1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
বুধবার, ১৭ জুন ২০২৬, ১২:১৬ পূর্বাহ্ন
শিরোনাম
প্রবাসীর অর্থায়নে বালাগঞ্জের আনোয়ারপুরে ৫ হাজার ফুট সড়ক পাকাকরণ সম্পন্ন স্পেনে অতিরিক্ত কর্মঘণ্টা নিয়ে শ্রমিকদের ক্ষোভ, দূতাবাস ও মন্ত্রণালয়ের হস্তক্ষেপ দাবি লন্ডনে আওয়ামী লীগ, সংখ্যালঘু ও বিরোধী মতের ওপর নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন দিল্লিতে প্রবেশে বাধা, দেশে ফিরলেন ডা. জাহেদ উর রহমান ‘বাংলাদেশের সংকটে শেখ হাসিনাই অপরিহার্য’, স্বদেশে ফেরার সব প্রস্তুতি সম্পন্ন! বিদ্যুৎ বাঁচাতে বড় পর্দায় বিশ্বকাপ খেলা দেখা বন্ধ করেছে জেলা প্রশাসন হামে আরও ৫ শিশুর মৃত্যু, তিন মাসে মোট প্রাণহানি ৬৪৮ প্রেমিকাকে ‘ধ র্ষ ণে অভিযুক্ত’ শিবিরের কেন্দ্রীয় নেতা দল থেকে বহিষ্কার ক্রিকেটকে বিদায় জানালেন কিংবদন্তি কেন উইলিয়ামসন নতুন বাজেটে দেশের অর্থনৈতিক সংস্কার হবে না: নাহিদ ইসলাম

প্রবাসীর অর্থায়নে বালাগঞ্জের আনোয়ারপুরে ৫ হাজার ফুট সড়ক পাকাকরণ সম্পন্ন

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬
  • ২১ জন দেখেছেন

বালাগঞ্জ উপজেলার দেওয়ান বাজার ইউনিয়নের আনোয়ারপুরে প্রবাসীর অর্থায়নে প্রায় ৫ হাজার ফুট সড়ক পাকাকরণ কাজ সম্পন্ন হয়েছে। আলহাজ্ব শফিকুর রহমান খান ও সৈয়দা ছালেহা খাতুন এতিম অ্যান্ড গরিব কল্যাণ ট্রাস্টের অর্থায়নে এ উন্নয়ন কাজ বাস্তবায়ন করা হয়।

স্থানীয় মানুষের দীর্ঘদিনের চলাচলের ভোগান্তি কমাতে আনোয়ারপুর এলজিইডি রাস্তা থেকে আনোয়ারপুর জামে মসজিদ পর্যন্ত সড়কটি পাকাকরণ করা হয়েছে। সড়কটি নির্মাণের ফলে এলাকার বাসিন্দাদের যাতায়াত আরও সহজ হবে বলে জানিয়েছেন স্থানীয়রা।

মঙ্গলবার (১৬ জুন) নবনির্মিত এ সড়কের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন আলহাজ্ব শফিকুর রহমান ও সৈয়দা ছালেহা খাতুন এতিম অ্যান্ড গরিব কল্যাণ ট্রাস্টের চেয়ারম্যান, যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট সমাজকর্মী ও শিক্ষানুরাগী আহবাবুর রহমান মিরন।

আহবাবুর রহমান মিরন বলেন, আলহাজ্ব শফিকুর রহমান খান ও সৈয়দা ছালেহা খাতুন এতিম অ্যান্ড গরিব কল্যাণ ট্রাস্ট সবসময়ই মানুষের কল্যাণে কাজ করার চেষ্টা করে আসছে। এই সড়কটি শুধুমাত্র একটি রাস্তা নয়, এটি এলাকার শিক্ষা, ব্যবসা এবং দৈনন্দিন জীবনের সাথে সরাসরি যুক্ত একটি গুরুত্বপূর্ণ যোগাযোগ মাধ্যম।

আমি ধন্যবাদ জানাই স্থানীয় সবাইকে, যারা এই কাজ বাস্তবায়নে পাশে ছিলেন। বিশেষ করে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাধারণ মানুষ যাদের সহযোগিতা ছাড়া এটি সম্ভব হতো না।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আনোয়ারপুর গ্রামের বিশিষ্ট সমাজকর্মী আব্দুল জলিল বেলাল, সমাজকর্মী এনায়েতুর রহমান খান রাজুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এ সময় বক্তারা বলেন, এলাকার মানুষের সুবিধার জন্য সড়ক উন্নয়ন একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। প্রবাসীদের সহযোগিতায় এ ধরনের জনকল্যাণমূলক কাজ অব্যাহত থাকলে স্থানীয় উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে।

স্থানীয় বাসিন্দারা জানান, সড়কটি পাকাকরণ হওয়ায় বিশেষ করে শিক্ষার্থী, ব্যবসায়ী ও সাধারণ মানুষের চলাচলে সুবিধা হবে। দীর্ঘদিনের প্রত্যাশিত এ উন্নয়ন কাজ সম্পন্ন হওয়ায় তারা আহবাবুর রহমানের মিরন প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )