1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:১১ পূর্বাহ্ন
শিরোনাম
গুলি ছুড়ে নিউগিনি প্রপার্টিজে হামলা, সালমান মুক্তাদিরের স্টুডিওতে ভাঙচুর-লুটপাট হাফপ্যান্ট পরায় মেট্রোস্টেশনে অ্যাথলেট প্রশিক্ষককে ৪০ মিনিট দাঁড় করিয়ে রাখার অভিযোগ এডিস মশা দিনে কামড়ালেও বেয়াদবগুলো এখন রাতেও কামড়াচ্ছে জানুয়ারিতে সংবিধান সংশোধন, এরপরই গণভোট লালমনিরহাট লালমনিরহাটে বগি ফেলে চলে গেল ট্রেন, মহাসড়কে ১ ঘণ্টা যানজট ‘কিছু করে দেখান’, স্বরাষ্ট্রমন্ত্রীকে সালমান মুক্তাদির সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা: বিএনপির বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ ‘ঢালাও’ বললেন স্বরাষ্ট্রমন্ত্রী ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন ট্রাম্প, বললেন ‘দারুণভাবে জিতছি’ রংপুরের তারাগঞ্জে জুয়ার আসরে অভিযান, গ্রেপ্তার ২ শিক্ষা খাতে আরও অর্থায়ন চাইলেন প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

টিভি ও সামাজিকমাধ্যমে জুয়ার বিজ্ঞাপন বন্ধের নির্দেশ হাইকোর্টের

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: মঙ্গলবার, ১১ জুলাই, ২০২৩
  • ১৫৫ জন দেখেছেন

সামাজিক যোগাযোগমাধ্যম, অনলাইন প্ল্যাটফর্ম, টেলিভিশন ও খেলার চ্যানেলে ডিজিটাল, অনলাইন বাজি বা জুয়ার বিজ্ঞাপন সম্প্রচার-প্রচার বন্ধ ও তদারকি করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনকে (বিটিআরসি) এই নির্দেশ বাস্তবায়নের জন্য বলা হয়েছে।

বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি মোহাম্মদ শওকত আলীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ মঙ্গলবার এই আদেশে দেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী কামাল হোসেন মিয়াজী, মো. জুলফিকার আলী ও ব্যারিস্টার শাহরিয়ার শহীদ সাদ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শেখ সাইফুজ্জামান জামান।

অনলাইন প্লাটফর্মে ইন্টারনেটভিত্তিক জুয়ার বিজ্ঞাপন প্রচারের বিষয়ে গত বছর গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়। পরে ওই প্রতিবেদন সংযুক্ত করে একই বছরের ডিসেম্বরে জনস্বার্থে হাইকোর্টে রিট দায়ের করেন সুপ্রিম কোর্টের দুই আইনজীবী মিফতাহুল আলম ও সুমিত কুমার সরকার। রিটে অনলাইন প্লাটফর্মে ইন্টারনেটভিত্তিক জুয়ার বিজ্ঞাপন অপসারণ ও প্রচার বন্ধের নির্দেশনা চাওয়া হয়।

এরপর ১৮ ডিসেম্বর একই বেঞ্চ বিভিন্ন খেলা চলাকালে অনলাইন প্লাটফর্মে ইন্টারনেটভিত্তিক জুয়ার বিজ্ঞাপন অপসারণ ও প্রচার বন্ধে কর্তৃপক্ষের ব্যর্থতা কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেন হাইকোর্ট। ডাক ও টেলিযোগাযোগ সচিব, তথ্য ও সম্প্রচার সচিব, বিটিআরসিসহ সংশ্লিষ্টদের রুলের জবাব দিতে বলা হয়েছিল। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার শুনানি নিয়ে আদেশ দেন হাইকোর্ট।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )