1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:১০ পূর্বাহ্ন
শিরোনাম
গুলি ছুড়ে নিউগিনি প্রপার্টিজে হামলা, সালমান মুক্তাদিরের স্টুডিওতে ভাঙচুর-লুটপাট হাফপ্যান্ট পরায় মেট্রোস্টেশনে অ্যাথলেট প্রশিক্ষককে ৪০ মিনিট দাঁড় করিয়ে রাখার অভিযোগ এডিস মশা দিনে কামড়ালেও বেয়াদবগুলো এখন রাতেও কামড়াচ্ছে জানুয়ারিতে সংবিধান সংশোধন, এরপরই গণভোট লালমনিরহাট লালমনিরহাটে বগি ফেলে চলে গেল ট্রেন, মহাসড়কে ১ ঘণ্টা যানজট ‘কিছু করে দেখান’, স্বরাষ্ট্রমন্ত্রীকে সালমান মুক্তাদির সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা: বিএনপির বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ ‘ঢালাও’ বললেন স্বরাষ্ট্রমন্ত্রী ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন ট্রাম্প, বললেন ‘দারুণভাবে জিতছি’ রংপুরের তারাগঞ্জে জুয়ার আসরে অভিযান, গ্রেপ্তার ২ শিক্ষা খাতে আরও অর্থায়ন চাইলেন প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

ঋণ খেলাপির মামলার শুনানিতে প্রধান বিচারপতির ক্ষোভ প্রকাশ

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: সোমবার, ৩১ জুলাই, ২০২৩
  • ১৪৭ জন দেখেছেন

প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী ক্ষোভ প্রকাশ করে বলেছেন, শত শত কোটি টাকার ঋণ নিয়ে বড় বড় আইনজীবী নিয়োগ করে ঋণ পরিশোধ প্রক্রিয়া ঠেকানো হচ্ছে অথচ গরীব-কৃষকদের ৫ থেকে ১০ হাজার টাকা ঋণের জন্য কোমরে দড়ি বেঁধে নেওয়া হয়।

আজ সোমবার (৩১ জুলাই) সোনালী ব্যাংকের ঋণ খেলাপির এক মামলার শুনানিতে এমন মন্তব্য করেন তিনি। পরে প্রধান বিচারপতির নেতৃত্বে তিন বিচারপতির আপিল বেঞ্চ, নারায়ণগঞ্জের এক ব্যবসায়ীর ঋণ পরিশোধে সম্পত্তির তথ্য না জানানোর আবেদন খারিজ করে দেন।

এই সময় আদালতকে জানানো হয়, ১৯৯৬-৯৭ সালে ফজলুর রহমান এন্ড কোং এর নামে সোনালী ব্যাংকের মতিঝিল আঞ্চলিক শাখা থেকে ৩২ কোটি টাকা ঋণ নেয়া হয়। ২০১৭ সালে প্রতিষ্ঠানের প্রধান ফজলুর রহমান মারা গেলে ঋণ আদায়ে অর্থঋণ আদালতে মামলা করে সোনালী ব্যাংক। পরে সুদসহ ঋণ পরিশোধের অংক বেড়ে দাঁড়ায় প্রায় দেড়শো কোটি টাকা। এর বিপরীতে ২৬ বছরে মাত্র ৫ লাখ টাকা ফেরত দেয়ার কথা আপিল বিভাগকে জানানো হয়।

এছাড়া ওই প্রতিষ্ঠানের আরও ঋণ থাকার কথা জানতে পেরে ব্যবসায়ীর পক্ষের আইনজীবী ব্যারিস্টার মোকসেদুল ইসলামকে ভৎর্সনা করেন আপিল বিভাগ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )