1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৫:৩৫ অপরাহ্ন
শিরোনাম
তারাগঞ্জে জাল ভিসা প্রতারণার অভিযোগে যুবক গ্রেপ্তার তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সিলেটে আ.লীগ নেতা-দম্পতিসহ তিনজন খুন, পাঁচ আওয়ামী লীগ নেতার নিন্দা তারাগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখির চেম্বারে অতর্কিত হামলা উপজেলার জামায়াত আমিরের বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যা, জামায়াত নেতা কারাগারে গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলায় ভারত সরকারের কোনো বাধা নেই: এফসিসি সভাপতি টুঙ্গিপাড়ায় দুপুরে ‘৩৬ জুলাই গণঅভ্যুত্থান’ তোরণ নির্মাণ, রাতে আগুন মৃত শিক্ষকের বেতন ২০ বছর ধরে তুলে আলোচনায় জামায়াত নেতা

সন্তানের নাম ‘জওয়ান’ ও ‘পাঠান’ রাখতে চান ভক্ত, যা বললেন শাহরুখ

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: সোমবার, ২৬ জুন, ২০২৩
  • ১৬০ জন দেখেছেন

রবিবার বলিউডে ৩১ বছর পূর্ণ করলেন শাহরুখ। আর সেই উপলক্ষে ভক্তদের ‘আস্ক এসআরকে’-তে আহ্বান জানিয়েছিলেন অভিনেতা। সেখানে ভক্তদের মজার মজার সব প্রশ্নের উত্তর দিয়েছেন অভিনেতা।

শাহরুখকে এক অন্তঃসত্ত্বা মহিলা লেখেন, ‘আমি অন্তঃসত্ত্বা এবং আমার যমজ সন্তান। তারা জন্মগ্রহণ করলে আমি তাদের নাম দিতে চাই ‘পাঠান’ আর ‘জওয়ান’। আমাকে শুভেচ্ছা জানাবেন।’ এই টুইটটি রিটুইট করে শাহরুখ লেখেন, ‘অনেক ভালবাসা। তবে ওদের আরও ভাল কোনো নাম দেবেন।’

এক ভক্ত শাহরুখকে প্রশ্ন করেছেন, ‘৩১ বছরে আপনার সবচেয়ে বড় প্রাপ্তি কী?’ উত্তরে শাহরুখ বলেন, ‘৩১ বছর ধরে মানুষকে বিনোদন উপহার দেওয়া.. ব্যাস এতটুকুই’।

রবিবার শাহরুখ টুইট করেন, ‘হঠাৎ উপলব্ধি করলাম, আজ থেকে ৩১ বছর আগে, আজকের দিনে দিওয়ানা ছবিটি রুপালী পর্দায় মুক্তি পেয়েছিল। এই সফরের বেশিরভাগটাই সুন্দর। সবাইকে ধন্যবাদ। এই উপলক্ষে আমরা ‘আস্ক এসআরকে’ করতে পারি?’

১৯৯২ সালের ২৫ জুন ‘দিওয়ানা’ ছবির মাধ্যমে চলচ্চিত্রে আত্মপ্রকাশ ঘটেছিল শাহরুখ খানের। রবিবার বিশেষ এ দিনে শাহরুখ খানকে অভিনন্দন জানান তার ভক্ত ও সহকর্মীরা।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )