1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪২ পূর্বাহ্ন
শিরোনাম
আব্বাস আরাগচির নেতৃত্বে নিউইয়র্কে কাতারের মধ্যস্থতাকারীদের সঙ্গে বৈঠকে বসছে ইরান ন্যাম ভবনে দ্বিতীয় স্ত্রীকে বারান্দায়ও ঘুমাতে হতো, আদালতে পুলিশের তথ্য নেতানিয়াহুর গোপনে আরব আমিরাত সফর, বৈঠকে ইরান ইস্যু শেখ হাসিনাকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাকিব এলপিজি সংকটে ২,০০০ টাকা ছাড়িয়েছে ১২ কেজির সিলিন্ডার ১০–২০ টাকা করে যাঁরা সঞ্চয় করেন, তাঁদের থেকেও কর নিতে চায় সরকার পেনিসিলিনের আবিষ্কার চিকিৎসায় বিপ্লব আনলেও বাড়ছে অ্যান্টিবায়োটিক প্রতিরোধের উদ্বেগ চাঁদপুরে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৩৭০ বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার ৮০তম জন্মদিন আজ বাংলাদেশে জ্বালানি নিয়ে আসা বিমানকে আকাশসীমায় ঢুকতে দেয়নি পাকিস্তান

জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে ফুলেল শুভেচ্ছা জানাল ফেনী চ্যারিটি ফাউন্ডেশন

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬
  • ১৯০ জন দেখেছেন

ফেনী চ্যারিটি ফাউন্ডেশনের উদ্যোগে ফেনীর জেলা প্রশাসক মিস মনিরা হক ও পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত এ সৌজন্য সাক্ষাতে ফাউন্ডেশনের নেতৃবৃন্দ সংগঠনের বিভিন্ন মানবিক ও সামাজিক কার্যক্রম সম্পর্কে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে অবহিত করেন। বিশেষ করে বন্যা, জলাবদ্ধতা এবং অন্যান্য প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়ে ফাউন্ডেশনের পরিচালিত ত্রাণ ও সেবামূলক কর্মকাণ্ডের বিভিন্ন দিক তুলে ধরা হয়।

সাক্ষাৎকালে ফেনী চ্যারিটি ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়, ভবিষ্যতেও যেকোনো দুর্যোগ ও মানবিক সংকটে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের সঙ্গে সমন্বয় রেখে সাধারণ মানুষের কল্যাণে কাজ করে যাবে সংগঠনটি। এ সময় জেলা প্রশাসক ও পুলিশ সুপার ফাউন্ডেশনের মানবিক উদ্যোগের প্রশংসা করেন এবং জনসেবামূলক কর্মকাণ্ডে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। এছাড়াও ফেনী জেলা প্রশাসনের সাথে দুর্যোগকালীন সময়ে কাজ করার জন্য সেচ্ছাসেবী সংগঠনের তালিকায় অন্তর্ভুক্ত করার জন্য দায়িত্বশীলকে নির্দেশনা প্রদান করেন

এ সময় উপস্থিত ছিলেন ফেনী চ্যারিটি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি সৈয়দ আকরাম সংগঠনের সদস্য মো. নাছির উদ্দীন মজুমদার, মো. মহসীন মজুমদার, এমদাদ হাসান বিপ্লব, মো. মীর দিদারুল আলম, মো. ফখরুল ইসলাম, মো. তাওহীদুল ইসলাম তুহিন, ফারিহা মজুমদার, মহি উদ্দিন মহি, রশিদ মজুমদার, খন্দকার মনজুর ইসলাম ও সৈয়দ আবির সহ ফাউন্ডেশনের অন্যান্য সদস্যরা।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )