1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০:৪১ পূর্বাহ্ন
শিরোনাম
আব্দুল কাইয়ূমকে গ্রেপ্তারের প্রতিবাদে আওয়ামী লীগ নেতাদের নিন্দা, নিঃশর্ত মুক্তির দাবি তারাগঞ্জে জাল ভিসা প্রতারণার অভিযোগে যুবক গ্রেপ্তার তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সিলেটে আ.লীগ নেতা-দম্পতিসহ তিনজন খুন, পাঁচ আওয়ামী লীগ নেতার নিন্দা তারাগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখির চেম্বারে অতর্কিত হামলা উপজেলার জামায়াত আমিরের বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যা, জামায়াত নেতা কারাগারে গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলায় ভারত সরকারের কোনো বাধা নেই: এফসিসি সভাপতি টুঙ্গিপাড়ায় দুপুরে ‘৩৬ জুলাই গণঅভ্যুত্থান’ তোরণ নির্মাণ, রাতে আগুন

নিলামে উঠছে মেসির ৬টি বিশ্বকাপ জার্সি

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: মঙ্গলবার, ২১ নভেম্বর, ২০২৩
  • ১১৫ জন দেখেছেন

নিলামে উঠছে কাতার বিশ্বকাপ জয়ী আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসির জার্সি। বিশ্বকাপে যে ৬টি জার্সি তিনি পরেছিলেন, তার সবগুলোই নিলামে তোলা হবে। নিলামের কাজটি করবে যুক্তরাষ্ট্রের বিখ্যাত নিলামঘর সোথেবি।

মেসির নেতৃত্বেই কাতার বিশ্বকাপ ফাইনালে ফ্রান্সকে পেনাল্টিতে হারিয়ে তৃতীয় শিরোপা জিতেছে আর্জেন্টিনা। নিলামে থাকছে মেসির ফাইনালে পরা জার্সিটিও।

ধারণা করা হচ্ছে, মেসির জার্সিগুলো থেকে ৮০ লাখ পাউন্ডের বেশি আয় করা যাবে। এখন পর্যন্ত কোনো ফুটবলারের পরা জার্সি সর্বোচ্চ নিলামে বিক্রি হয়েছে আর্জেন্টাইন গ্রেট ডিয়েগো ম্যারাডোনার। তার বিখ্যাত হ্যান্ড অব গড জার্সিটি ৭১ লাখ পাউন্ডে বিক্রি হয়েছে।

সোথেবি জানিয়েছে, ৩০ নভেম্বর থেকে ১৪ ডিসেম্বর নিলাম চলাকালে তাদের সদর দপ্তর নিউ ইয়র্কে মেসির জার্সিগুলো বিনামূল্যে সর্বসাধারণের জন্য প্রদর্শন করা হবে।

সোথেবি আরও জানিয়েছে, নিলাম থেকে প্রাপ্ত অর্থের একটি অংশ ইউনিসকাস প্রকল্পে দান করা হবে। প্রকল্পটি আবার লিও মেসি ফাউন্ডেশনের সহযোগিতায় বার্সেলোনায় একটি শিশু হাসপাতাল পরিচালনা করছে। যারা মূলত বিরল রোগে আক্রান্ত শিশুদের চিকিৎসা সেবা দিয়ে থাকে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )