1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম
আব্বাস আরাগচির নেতৃত্বে নিউইয়র্কে কাতারের মধ্যস্থতাকারীদের সঙ্গে বৈঠকে বসছে ইরান ন্যাম ভবনে দ্বিতীয় স্ত্রীকে বারান্দায়ও ঘুমাতে হতো, আদালতে পুলিশের তথ্য নেতানিয়াহুর গোপনে আরব আমিরাত সফর, বৈঠকে ইরান ইস্যু শেখ হাসিনাকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাকিব এলপিজি সংকটে ২,০০০ টাকা ছাড়িয়েছে ১২ কেজির সিলিন্ডার ১০–২০ টাকা করে যাঁরা সঞ্চয় করেন, তাঁদের থেকেও কর নিতে চায় সরকার পেনিসিলিনের আবিষ্কার চিকিৎসায় বিপ্লব আনলেও বাড়ছে অ্যান্টিবায়োটিক প্রতিরোধের উদ্বেগ চাঁদপুরে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৩৭০ বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার ৮০তম জন্মদিন আজ বাংলাদেশে জ্বালানি নিয়ে আসা বিমানকে আকাশসীমায় ঢুকতে দেয়নি পাকিস্তান

রংপুরের তারাগঞ্জে গোসল করতে নেমে চিকলি নদীতে বৃদ্ধের মৃত্যু

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬
  • ১৫৬ জন দেখেছেন

শাকিল খান, তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি: রংপুরের তারাগঞ্জ উপজেলার চিকলি নদীতে গোসল করতে নেমে মো. সুলতান আলী (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) সকাল ১০টার দিকে উপজেলার চিকলি বাজারসংলগ্ন নদীতে এ ঘটনা ঘটে।

নিহত সুলতান আলী উপজেলার ফাজিলপুর ডাঙ্গারপাড়া গ্রামের বাসিন্দা। তিনি মৃত মফিজ উদ্দিনের ছেলে।

স্থানীয় বাসিন্দারা জানান, সকালে গোসলের জন্য নদীতে নামার পর সুলতান আলী স্রোতের টানে তলিয়ে যান। সাম্প্রতিক বর্ষণে নদীর পানি বেড়ে যাওয়ায় সেখানে তীব্র স্রোত ও গভীর ঘূর্ণিপাকের সৃষ্টি হয়েছে।

খবর পেয়ে তারাগঞ্জ ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার অভিযান শুরু করেন। পরে রংপুর ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে তল্লাশি চালায়। প্রায় দুই ঘণ্টা পর নদীর তলদেশ থেকে সুলতান আলীর মরদেহ উদ্ধার করা হয়।

তারাগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের স্টেশন কর্মকর্তা শরীফ আব্দুল্লাহ বলেন, খবর পাওয়ার পর উদ্ধারকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। ডুবুরি দলের সহায়তায় নিখোঁজ ব্যক্তির মরদেহ উদ্ধার করে আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

স্থানীয়দের দাবি, বর্ষা মৌসুমে চিকলি নদীতে স্রোত বেড়ে যাওয়ায় এ সময় নদীতে নামা ঝুঁকিপূর্ণ। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন তারা।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )