1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৮:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
তারাগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখির চেম্বারে অতর্কিত হামলা উপজেলার জামায়াত আমিরের বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যা, জামায়াত নেতা কারাগারে গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলায় ভারত সরকারের কোনো বাধা নেই: এফসিসি সভাপতি টুঙ্গিপাড়ায় দুপুরে ‘৩৬ জুলাই গণঅভ্যুত্থান’ তোরণ নির্মাণ, রাতে আগুন মৃত শিক্ষকের বেতন ২০ বছর ধরে তুলে আলোচনায় জামায়াত নেতা তরুণীর ঘরে আপত্তিকর অবস্থায় আটক ইসলামী ছাত্র আন্দোলন নেতা, সমাধান বিয়েতে এবার হল সংসদ এজিএসের রুমে সমকামিতার অভিযোগ জুলাইয়ের হত্যা মামলা অভিযুক্ত হাসিনাসহ ৫০, সত্যতা মেলেনি ৪৯ জনের বিরুদ্ধে

এক রাতেই শিয়ালের কামড়ে ১৪ জন হাসপাতালে! আতঙ্কে স্থানীয়রা

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: রবিবার, ১২ জুলাই, ২০২৬
  • ৬৯ জন দেখেছেন

গাজীপুরের শ্রীপুরে এক রাতে শিয়ালের কামড়ে ১৪ জন আহত হয়েছেন। তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়। আহতদের মধ্যে ২জন শিশু। এ ঘটনায় আশপাশে শিয়াল আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

রোববার (১২ জুলাই) সকালের দিকে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আহতদের চিকিৎসার কথা নিশ্চিত করেছেন। এরআগে,শনিবার রাতে উপজেলার গোসিঙ্গা ইউনিয়নে ও পৌরসভার ৪নং ওয়ার্ড ভাংনাহাটি এলাকায় শিয়ালের কামড়ে আহত হওয়ার ঘটনা ঘটে।

শিয়ালের কামড়ে আহতরা হলেন, আকাশ মিয়া (১৩), নাঈম হোসেন (১১), মাজেদা বেগন (৪৫), রোজিনা আক্তার (৩৬), হেলেনা আক্তার (৪০), আশরাফুল ইসলাম (২৬), শেফালী বেগম (৩৪), মিস সাইফুন্নাহার (২৩), আরাফ হোসেন (১৪)। বাকি ৫ জনের নাম পরিচয় জানা যায়নি।

সরেজমিনে ও স্থানীয়দের দেওয়া তথ্যে জানা যায়, উপজেলার গোসিংগা এলাকায় ঝোপঝাড়ের আড়ালে থাকা শিয়াল সন্ধ্যা হলেই লোকালয়ে চলে আসে। এছাড়াও বিভিন্ন আঞ্চলিক সড়কের ওপর প্রকাশ্যে ঘুরাঘুরি করে। সুযোগ পেলেই পথচারীদের দিকে তেড়ে আসছে। এমনকি বাড়িঘরে ঢুকে কামড়ে দিচ্ছে। এতে আহত হয়েছেন বেশ কয়েকজন। এ নিয়ে কয়েকটি গ্রামের মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বিশেষ করে স্কুলের শিশুদের মধ্যে।

শ্রীপুর পৌরসভার ভাংনাহাটি এলাকার বাসিন্দা নাহীন আহমেদ মমতাজী বলেন,’ ভাংনাহাটি রহমানিয়া কামিল মাদরাসার পূর্ব পার্শে শিয়াল ঘরে প্রবেশ করে ২নারী ও ১যুবককে কামড়িয়েছে। পরে তাদেরকে হাসপাতালে পাঠানো হয়। মাসুম নামে একজনকে উন্নত চিকিৎসার জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। শিয়াল আতঙ্কে এখন আশপাশের লোকজন ভীত। ”

গোসিঙ্গা ইউনিয়নের পাঁচলটিয়া এলাকার বাসিন্দা মনির হোসেন বলেন, ‘এলাকায় ঝোপের আড়াল এবং খোলা জায়গায় কয়েকদিন ধরেই শিয়ালের আনাগোনা বেশি দেখা যাচ্ছে। বিশেষ করে সন্ধ্যার পরপরই শিয়াল লোকালয়ে আসছে। এমনকি বাড়ির আঙ্গিনায় চলে আসে। ঘরে প্রবেশ করেও হেলেনা নামের এক নারীকে গুরুতর আহত করে।’

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডাঃ আলী আজগর সোহাগ জানান, গত রাতে শিয়ালে কামড়ে আহত কমপক্ষে ১৪ জনকে হাসপাতালে আনা হয়। তারা চিকিৎসা দিয়েছেন।

শ্রীপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: শফিকুল ইসলাম যায়যায়দিনকে বলেন,’ শিয়ালের কামড়ে ৩টি ভ্যাকসিন নিতে হয়। গতকাল হাসপাতালে আসা শিয়ালের কামড়ে আহত ব্যক্তিদের ভ্যাকসিনসহ যথাযথ চিকিৎসা দেওয়া হয়েছে। তাদেরমধ্যে একজনকে উন্নত চিকিৎসার জন্য রেফার্ড করা হয়েছে।’

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )