ব্রাজিলের প্রধান কোচের দায়িত্ব পেয়েছেন দরিভাল জুনিয়র। নেইমারের ক্যারিয়ারের শুরুর সময়ে সান্তোসের কোচ ছিলেন তিনি। সেই সময় নেইমারের সঙ্গে ঝামেলায় জড়িয়ে চাকরিও হারিয়েছিলেন দারিভাল। সেলেসাওদের দায়িত্ব নেওয়ার পর দারিভাল জানিয়েছেন, নেইমারের সঙ্গে তার কোনো সমস্যা নেই। শুক্রবার (১২ জানুয়ারি) দরিভালকে নতুন কোচ হিসেবে পরিচয় করিয়ে দেয় ব্রাজিল ফুটবল ফেডারেশন (সিবিএফ)।
বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রীর দায়িত্ব পেয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন। গত বুধবার (১০ জানুয়ারি) মন্ত্রী হিসেবে বিসিবি প্রধানের নাম ঘোষণার পর আলোচনা শুরু হয় সভাপতির পদ কী ছেড়ে দেবেন পাপন। যদি ছেড়েই দেন, তবে কে হবেন নতুন সভাপতি? বিসিবির পরবর্তী সভাপতি হিসেবে
স্প্যানিশ সুপার কাপে আগেই ফাইনালে উঠেছিল রিয়াল মাদ্রিদ। এবার দ্বিতীয় সেমিফাইনালে ওসাসুনাকে হারিয়ে ফাইনালে রিয়াল মাদ্রিদের সঙ্গী হলো বার্সেলোনা। বৃহস্পতিবার (১১ জানুয়ারি) রাতে সৌদি আরবের রিয়াদের কিং সাউদ ইউনিভার্সিটি স্টেডিয়ামে ওসাসুনাকে ২-০ গোলে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে বার্সেলোনা। দলের পক্ষে গোল করেন রবার্ট লেভানডোভস্কি ও লামিনে ইয়ামাল। ম্যাচের শুরু থেকেই
নবনির্বাচিত সংসদ সদস্য হিসেবে শপথ নিয়েছেন জাতীয় ক্রিকেট দলের এই অধিনায়ক। বুধবার (১০ জানুয়ারি) সকাল ১০টায় জাতীয় সংসদ ভবনের শপথকক্ষে শপথ নেন মাগুরা-১ আসনের আওয়ামী লীগের সংসদ সদস্য সাকিব। শপথবাক্য পাঠ করান একাদশ জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী। শপথ নেওয়ার পর গণমাধ্যমের সঙ্গে কথা বলেন এই বিশ্বসেরা অলরাউন্ডার।
জাতীয় দলের অধিনায়ক ও বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) রংপুর রাইডার্সে খেলবেন আগেই নিশ্চিত হয়েছিল। ঢাকা প্রিমিয়ার লিগে তিনি খেলবেন দেশের শীর্ষ ক্লাব শেখ জামাল ধানমন্ডিতে। আনুষ্ঠানিকভাবে তার সঙ্গে গতকাল দুই বছরের চুক্তিও স্বাক্ষর করেছে ক্লাবটি। শেখ জামাল ক্লাব প্রাঙ্গণে বর্ণাঢ্য আয়োজনে মহান বিজয় দিবস উদ্যাপন
২০২৬ বিশ্বকাপ বাছাইয়ে নিজেদের সবশেষ ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলকে তাদের মাঠেই হারায় আর্জেন্টিনা। তবে ম্যাচটি ছাপিয়ে তখনই আর্জেন্টাইনদের আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে ওঠেন তাদের বিশ্বকাপজয়ী কোচ লিওনেল স্কালোনি। কারণ জাতীয় দলের দায়িত্ব ছাড়ার আভাস দিয়েছিলেন তিনি। মেসি-ডি মারিয়াদের এবং তাদের উত্তরসূরীদের আরও শক্তিশালী একজন কোচ দরকার, এমন মন্তব্যই করেছিলেন ৪৬ বছর বয়েসি
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দশম আসর ৭ জানুয়ারি পর্দায় ওঠার কথা থাকলেও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের কারণে প্রায় ১২ দিন পিছিয়েছে টুর্নামেন্টটি। সবকিছু ঠিক থাকলে আগামী ১৯ জানুয়ারি মিরপুরের মাঠে শুরু হবে বিপিএল-২০২৪। উদ্বোধনী দিনে অনুষ্ঠিত হবে একটি ম্যাচ। যেখানে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মুখোমুখি হবে দূরন্ত ঢাকা। ৭ দলের এই আসরে
২০২২ কাতার বিশ্বকাপ জিতে নিজের ফুটবল ক্যারিয়ারে পূর্ণতা দান করেন লিওনেল মেসি। বয়সটা ৩৬ হওয়ায় এখনো নিশ্চিতভাবে বলা যাচ্ছেনা আগামী বিশ্বকাপে মেসি থাকবেন কি না! তবে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো চান মেসি ‘২০৩৪’ বিশ্বকাপেও খেলুক। মেসি হলেন ফুটবল বিশ্বের সেরারদের সেরা। অনেক আগেই ফুটবলের প্রায় সবকিছুই অর্জন করেছিলেন লিওনেল মেসি।
প্রথম দিন শেষে মিরপুর টেস্টের যে চিত্র, তাতে বাংলাদেশ প্রথম ইনিংসে এগিয়ে যাওয়ার স্বপ্ন দেখতেই পারে। স্পিনবান্ধব মিরপুর টেস্টে প্রথম ইনিংসে টাইগারদের সংগ্রহ ১৭২ রান। বিপরীতে ৫৫ রান তুলতেই সফরকারী কিউইরা উইকেট হারিয়েছে ৫টি। আজ দ্বিতীয় দিন ১১৭ রানে এগিয়ে থেকে ফিল্ডিংয়ে নামবে নাজমুল বাহিনী। তবে বাধা হয়ে দাঁড়িয়েছে বৃষ্টি।
লিগ শিরোপা ধরে রাখার অভিযানে টানা ছয় ম্যাচ জিতে শুরুটা দুর্দান্ত করে ম্যানচেস্টার সিটি। তবে এরপরই ছন্দপতন, হেরে বসে পরপর দুই রাউন্ডে। সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে টানা তিন জয়ের পর ফের খেই হারিয়ে সবশেষ তিন রাউন্ডে পয়েন্ট হারিয়েছে দলটি। এমন অধারাবাহিকতার কারণে তাদের আবারও লিগ চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা নিয়ে প্রশ্ন
বিশ্বকাপে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে আঙুলে চোট পেয়ে ছিটকে যান টাইগার অধিনায়ক সাকিব আল হাসান। এরপর নির্বাচনের ব্যস্ততার জন্য স্বাভাবিকভাবে খেলার বাইরে আছেন তিনি। এরই মাঝে দুবাই গেলেন তিনি। শনিবার (২ ডিসেম্বর) ফটোশুটে অংশ নিতে দুবাই গেছেন সাকিব। আবুধাবি টি-টেন লিগে সাকিব বাংলা টাইগার্সে নাম লিখিয়েছেন আগেই। গত বছর দলটির অধিনায়কও