বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর বিরুদ্ধে মানহানির অভিযোগে ৫০ কোটি টাকা দাবি করে মামলা করেছেন কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম। সোমবার দুপুর ১২ টায় ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলামের আদালতে তিনি এ মামলা করেন। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে ডিবি পুলিশকে তদন্তের নির্দেশ দিয়েছেন। হিরো আলমের আইনজীবী
বহুল আলোচিত ডিজিটাল নিরাপত্তা আইন-২০১৮ বাতিলের সিদ্ধান্ত নিয়েছে সরকার। সোমবার (৭ আগস্ট) সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। আইনমন্ত্রী আনিসুল হক গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছে। এটি “সাইবার নিরাপত্তা আইন-২০২৩” নামে প্রতিস্থাপিত হবে বলে জানা গেছে। গণমাধ্যমের স্বাধীনতা, মুক্তচিন্তা ও মত প্রকাশের অধিকার সমুন্নত রাখা, সর্বোপরি
প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী ক্ষোভ প্রকাশ করে বলেছেন, শত শত কোটি টাকার ঋণ নিয়ে বড় বড় আইনজীবী নিয়োগ করে ঋণ পরিশোধ প্রক্রিয়া ঠেকানো হচ্ছে অথচ গরীব-কৃষকদের ৫ থেকে ১০ হাজার টাকা ঋণের জন্য কোমরে দড়ি বেঁধে নেওয়া হয়। আজ সোমবার (৩১ জুলাই) সোনালী ব্যাংকের ঋণ খেলাপির এক মামলার শুনানিতে
পিরোজপুর-১ ও পিরোজপুর-২ আসনের সীমানা পুনর্নির্ধারণের প্রজ্ঞাপন কেন অবৈধ হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। দুই আসনের সীমানা পুনর্নির্ধারণের বৈধতা চ্যালেঞ্জ করে করা রিটের শুনানি শেষে রোববার বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি মুহাম্মদ মাহবুব উল ইসলামের হাইকোর্ট বেঞ্চ এই রুল জারি করেন। প্রধান নির্বাচন কমিশনারসহ সংশ্লিষ্ট বিবাদীদের
দানের বিপরীতে কর দাবি করে এনবিআরের পাঠানো নোটিশ চ্যালেঞ্জ করে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. মোহাম্মদ ইউনূসের তিনটি আয়কর রেফারেন্স আবেদন হাইকোর্টে খারিজের বিরুদ্ধে করা লিভ টু আপিল খারিজ করে দিয়েছেন দেশের সর্বোচ্চ আদালত। রোববার প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন চার বিচারপতির আপিল বিভাগ শুনানি শেষে এই আদেশ দেন। আদালতে
মানবতাবিরোধী অপরাধের মামলায় পিরোজপুরের ভাণ্ডারিয়ার আব্দুল মান্নানসহ চারজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বৃহস্পতিবার বিচারপতি মো. শাহিনুর ইসলামের নেতৃত্বাধীন তিন বিচারপতির আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই রায় দেন। মৃত্যুদণ্ড প্রাপ্ত চারজন হলেন পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলার হেতালিয়া এলাকার আব্দুল মান্নান হাওলাদার ওরফে আ. মান্নান ডিলার ওরফে মান্নাফ, একই এলাকার আশ্রাব আলী ওরফে
মানি লন্ডারিং মামলায় যুবলীগের কথিত নেতা ও আলোচিত ঠিকাদার এস এম গোলাম কিবরিয়া শামীম ওরফে জি কে শামীমের ১০ বছরের কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একইসঙ্গে বাকি ৭ আসামির প্রত্যেককে চার বছর করে কারাদণ্ড দেওয়া হয়। সোমবার ঢাকার বিশেষ জজ আদালত-১০ এর বিচারক মোহাম্মদ নজরুল ইসলাম এ রায় ঘোষণা করেন। অন্য
সামাজিক যোগাযোগমাধ্যম, অনলাইন প্ল্যাটফর্ম, টেলিভিশন ও খেলার চ্যানেলে ডিজিটাল, অনলাইন বাজি বা জুয়ার বিজ্ঞাপন সম্প্রচার-প্রচার বন্ধ ও তদারকি করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনকে (বিটিআরসি) এই নির্দেশ বাস্তবায়নের জন্য বলা হয়েছে। বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি মোহাম্মদ শওকত আলীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ মঙ্গলবার এই আদেশে
গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগারে এক নারী বন্দিকে মারধর ও ছিনতাইয়ের অভিযোগ উঠেছে ২৭ বছরের সাজাপ্রাপ্ত যুব মহিলা লীগের সাবেক নেত্রী শামীমা নূর পাপিয়ার বিরুদ্ধে। এ অভিযোগ তদন্তে কর্তৃপক্ষ ইতোমধ্যে দুটি কমিটি গঠন করেছে। এখন তাকে কাশিমপুর থেকে কুমিল্লা কারাগারে পাঠানো হয়েছে। সোমবার (৩ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে প্রিজন
মানবতাবিরোধী অপরাধের মামলায় যশোরের বাঘারপাড়ার মো. আমজাদ হোসেন মোল্লাসহ চারজনকে মৃত্যুদণ্ড দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আজকের রায়ে মৃত্যুদণ্ড প্রাপ্ত অন্যরা হলেন, মো.আমজাদ হোসেন মোল্লা, মো.ওহাব মোল্লা, মো.মাহতাব বিশ্বাস, মো.ফসিয়ার রহমান মোল্লা ও মো.নওশের বিশ্বাস। রোববার বিচারপতি মো. শাহিনুর ইসলামের নেতৃত্বাধীন তিন বিচারপতির আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই রায় ঘোষণা করেন। ট্রাইব্যুনালে
গুলশান থানার অর্থপাচার আইনের মামলায় কথিত যুবলীগ নেতা এস এম গোলাম কিবরিয়া শামীম ওরফে জি কে শামীমসহ ৮ জনের মামলায় রায় হবে আজ রবিবার (২৫ জুন)। ঢাকার বিশেষ জজ আদালত-১০ এর বিচারক মোহাম্মদ নজরুল ইসলাম রায় ঘোষণা করবেন। বৃহস্পতিবার (১৫ জুন) রাষ্ট্র ও আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে একই আদালত রায়ের