয়োজকরা সচরাচর কারো জন্য বিমানের বিজনেস ক্লাসের টিকিট ইস্যু করেন না। কিন্তু জায়েদ খান বিজনেস ক্লাসের টিকিট