1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪১ পূর্বাহ্ন
শিরোনাম
আব্বাস আরাগচির নেতৃত্বে নিউইয়র্কে কাতারের মধ্যস্থতাকারীদের সঙ্গে বৈঠকে বসছে ইরান ন্যাম ভবনে দ্বিতীয় স্ত্রীকে বারান্দায়ও ঘুমাতে হতো, আদালতে পুলিশের তথ্য নেতানিয়াহুর গোপনে আরব আমিরাত সফর, বৈঠকে ইরান ইস্যু শেখ হাসিনাকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাকিব এলপিজি সংকটে ২,০০০ টাকা ছাড়িয়েছে ১২ কেজির সিলিন্ডার ১০–২০ টাকা করে যাঁরা সঞ্চয় করেন, তাঁদের থেকেও কর নিতে চায় সরকার পেনিসিলিনের আবিষ্কার চিকিৎসায় বিপ্লব আনলেও বাড়ছে অ্যান্টিবায়োটিক প্রতিরোধের উদ্বেগ চাঁদপুরে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৩৭০ বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার ৮০তম জন্মদিন আজ বাংলাদেশে জ্বালানি নিয়ে আসা বিমানকে আকাশসীমায় ঢুকতে দেয়নি পাকিস্তান

প্রবাসী সমাজকর্মী ছহুল এ মুনিমের মায়ের ইন্তেকাল, তিন নেতার শোক প্রকাশ

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: সোমবার, ১৩ জুলাই, ২০২৬
  • ১৫১ জন দেখেছেন

বালাগঞ্জ উপজেলার দেওয়ান বাজার ইউনিয়নের বরকতপুর গ্রামের বাসিন্দা ও যুক্তরাজ্যপ্রবাসী সমাজসেবী এবং শিক্ষানুরাগী ছহুল এ মুনিমের মা ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

পরিবার সূত্রে জানা গেছে, যুক্তরাজ্যের রয়েল লন্ডন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার (১৩ জুলাই) সকাল ১০টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৪ বছর।

ছহুল এ মুনিমের মায়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন যুক্তরাজ্যের শেফিল্ড আওয়ামী লীগের সহসভাপতি ও বালাগঞ্জ আওয়ামী লীগের উপদেষ্টা মতিউর রহমান শাহীন, সাবেক সহকারী অ্যাটর্নি জেনারেল, আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য এবং বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশনের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুর রকিব মন্টু এবং স্পেন আওয়ামী লীগের নেতা অলিউর রহমান।

মতিউর রহমান শাহীন এক শোকবার্তায় বলেন, “ছহুল এ মুনিমের শ্রদ্ধেয় মায়ের ইন্তেকালে আমি গভীরভাবে শোকাহত। মহান আল্লাহ তাআলা মরহুমাকে জান্নাতুল ফেরদৌস দান করুন এবং শোকসন্তপ্ত পরিবারের সকল সদস্যকে এই শোক সহ্য করার ধৈর্য ও শক্তি দান করুন।”

অ্যাডভোকেট আব্দুর রকিব মন্টু বলেন, “একজন মায়ের মৃত্যু পরিবারের জন্য অপূরণীয় ক্ষতি। আমি মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং মহান আল্লাহর দরবারে প্রার্থনা করছি, তিনি যেন মরহুমাকে জান্নাতের সর্বোচ্চ মর্যাদা দান করেন ও পরিবারের সদস্যদের ধৈর্য ধারণের তৌফিক দেন।”

অলিউর রহমান শোকবার্তায় বলেন, ছহুল এ মুনিম ভাইয়ের মায়ের ইন্তেকালের সংবাদে আমি গভীরভাবে মর্মাহত। মহান রাব্বুল আলামীন মরহুমার সকল গুনাহ মাফ করে তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন এবং তাঁর শোকাহত পরিবারকে এই কঠিন সময়ে ধৈর্য ও সাহস দান করুন। আমিন।

একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে তাঁরা মহান আল্লাহর কাছে তাঁদের ধৈর্য ও শক্তি কামনা করেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )