1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০২:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম
শেখ হাসিনার প্রত্যাবর্তনের আনন্দে ক্যান্সার আক্রান্ত ব্যক্তিকে গরু ও নগদ ৪ হাজার টাকা উপহার দিলেন মতিউর রহমান শাহীন  ৯ দিনের ব্যবধানে সিরাজগঞ্জ কারাগারে আওয়ামী লীগের ২ নেতার মৃত্যু বিয়ের প্রতিশ্রুতিতে ধর্ষণ, চট্টগ্রাম এনসিপির শীর্ষ নেতা গ্রেপ্তার ঢাকার বিভিন্ন হোটেল থেকে ফাঁস হচ্ছে জামায়াতের এমপি নজরুলের ভিডিও রাষ্ট্রপতি সাহাবুদ্দিন পদত্যাগ করছেন তীব্র খাদ্য ঝুঁকিতে পড়বে বাংলাদেশের এক কোটি ৮১ লাখ মানুষ : ডব্লিউএফপি আদালত চলাকালে নারী আইনজীবীর মাথা ফাটালেন বিচারক নৈতিক স্খলনের দায়ে সাতক্ষীরার এমপি গাজী নজরুল ইসলামকে জামায়াতে ইসলামী থেকে বহিষ্কার ইতালিতে কনটেন্ট ক্রিয়েটর বনি আমিনকে বেধড়ক পেটাল প্রবাসী যুবকেরা শিশুকে বলাৎকারের পর হুজুর মাথায় হাত দিয়ে বলেন, ‘মনে করো তুমি স্বপ্ন দেখতেছ’

শেখ হাসিনার প্রত্যাবর্তনের আনন্দে ক্যান্সার আক্রান্ত ব্যক্তিকে গরু ও নগদ ৪ হাজার টাকা উপহার দিলেন মতিউর রহমান শাহীন 

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
  • ৫৭ জন দেখেছেন

যুক্তরাজ্যের শেফিল্ড আওয়ামী লীগের সহসভাপতি, বালাগঞ্জ আওয়ামী লীগের উপদেষ্টা এবং এস এম মেমোরিয়াল ট্রাস্টের প্রতিষ্ঠাতা সভাপতি মতিউর রহমান শাহীন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার সম্ভাব্য দেশে প্রত্যাবর্তনের ঘোষণাকে কেন্দ্র করে নিজের আনন্দ ভাগাভাগি করতে এক মানবিক উদ্যোগ গ্রহণ করেছেন।

তিনি ক্যান্সারে আক্রান্ত বলাই দেবনাথ (পিতা: স্বর্গীয় সজল দেবনাথ), গ্রাম: চাঁনপুর, ৬নং ওয়ার্ড, ৫নং বালাগঞ্জ সদর ইউনিয়ন, থানা ও উপজেলা: বালাগঞ্জ, জেলা: সিলেট। বালাই দেবনাথ এর হাতে একটি গরু এবং নগদ ৪ হাজার টাকা উপহার তুলে দেন।

এ সময় মতিউর রহমান শাহীন বলেন, জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা বাংলাদেশের উন্নয়ন, গণতন্ত্র ও মানুষের কল্যাণে দীর্ঘদিন কাজ করেছেন। তিনি সুস্থ, সবল ও সম্মানের সঙ্গে আবারও বাংলাদেশের মাটিতে ফিরে আসুন—এটাই আমাদের প্রত্যাশা। তাঁর সম্ভাব্য প্রত্যাবর্তনের খবরে আমি আনন্দিত হয়েছি। সেই আনন্দের অংশ হিসেবে একজন অসহায় ক্যান্সার আক্রান্ত মানুষের পাশে দাঁড়ানোর ক্ষুদ্র চেষ্টা করেছি। এই উপহার আমি জননেত্রী শেখ হাসিনার প্রতি ভালোবাসা ও তাঁর সুস্বাস্থ্য এবং নিরাপদ প্রত্যাবর্তনের প্রত্যাশা থেকে প্রদান করেছি।

তিনি আরও বলেন, দেশের সকল আওয়ামী লীগ নেতাকর্মী ও সমর্থকদের ঐক্যবদ্ধ থেকে দলের আদর্শ ও জনগণের কল্যাণে কাজ করতে হবে। ঐক্যই আমাদের সবচেয়ে বড় শক্তি। মানবসেবার মাধ্যমে মানুষের পাশে দাঁড়ানোই আমাদের রাজনৈতিক ও সামাজিক দায়িত্ব।

উপহার গ্রহণ করে বলাই দেবনাথ মতিউর রহমান শাহীনের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং তাঁর এই মানবিক উদ্যোগের জন্য ধন্যবাদ জানান।

স্থানীয়দের মতে, মতিউর রহমান শাহীন দীর্ঘদিন ধরে প্রবাসে অবস্থান করেও বিভিন্ন সময় অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়িয়ে মানবিক সহায়তা প্রদান করে আসছেন। তাঁর এই উদ্যোগ এলাকায় ইতিবাচক সাড়া ফেলেছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )