1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম
আব্বাস আরাগচির নেতৃত্বে নিউইয়র্কে কাতারের মধ্যস্থতাকারীদের সঙ্গে বৈঠকে বসছে ইরান ন্যাম ভবনে দ্বিতীয় স্ত্রীকে বারান্দায়ও ঘুমাতে হতো, আদালতে পুলিশের তথ্য নেতানিয়াহুর গোপনে আরব আমিরাত সফর, বৈঠকে ইরান ইস্যু শেখ হাসিনাকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাকিব এলপিজি সংকটে ২,০০০ টাকা ছাড়িয়েছে ১২ কেজির সিলিন্ডার ১০–২০ টাকা করে যাঁরা সঞ্চয় করেন, তাঁদের থেকেও কর নিতে চায় সরকার পেনিসিলিনের আবিষ্কার চিকিৎসায় বিপ্লব আনলেও বাড়ছে অ্যান্টিবায়োটিক প্রতিরোধের উদ্বেগ চাঁদপুরে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৩৭০ বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার ৮০তম জন্মদিন আজ বাংলাদেশে জ্বালানি নিয়ে আসা বিমানকে আকাশসীমায় ঢুকতে দেয়নি পাকিস্তান

৯ দিনের ব্যবধানে সিরাজগঞ্জ কারাগারে আওয়ামী লীগের ২ নেতার মৃত্যু

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
  • ৮১ জন দেখেছেন

নয় দিনের ব্যবধানে সিরাজগঞ্জ কারাগারে অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আওয়ামী লীগের দুই নেতার মৃত্যু হয়েছে। একজন ১৫ জুলাই ও অন্যজন বৃহস্পতিবার (২৩ জুলাই) মৃত্যুবরণ করেন।

নিহতরা হলেন—শাহজাদপুর উপজেলার বেলতৈল ইউনিয়ন যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক আমিনুল ইসলাম লিটন (৪৭) এবং সদর উপজেলার রতনকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের বন ও পরিবেশবিষয়ক সম্পাদক বাবলু মণ্ডল (৫২)।

সিরাজগঞ্জ জেলা কারাগার সূত্রে জানা গেছে শাহজাদপুর উপজেলার বেলতৈল ইউনিয়নের চরবেতকান্দি গ্রামের হাজী শামসুল আলমের ছেলে আমিনুল ইসলাম লিটন গত ৫ জুলাই একটি মারামারি ও বিস্ফোরক মামলার আসামি হিসেবে কারাগারে আসেন।

পরে মঙ্গলবার (১৫ জুলাই) সকালে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়লে সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল ১০টার দিকে তার মৃত্যু হয়। ময়নাতদন্ত শেষে সেদিনই বিকেলে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।

এ ছাড়া সদর উপজেলার পূর্ব বাহুকা গ্রামের রমজান আলীর ছেলে ও রতনকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের বন ও পরিবেশবিষয়ক সম্পাদক বাবলু মণ্ডল ২০২৪ সালের ৫ আগস্টের পর দায়ের হওয়া মারামারি ও বিস্ফোরক মামলায় গ্রেপ্তার হয়ে গত ২২ জুন কারাগারে যান।

বুধবার (২২ জুলাই) রাত পৌনে ৮টার দিকে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার বেলা পৌনে ১১টার দিকে তার মৃত্যু হয়। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সিরাজগঞ্জের জেল সুপার রফিকুল ইসলাম বলেন, দুই কারাবন্দির মৃত্যুর পর আইন অনুযায়ী ময়নাতদন্ত সম্পন্ন করা হয়েছে এবং মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )