1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২২ পূর্বাহ্ন
শিরোনাম
আব্বাস আরাগচির নেতৃত্বে নিউইয়র্কে কাতারের মধ্যস্থতাকারীদের সঙ্গে বৈঠকে বসছে ইরান ন্যাম ভবনে দ্বিতীয় স্ত্রীকে বারান্দায়ও ঘুমাতে হতো, আদালতে পুলিশের তথ্য নেতানিয়াহুর গোপনে আরব আমিরাত সফর, বৈঠকে ইরান ইস্যু শেখ হাসিনাকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাকিব এলপিজি সংকটে ২,০০০ টাকা ছাড়িয়েছে ১২ কেজির সিলিন্ডার ১০–২০ টাকা করে যাঁরা সঞ্চয় করেন, তাঁদের থেকেও কর নিতে চায় সরকার পেনিসিলিনের আবিষ্কার চিকিৎসায় বিপ্লব আনলেও বাড়ছে অ্যান্টিবায়োটিক প্রতিরোধের উদ্বেগ চাঁদপুরে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৩৭০ বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার ৮০তম জন্মদিন আজ বাংলাদেশে জ্বালানি নিয়ে আসা বিমানকে আকাশসীমায় ঢুকতে দেয়নি পাকিস্তান

মসজিদের মাইক কিনতে গিয়ে লাশ হয়ে ফিরলেন দুই ভাই

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: বুধবার, ১৭ জুন, ২০২৬
  • ১১৩ জন দেখেছেন

রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বর এলাকায় ট্রাক ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে আপন দুই ভাই নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

বুধবার (১৭ জুন) বেলা প্রায় ১১টার দিকে বানেশ্বর ইয়ামাহা মোটরসাইকেল শোরুমের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন পুঠিয়া উপজেলার নকুলবাড়িয়া গ্রামের ধোপাপাড়া এলাকার বাসিন্দা আব্দুল খালেক প্রামাণিক (৬৫) ও তার ভাই হাচেন প্রামাণিক। তারা মৃত রিয়াজ প্রামাণিকের ছেলে। আহতদের মধ্যে রয়েছেন একই এলাকার লালন ও লাল্টু।

স্থানীয় সূত্রে জানা যায়, এলাকার একটি মসজিদের জন্য নতুন মাইক কেনার উদ্দেশ্যে চারজন যাত্রী ব্যাটারিচালিত অটোরিকশায় করে রাজশাহীর দিকে যাচ্ছিলেন। পথে বানেশ্বর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা নাটোরগামী ক্যারেটবোঝাই একটি ট্রাকের সঙ্গে অটোরিকশাটির সংঘর্ষ হয়।

সংঘর্ষের তীব্রতায় অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই আব্দুল খালেক প্রামাণিক নিহত হন। পরে স্থানীয় লোকজন ও পুলিশ আহতদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

পবা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুর রহমান জানান, হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হাচেন প্রামাণিকেরও মৃত্যু হয়েছে। বাকি দুই আহত ব্যক্তি চিকিৎসা নিচ্ছেন।

দুর্ঘটনার পর ট্রাকচালক ও তার সহকারী ঘটনাস্থল থেকে পালিয়ে যান। তবে পুলিশ দুর্ঘটনাকবলিত ট্রাকটি জব্দ করেছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )