1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০:৪১ পূর্বাহ্ন
শিরোনাম
আব্দুল কাইয়ূমকে গ্রেপ্তারের প্রতিবাদে আওয়ামী লীগ নেতাদের নিন্দা, নিঃশর্ত মুক্তির দাবি তারাগঞ্জে জাল ভিসা প্রতারণার অভিযোগে যুবক গ্রেপ্তার তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সিলেটে আ.লীগ নেতা-দম্পতিসহ তিনজন খুন, পাঁচ আওয়ামী লীগ নেতার নিন্দা তারাগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখির চেম্বারে অতর্কিত হামলা উপজেলার জামায়াত আমিরের বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যা, জামায়াত নেতা কারাগারে গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলায় ভারত সরকারের কোনো বাধা নেই: এফসিসি সভাপতি টুঙ্গিপাড়ায় দুপুরে ‘৩৬ জুলাই গণঅভ্যুত্থান’ তোরণ নির্মাণ, রাতে আগুন

নতুন অধিনায়কের নাম ঘোষণা বিসিবির, বিশ্রামে লিটন

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: শনিবার, ১৮ নভেম্বর, ২০২৩
  • ১৩০ জন দেখেছেন

সদ্যই কন্যা সন্তানের বাবা হয়েছেন জাতীয় দলের উইকেটরক্ষক ব্যাটার লিটন দাস। আসন্ন নিউজিল্যান্ড সিরিজে ছুটি চেয়েছিলেন এই ব্যাটার। লিটনের আবেদন মঞ্জুর করে এক মাসের ছুটি দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

অন্যদিকে ইনজুরিতে রয়েছেন টাইগাদের নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান। আর ছুটিতে সহ-অধিনায়ক লিটন। তাই নিউজিল্যান্ডের বিপক্ষে দলকে নেতৃত্ব দেবেন ব্যাটার নাজমুল হাসান শান্ত। বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস।

লিটনের ছুটি মঞ্জুর করায় শান্তকে অধিনায়ক করার কথা জানিয়ে জালাল ইউনুস বলেন, ‘সামনের দুটি টেস্টে শান্ত অধিনায়ক।’

 

লিটনের ছুটির বিষয়ে জালাল ইউনুস বলেন, ‘লিটন দুই মাসের জন্য ছুটি চেয়েছে। আমরা এক মাসের ছুটি দিয়েছি। সামনের দুটি টেস্ট সে খেলবে না। সে পরিবারকে সময় দিতে চাচ্ছে। আমরা প্রথম টেস্টটা খেলতে বলেছিলাম। কিন্তু সে বারবার ছুটির জন্য বলছিল। তাই ছুটি দিয়েছি।’

 

নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টেস্ট শুরু আগামী ২৮ নভেম্বর, সিলেটে। আর দ্বিতীয় টেস্টটি অনুষ্ঠিত হবে ঢাকায়, শুরু ৬ ডিসেম্বর।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )