1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৭ অপরাহ্ন
শিরোনাম
হাড়িয়ারকুঠির জলুবর থেকে ১৪ বছরের মাদ্রাসাছাত্রী নিখোঁজ, শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ তারাগঞ্জে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত তারাগঞ্জে মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন সৈয়দপুর শ্রমজীবী মানুষকে অতিথি করে ব্যতিক্রমী আয়োজন, প্রশংসায় শাহাদাত হোসেন সোহাগ আবুল কাশেম পল্লবের গ্রেফতারে সিলেট-বালাগঞ্জ আওয়ামী লীগের তীব্র নিন্দা ও প্রতিবাদ ঢাকায় গ্রেফতার বিয়ানীবাজার উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আবুল কাশেম পল্লব বালাগঞ্জে আওয়ামী লীগ নেতার পরিবারের পাশে সাবেক ছাত্রনেতা আমিনুল ইসলাম মুরাদ আব্দুল কাইয়ূমকে গ্রেপ্তারের প্রতিবাদে আওয়ামী লীগ নেতাদের নিন্দা, নিঃশর্ত মুক্তির দাবি তারাগঞ্জে জাল ভিসা প্রতারণার অভিযোগে যুবক গ্রেপ্তার তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

সিলেটে আ.লীগ নেতা-দম্পতিসহ তিনজন খুন, পাঁচ আওয়ামী লীগ নেতার নিন্দা

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: বুধবার, ১২ আগস্ট, ২০২৬
  • ১৩৬ জন দেখেছেন

সিলেট নগরের রায়নগর মিতালী আবাসিক এলাকার একটি বাসা থেকে আওয়ামী লীগ নেতা ও সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক পরিচালক আব্দুস সাত্তার (৯০), তাঁর স্ত্রী সুরাইয়া বেগম এবং গৃহপরিচারিকা মালু বেগমের (৭৬) মরদেহ উদ্ধারের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সিলেট ও বালাগঞ্জের আওয়ামী লীগের পাঁচ নেতা।

নিহত আব্দুস সাত্তার সিলেট মহানগর আওয়ামী লীগের ১৯ নম্বর ওয়ার্ডের উপদেষ্টা ছিলেন। পাশাপাশি তিনি সিলেট চেম্বারের পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেছেন। দীর্ঘদিন ধরে তিনি ওই বাসায় স্ত্রীকে নিয়ে বসবাস করছিলেন। তাদের দেখাশোনার জন্য সেখানে থাকতেন গৃহপরিচারিকা মালু বেগম।

এক যৌথ বিবৃতিতে তাঁরা বলেন, একই বাসা থেকে তিনজনের মরদেহ উদ্ধারের ঘটনা অত্যন্ত মর্মান্তিক ও উদ্বেগজনক। ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত রহস্য উদ্‌ঘাটন এবং জড়িত ব্যক্তিদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

বিবৃতিতে নিন্দা ও প্রতিবাদ জানানো নেতারা হলেন—সিলেট জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট শাহ ফরিদ আহমেদ, বালাগঞ্জ আওয়ামী লীগের উপদেষ্টা মতিউর রহমান শাহীন, বাংলাদেশ আওয়ামী যুবলীগের সদস্য অ্যাডভোকেট আব্দুর রকিব মণ্টু, অবিভক্ত বালাগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি হারুনুর রশিদ এবং বালাগঞ্জ প্রবাসী আওয়ামী পরিবারের অলিউর রহমান।

তাঁরা বলেন, ঘটনার সঙ্গে যারাই জড়িত থাকুক, তাদের রাজনৈতিক পরিচয় বা অবস্থান বিবেচনা না করে আইনের আওতায় আনতে হবে। একই সঙ্গে নিহত ব্যক্তিদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে দ্রুত তদন্ত শেষ করে ন্যায়বিচার নিশ্চিত করার দাবি জানান তাঁরা।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )