1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০:৪০ পূর্বাহ্ন
শিরোনাম
আব্দুল কাইয়ূমকে গ্রেপ্তারের প্রতিবাদে আওয়ামী লীগ নেতাদের নিন্দা, নিঃশর্ত মুক্তির দাবি তারাগঞ্জে জাল ভিসা প্রতারণার অভিযোগে যুবক গ্রেপ্তার তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সিলেটে আ.লীগ নেতা-দম্পতিসহ তিনজন খুন, পাঁচ আওয়ামী লীগ নেতার নিন্দা তারাগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখির চেম্বারে অতর্কিত হামলা উপজেলার জামায়াত আমিরের বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যা, জামায়াত নেতা কারাগারে গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলায় ভারত সরকারের কোনো বাধা নেই: এফসিসি সভাপতি টুঙ্গিপাড়ায় দুপুরে ‘৩৬ জুলাই গণঅভ্যুত্থান’ তোরণ নির্মাণ, রাতে আগুন

সেরাটা ফাইনালের জন্য জমিয়ে রেখেছিলাম : কামিন্স

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: সোমবার, ২০ নভেম্বর, ২০২৩
  • ১১৬ জন দেখেছেন

বিশ্বকাপের শুরুতে প্রথম দুই ম্যাচ হারায় অনেক সমালোচনাই শুনতে হয়েছিল অস্ট্রেলিয়ার। অথচ প্রায় দেড় মাসের লড়াই শেষে তারাই চ্যাম্পিয়ন। শিরোপার খাতায় নাম লেখালো ষষ্ঠবারের মতো। একতরফা খেলে অস্ট্রেলিয়া ম্যাচটি জিতেছে ৬ উইকেট আর ৪২ বল হাতে রেখে।

প্যাট কামিন্স জানালেন, সেরাটা তারা জমিয়ে রেখেছিলেন শেষের জন্যই। বোলিং তো বটেই, কামিন্সের নেতৃত্ব ছিল প্রশংসা করার মতো। তাই তো দিনশেষে তার হাতেই উঠলো শিরোপা।

চ্যাম্পিয়ন হয়ে অজি অধিনায়ক বলেন, আমি মনে করি আমরা আমাদের সেরাটা ফাইনালের জন্য জমিয়ে রেখেছিলাম। পুরো আসরেই বেশিরভাগ সময় আমরা আগে ব্যাট করেছি। ভেবেছিলাম পরে ব্যাট করা খেলার জন্য আজকের রাতটি বেশ ভালো। তারা (সতীর্থরা) দুর্দান্ত খেলেছে। আমরা বুড়ো দলে পরিণত হচ্ছি প্রতিনিয়ত, কিন্তু তারপরও সবাই মাঠে নিজেদের নিংড়ে দিচ্ছে। আমরা ভেবেছিলাম এখানে ৩০০ রান তাড়া করা কঠিন হলেও অসম্ভব নয়। ২৪০ রানে আটকাতে পেরে ভালোই লাগছিল।

তিনি বলেন, চারপাশে তাকিয়ে ভাবছিলাম, আজ রাতে যা-ই ঘটুক না কেন, মুহূর্তটি বিশেষ। বিশ্বকাপ জেতার পণ করেই এগিয়েছিলাম। এই বছরটি দীর্ঘ সময় ধরে মনে থাকবে। শীতকালে অনেক সাফল্য পেয়েছি আমরা এবং এটা (বিশ্বকাপ) সবকিছুর ঊর্ধ্বে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )