1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪২ পূর্বাহ্ন
শিরোনাম
আব্বাস আরাগচির নেতৃত্বে নিউইয়র্কে কাতারের মধ্যস্থতাকারীদের সঙ্গে বৈঠকে বসছে ইরান ন্যাম ভবনে দ্বিতীয় স্ত্রীকে বারান্দায়ও ঘুমাতে হতো, আদালতে পুলিশের তথ্য নেতানিয়াহুর গোপনে আরব আমিরাত সফর, বৈঠকে ইরান ইস্যু শেখ হাসিনাকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাকিব এলপিজি সংকটে ২,০০০ টাকা ছাড়িয়েছে ১২ কেজির সিলিন্ডার ১০–২০ টাকা করে যাঁরা সঞ্চয় করেন, তাঁদের থেকেও কর নিতে চায় সরকার পেনিসিলিনের আবিষ্কার চিকিৎসায় বিপ্লব আনলেও বাড়ছে অ্যান্টিবায়োটিক প্রতিরোধের উদ্বেগ চাঁদপুরে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৩৭০ বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার ৮০তম জন্মদিন আজ বাংলাদেশে জ্বালানি নিয়ে আসা বিমানকে আকাশসীমায় ঢুকতে দেয়নি পাকিস্তান

রংপুরের তারাগঞ্জে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, মৃত্যুর কারণ অনুসন্ধানে পুলিশ

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬
  • ১৩৪ জন দেখেছেন

শাকিল খান তারাগঞ্জ, (রংপুর) প্রতিনিধি : রংপুরের তারাগঞ্জ উপজেলায় নুরনাহার (২৪) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২ জুলাই) উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নের খলেয়া নন্দরাম প্রামানিকপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।

স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, বৃহস্পতিবার সকাল আনুমানিক ১১টার দিকে নুরনাহার নিজ বাড়ির শয়নকক্ষের দরজা ভেতর থেকে বন্ধ করে রাখেন। কিছুক্ষণ পর বাড়ির বাইরে থাকা তাঁর ছয় বছর বয়সী ছেলে কান্নাকাটি শুরু করলে পরিবারের সদস্য ও প্রতিবেশীরা এগিয়ে আসেন। পরে দরজা ভেঙে ঘরে প্রবেশ করে তাঁকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। খবর পেয়ে তারাগঞ্জ থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

স্থানীয়দের দাবি, গত তিন থেকে চার দিন ধরে নুরনাহারের সঙ্গে তাঁর শাশুড়ির পারিবারিক বিরোধ চলছিল। তবে ওই বিরোধের সঙ্গে মৃত্যুর কোনো সম্পর্ক রয়েছে কি না, তা তদন্তের আগে নিশ্চিত করে বলা যাচ্ছে না।

নুরনাহার উপজেলার খলেয়া নন্দরাম প্রামানিকপাড়ার বাসিন্দা মনোয়ারুল ইসলামের স্ত্রী। তাঁদের একমাত্র ছয় বছর বয়সী ছেলে রয়েছে। মায়ের আকস্মিক মৃত্যুতে শিশুটিকে ঘিরে স্বজনদের আহাজারিতে শোকের ছায়া নেমে আসে এলাকায়।

তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য মরদেহ পাঠানোর প্রক্রিয়া চলছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্তের ভিত্তিতে মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )