1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৪ অপরাহ্ন
শিরোনাম
বিশ্ববাজারে আরও কমলো জ্বালানি তেলের দাম উপাচার্য পরিবর্তনের সিদ্ধান্তে উত্তাল চুয়েট, সব ধরনের ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা বাংলাদেশের সঙ্গে ইতিবাচক ও ভবিষ্যৎমুখী সম্পর্ক চায় ভারত: জয়সোয়াল বিদায়ের সুরে জাতিসংঘ প্রধান গুতেরেস, আলোচনায় গাজা উপত্যকা, এআই ও নিরাপত্তা পরিষদ রাতে ঘরে ঘুমিয়েছিল মাদ্রাসাছাত্র, সকালে ধান ক্ষেতের পাশে মরদেহ যাদের কাছে ধানের শীষে ভোট চেয়েছি, তাদের কাছে মাফ চাই’ পোস্ট দেয়া ছাত্রদল নেতা বহিষ্কার শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন সফল করতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান শাহ ফরিদ আহমেদের ১০০০ টাকার নোট বাতিলের দাবিতে সরকারকে আইনি নোটিশ জ্বালানি নিয়ে পোস্ট করায় পদ হারালেন ছাত্রদল নেতা ব্রাহ্মণবাড়িয়ায় নিখোঁজের দুই দিন পর ঝোপে মিলল ৮ বছরের শিশুর মরদেহ

আদিবাসীদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪
  • ২৮৪ জন দেখেছেন

 

 

আজ ২৪শে নভেম্বর রোজ রবিবার স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে সাহিত্য ফোরাম এবং স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের ফটোগ্রাফিক সোসাইটি যৌথভাবে আদিবাসীদের নিয়ে ‘আমা ভাচ্ আমা সরান’ নামে সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হয়। অনুষ্ঠানটি শুরু হয় দুপুর ২ টা থেকে।

এই অনুষ্ঠানে আদিবাসীদের সাংস্কৃতিক গান, নাচ, নাটক এবং কবিতা আবৃত্তি হয়। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সম্মিলিত ভাবে এখানে অংশ গ্রহণ করে। এছাড়াও খাগড়াছড়ি থেকে আদিবাসীদের ‘তংসা ডান্স গ্রুপ ‘ নামে একটি দল অংশগ্রহণ করেন।
সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মনিরুজ্জামান, আরও উপস্থিত ছিলেন উপ-উপাচার্য প্রফেসর ড. মো. ইউনুস মিয়া, রেজিস্ট্রার মো. আবদুল মতিন, ফিল্ম মিডিয়া বিভাগের এর চেয়ারম্যান মতিন রহমান এবং সাহিত্য ফোরামের কনভেনর জাকিয়া নূর মতিন।
অনুষ্ঠানটিতে সাহিত্য ফোরামের কনভেনর জাকিয়া নূর মতিন শুভেচ্ছা বক্তব্যে বলেন দেশীয় সংস্কৃতি তুলে ধরতে আমাদের আজকের এই অনুষ্ঠানটি আয়োজন করা। আমরা আমাদের সংস্কৃতি ধরে রাখবো এবং পরবর্তী প্রজন্মের কাছে তুলে ধরবো।

এছাড়াও উপস্থিত ছিলেন সাহিত্য ফোরামের সভাপতিঃ আনিছুর রহমান আসিফ, সাধারণ সম্পাদকঃ জহিরুল ইসলাম শুভ, সাংগঠনিক সম্পাদকঃ আব্দুল মূঈদ এবং স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের সাহিত্য ফোরামের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

সাহিত্য ফোরামের সাংগঠনিক সম্পাদকঃ আব্দুল মূঈদ বলেন, আমরা সবসময় বিদেশি সাহিত্য নিয়ে আলোচনা করলেও দেশিও সাহিত্য নিয়ে কম জানি। আমাদের দেশিও সাহিত্যে যে এতো বৈচিত্র্য তা জানার জন্য আসলে আজকের এই ‘আমা ভাচ্ আমা সরান’ নামে অনুষ্ঠানটি আয়োজন করা।
এই অনুষ্ঠানটিতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )