1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০:৪১ পূর্বাহ্ন
শিরোনাম
আব্দুল কাইয়ূমকে গ্রেপ্তারের প্রতিবাদে আওয়ামী লীগ নেতাদের নিন্দা, নিঃশর্ত মুক্তির দাবি তারাগঞ্জে জাল ভিসা প্রতারণার অভিযোগে যুবক গ্রেপ্তার তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সিলেটে আ.লীগ নেতা-দম্পতিসহ তিনজন খুন, পাঁচ আওয়ামী লীগ নেতার নিন্দা তারাগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখির চেম্বারে অতর্কিত হামলা উপজেলার জামায়াত আমিরের বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যা, জামায়াত নেতা কারাগারে গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলায় ভারত সরকারের কোনো বাধা নেই: এফসিসি সভাপতি টুঙ্গিপাড়ায় দুপুরে ‘৩৬ জুলাই গণঅভ্যুত্থান’ তোরণ নির্মাণ, রাতে আগুন

ক্রিকেটের মতো সহজেই ফুটবলে বিশ্বকাপ খেলা যায় না

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: সোমবার, ২০ নভেম্বর, ২০২৩
  • ৯৭ জন দেখেছেন

ফিফা ২০২৬ বিশ্ব্বকাপ ফুটবলের এশীয় অঞ্চলের বাছাইয়ের গ্রুপ পর্বের ম্যাচ খেলতে শুক্রবার সকালে ঢাকায় এসেছে লেবানন ফুটবল দল। ফিলিস্তিনের বিপক্ষে গোল শূন্য ড্র করে সোজা ঢাকার বিমানে উঠে লেবানন। আগামীকাল বাংলাদেশের বিপক্ষে ম্যাচ। এফডিসির পাশে একটি হোটেলে, দুপুরে অনুশীলন বাসে ওঠার অপেক্ষায় লেবানন দলের ক্রোয়েশিয়ান কোচ নিকোলা জুরসেভিচ হোটেল গেটের বাইরে, হাতে ব্ল্যাক কফির মগ।

পরিচয় হতেই জানালেন বাংলাদেশে এসে টিভির যে কোনো চ্যানেল খুললেই ক্রিকেটের ছবি দেখা যায়। বিশ্বকাপ ক্রিকেটের ফাইনাল, কিন্তু বাংলাদেশে এটা নিয়ে কোনো উত্সব নেই। ক্রোয়েশিয়া যখন বিশ্বকাপ ফুটবলের ফাইনালে খেলেছিল তখন উত্তেজনা দেখা গেছে পুরো দুনিয়ায়। নিকোলা জুরসেভিচ জানালেন, হয়তো তোমরা ক্রিকেট বেশি পছন্দ কর। তবে এটা মনে করো না ক্রিকেটে যত সহজেই বিশ্বকাপে খেলা যায়, ফুটবল বিশ্বকাপে খেলা সম্ভব না। ফুটবল অনেক কঠিন খেলা।’

নিকোলা জুরসেভিচ ক্রোয়েশিয়ান জাতীয় দলে খেলেছেন। তার সময়ের ডেবর সুকার বোবান-সহ অনেকে ফুটবলারের নামও বললেন। নিজে জাতীয় দলে খেলেছেন আবার জাতীয় দলের সহকারী কোচও ছিলেন। বললেন, ‘আমি যখন সহকারী কোচ ছিলাম তখনো ক্রোয়েশিয়ান জাতীয় দলটা মজবুত ছিল। লুকা মদ্রিচ ছিলেন সেই দলের খেলোয়াড়।’ পোল্যান্ডের লিগে, জার্মানির বুন্দেস লিগা, ইউরো ফাইনাল খেলেছেন নিকোলা। অস্ট্রিয়ায় লিগের সর্বোচ্চ গোলদাতা হয়েছেন। ইউরোপে খেলেছেন। ইউরোপে কোচিং করিয়েছেন। সব মিলিয়ে বুঝাই যায়, খেলোয়াড়ি জীবন কিংবা কোচিং জীবন, দুই জীবনেই তিনি ভালোভাবে ছিলেন। এক বছরের চুক্তিতে লেবানন জাতীয় দলের দায়িত্ব নিয়েছেন দুই মাস আগে।

 

অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশ ফুটবল ম্যাচ দেখেছেন। ৭-০ গোলে হেরেছে বাংলাদেশ। এই ম্যাচ নিয়ে নিকোলা জুরসেভিচ বললেন, ‘তোমার কেন ভুলে যাও অস্ট্রেলিয়া কোথায় আর বাংলাদেশ কোথায়। শুধু বাংলাদেশ কেন? আমাদের গ্রুপে অস্ট্রেলিয়া সেরা দল। ওদের সঙ্গে কেন আমাদেরকে তুলনা করো। যারাই খেলবে তারাই অস্ট্রেলিয়ার সামনে ডুবে যাবে।’

 

নিকোলা জুরসেভিচ বলেন, ‘আমরা গ্রুপের দ্বিতীয় হতে এসেছি। বাংলাদেশের বিপক্ষে আমরা জয় চাই। বাংলাদেশ শক্তিশালী দল।’ লেবাননের মাঠে বিশ্বকাপ বাছাই হচ্ছে না। কেন? নিকোলা জুরসেভিচ বললেন, ‘ওখানে অবকাঠামোগত সমস্যা আছে। আমরা ফিলিস্তিনের বিপক্ষে ম্যাচটা দেশের বাইরে খেলেছি।’

 

দলের চার ফুটবলার ছাড়া বাকি সবাই লেবাননের লিগে খেলে। মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, থাইল্যান্ডে খেলছে। মালয়েশিয়া এবং থাইল্যান্ডে খেলা দুই জন আসেনি। তাদের ইনজুরি রয়েছে। নিকোলা বলেছেন, ‘বাংলাদেশের ফুটবল উন্নতি করছে। অন্যান্য খেলার স্কোর দেখলেও বুঝা যায় বাংলাদেশ উঠে আসছে।’

 

ভারতে সাফ চ্যাম্পিয়নশিপে লেবানান এবং কুয়েত খেলেছিল। সেই ম্যাচে ২-০ গোলে হারিয়েছিল বাংলাদেশকে। দুই গোলদাতার মধ্যে একজন আসেননি ঢাকায়। আরেক জন এসেছেন। তিনি হাসান মাতুক। কাল হোটেলের লবিতে বসে হাসান মাতুক বলেন, ‘বাংলাদেশ র্যাংকিংয়ে আমাদের চেয়ে অনেক পিছিয়ে থাকলেও বাংলাদেশ ভালো খেলছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে ৭-০ গোলে হারলেও এটাও বুঝতে হবে অস্ট্রেলিয়া ফুটবলের অনেক বড় শক্তির একটি দেশ।’

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )