1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন ট্রাম্প, বললেন ‘দারুণভাবে জিতছি’ রংপুরের তারাগঞ্জে জুয়ার আসরে অভিযান, গ্রেপ্তার ২ শিক্ষা খাতে আরও অর্থায়ন চাইলেন প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ প্রাথমিক শিক্ষক নিয়োগে নিয়োগপত্র ও পদায়ন আদেশ জারির অনুমোদন ফেব্রুয়ারির মধ্যে বিশ্বজুড়ে তাপপ্রবাহে সাড়ে ৪ লাখ মানুষের মৃত্যুর শঙ্কা মিরপুরে স্বাস্থ্যসেবা কেন্দ্র ভাঙচুর-লুটপাট, জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি তৃতীয় বর্ষের ফল প্রকাশ, পাসের হার ৪৪.২৭ শতাংশ ৭৪ বছর বয়সে যমজ সন্তানের মা, কীভাবে সম্ভব হলো? ঢাকার কারাগারে ২৪ দিনে ১০ বন্দির মৃত্যু, চিকিৎসা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তারাগঞ্জে অগ্নিকাণ্ডে বসতবাড়ি পুড়ে ছাই, ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে রাশেদুল আহসান খান বাবু

অনিশ্চয়তার মুখে ‘মুন্না ভাই থ্রি’!

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: রবিবার, ২৫ জুন, ২০২৩
  • ১৪৭ জন দেখেছেন

২০০৩ সালে মুক্তি পেয়েছিলো সঞ্জয় দত্ত অভিনীত ছবি ‘মুন্না ভাই এমবিবিএস’। যার তিন বছর পর ছবিটির দ্বিতীয় কিস্তি ‘লাগে রহো মুন্নাভাই’ মুক্তি পায়। এরপর বিভিন্ন সময়ে এর তৃতীয় কিস্তি নিয়ে কানাঘুষা চললে চলতি বছরের শুরুতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতিবাচক ইঙ্গিত দেয় মুন্না ভাইয়ের সার্কিট তথা অভিনেতা আরশাদ ওয়ার্সী। তবে এবার জানা গেল দুঃখের সংবাদ!

সম্প্রতি এক সাক্ষাৎকারে আরশাদ জানান, অদূর ভবিষ্যতে ‘মুন্না ভাই থ্রি’ ছবি নাও তৈরি হতে পারে। আরশাদের মতে, ‘‘আমাদের পরিচালক রাজি ছবি করার জন্য, প্রযোজকও তৈরি। অভিনেতারাও ছবিতে অভিনয় করার জন্য এক পায়ে খাড়া। দর্শকও মুখিয়ে রয়েছেন। কিন্তু তা সত্ত্বেও নিশ্চিত ভাবে বলা যাচ্ছে না যে ‘মুন্না ভাই থ্রি’ ছবি তৈরি হবেই।’’

আরশাদ আরও বলেন, ‘‘মূলত রাজু (রাজকুমার হিরানি) খুবই খুঁতখুঁতে। তিনি এখন পর্যন্ত মোট তিনটি চিত্রনাট্য লিখে ফেলেছেন। কিন্তু সেগুলোর একটাও তার নিজের মনে ধরছে না। রাজু নিজে চিত্রনাট্য নিয়ে ২০০ শতাংশ নিশ্চিত না হওয়া পর্যন্ত ছবি তৈরি হওয়া সম্ভব নয়। কিন্তু রাজু কখনও ছবির ক্ষেত্রে না-ও বলবেন না।’’

এদিকে খবর মিলেছে ‘জলি এলএলবি থ্রি’ ছবিতে অক্ষয় কুমারের সঙ্গে জুটি বেঁধে কাজ করতে চলেছেন আরশাদ। ‘জলি এলএলবি’র প্রথম ছবিতে উকিলের ভূমিকায় দেখা গিয়েছিল আরশাদকে। তার প্রায় দশ বছর পরে আবারও ওই ফ্র্যাঞ্চাইজিতে ফিরতে চলেছেন অভিনেতা।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )