যুক্তরাষ্ট্র ও ক্যারিবীয় দ্বীপপুঞ্জে অনুষ্ঠেয় বৈশ্বিক মহাযজ্ঞের বাছাইপর্বে আফ্রিকার দেশ উগান্ডা যেন ‘সারপ্রাইজ প্যাকেজ’। শক্তিশালী জিম্বাবুয়ে ও কেনিয়াকে হারিয়ে মূলপর্বে আগেই এক পা দিয়ে রেখেছিল তারা। বৃহস্পতিবার (৩০ নভেম্বর) নিজেদের শেষ ম্যাচে রুয়ান্ডাকে ৯ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে ইতিহাসের শেষ অধ্যায়টা রাঙিয়েছে উগান্ডা। ফলে চূড়ান্ত হয়ে গেল ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের
ভারতে সদ্য সমাপ্ত ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশ প্রত্যাশা অনুযায়ী খেলতে পারেনি। বাংলাদেশকে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হয়েছে। সেমিফাইনালে খেলার স্বপ্ন দেখিয়ে টাইগার বাহিনী ৯ ম্যাচের মধ্যে মাত্র ২টিতে জয় পেয়েছে। বিশ্বকাপে এমন ব্যর্থতার কারণ খুঁজতে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তদন্ত কমিটির প্রধান করা হয়েছে
বাঁ হাতের আঙুল ভেঙে বিশ্বকাপ শেষ না করেই দেশে ফিরেছিলেন সাকিব আল হাসান। বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পুণেতে শেষ ম্যাচ খেলেননি টাইগার অধিনায়ক। খেলছেন না নিউজিল্যান্ডের বিরুদ্ধে দুই টেস্ট ম্যাচ সিরিজও। এই সিরিজ দিয়েই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়ন শুরু হচ্ছে দুই দলের। ক্রিকেটের বাইরে থাকলেও সাকিব এখন ব্যস্ত জাতীয় সংসদ নির্বাচন
ইনজুরির কারণে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) আগামী আসর থেকে কয়েকদিন আগেই নিজেকে সরিয়ে নেন বেন স্টোকস। এবার একই পথ ধরলেন তার স্বদেশি জো রুট। আইপিএলের আগামী আসরে খেলবেন না তিনিও। এমনটাই জানিয়েছে তার ফ্র্যাঞ্চাইজি রাজস্থান রয়্যালস। এক বিবৃতিতে রাজস্থান রয়্যালসের ক্রিকেট পরিচালক কুমার সাঙ্গাকারা বলেন, খেলোয়াড় ধরে রাখার আলোচনা করার
বিশ্বকাপ ফাইনালে স্বাগতিক ভারতের সঙ্গে টস জিতে আগে বল করার সিদ্ধান্ত নিয়েছে অজি অধিনায়ক প্যাট কামিন্স। ভারতের বিপক্ষে ব্যাটিং সহায়ক উইকেটে এমন সিদ্ধান্তের পর অনেকে অবাক হয়েছিল। তবে অস্ট্রেলিয়ান অধিনায়ক যে ভালো সিদ্ধান্ত নিয়েছিলেন তা বুঝা যায় তাদের বোলিং আক্রমণ দেখার পরই। সেই ম্যাচে আগে ব্যাটিং করে ২৪০ রানে স্বাগতিক
নিলামে উঠছে কাতার বিশ্বকাপ জয়ী আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসির জার্সি। বিশ্বকাপে যে ৬টি জার্সি তিনি পরেছিলেন, তার সবগুলোই নিলামে তোলা হবে। নিলামের কাজটি করবে যুক্তরাষ্ট্রের বিখ্যাত নিলামঘর সোথেবি। মেসির নেতৃত্বেই কাতার বিশ্বকাপ ফাইনালে ফ্রান্সকে পেনাল্টিতে হারিয়ে তৃতীয় শিরোপা জিতেছে আর্জেন্টিনা। নিলামে থাকছে মেসির ফাইনালে পরা জার্সিটিও। ধারণা করা হচ্ছে, মেসির
গত বছরের ডিসেম্বরে কাতারে লিওনেল মেসির হাত ধরে তৃতীয় বিশ্বকাপ শিরোপা জেতে আর্জেন্টিনা। টাইব্রেকারে ফ্রান্সকে হারিয়ে প্রথমবারের মতো বিশ্ব জয়ের স্বাদ পান সাবেক বার্সেলোনা ফরোয়ার্ড। ফাইনালে দু’টিসহ আসরে ৭ গোল করেন মেসি, জেতেন টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের পুরস্কার ‘গোল্ডেন বল’। সেই বিশ্বকাপ শুরুর ঠিক এক বছর পর অন্যরকম এক ঘোষণা নিয়ে
আইসিসির এলিট প্যানেলের আম্পায়ার রিচার্ড অ্যালান কেটেলবরো। মাঠে বাজে সিদ্ধান্ত দিতে খুব কমই দেখা যায় তাকে। বিশ্বকাপের ফাইনালের ম্যাচ পরিচালনাকারী আম্পায়ার হিসেবে কেটেলবরোর নাম ঘোষণা হওয়ার পর থেকেই আতঙ্কিত ছিল ভারতীয় সমর্থকরা। কারণ কেটেলবরোর সঙ্গে ভারতের ছিল এক অস্বস্তির রেকর্ড। কেটেলবরো ম্যাচ পরিচালনা করলেই আইসিসি ইভেন্টের নক আউট পর্বে হেরে
ফিফা ২০২৬ বিশ্ব্বকাপ ফুটবলের এশীয় অঞ্চলের বাছাইয়ের গ্রুপ পর্বের ম্যাচ খেলতে শুক্রবার সকালে ঢাকায় এসেছে লেবানন ফুটবল দল। ফিলিস্তিনের বিপক্ষে গোল শূন্য ড্র করে সোজা ঢাকার বিমানে উঠে লেবানন। আগামীকাল বাংলাদেশের বিপক্ষে ম্যাচ। এফডিসির পাশে একটি হোটেলে, দুপুরে অনুশীলন বাসে ওঠার অপেক্ষায় লেবানন দলের ক্রোয়েশিয়ান কোচ নিকোলা জুরসেভিচ হোটেল গেটের
বিশ্বকাপের শুরুতে প্রথম দুই ম্যাচ হারায় অনেক সমালোচনাই শুনতে হয়েছিল অস্ট্রেলিয়ার। অথচ প্রায় দেড় মাসের লড়াই শেষে তারাই চ্যাম্পিয়ন। শিরোপার খাতায় নাম লেখালো ষষ্ঠবারের মতো। একতরফা খেলে অস্ট্রেলিয়া ম্যাচটি জিতেছে ৬ উইকেট আর ৪২ বল হাতে রেখে। প্যাট কামিন্স জানালেন, সেরাটা তারা জমিয়ে রেখেছিলেন শেষের জন্যই। বোলিং তো বটেই, কামিন্সের
সদ্যই কন্যা সন্তানের বাবা হয়েছেন জাতীয় দলের উইকেটরক্ষক ব্যাটার লিটন দাস। আসন্ন নিউজিল্যান্ড সিরিজে ছুটি চেয়েছিলেন এই ব্যাটার। লিটনের আবেদন মঞ্জুর করে এক মাসের ছুটি দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অন্যদিকে ইনজুরিতে রয়েছেন টাইগাদের নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান। আর ছুটিতে সহ-অধিনায়ক লিটন। তাই নিউজিল্যান্ডের বিপক্ষে দলকে নেতৃত্ব দেবেন ব্যাটার