1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২১ পূর্বাহ্ন
শিরোনাম
আব্বাস আরাগচির নেতৃত্বে নিউইয়র্কে কাতারের মধ্যস্থতাকারীদের সঙ্গে বৈঠকে বসছে ইরান ন্যাম ভবনে দ্বিতীয় স্ত্রীকে বারান্দায়ও ঘুমাতে হতো, আদালতে পুলিশের তথ্য নেতানিয়াহুর গোপনে আরব আমিরাত সফর, বৈঠকে ইরান ইস্যু শেখ হাসিনাকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাকিব এলপিজি সংকটে ২,০০০ টাকা ছাড়িয়েছে ১২ কেজির সিলিন্ডার ১০–২০ টাকা করে যাঁরা সঞ্চয় করেন, তাঁদের থেকেও কর নিতে চায় সরকার পেনিসিলিনের আবিষ্কার চিকিৎসায় বিপ্লব আনলেও বাড়ছে অ্যান্টিবায়োটিক প্রতিরোধের উদ্বেগ চাঁদপুরে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৩৭০ বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার ৮০তম জন্মদিন আজ বাংলাদেশে জ্বালানি নিয়ে আসা বিমানকে আকাশসীমায় ঢুকতে দেয়নি পাকিস্তান

পায়ে চোট পেয়ে চিকিৎসাধীন মতিউর রহমান শাহীন, সবার কাছে দোয়া চাইলেন

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: বুধবার, ১০ জুন, ২০২৬
  • ১৩২ জন দেখেছেন

যুক্তরাজ্য শেফিল্ড আওয়ামী লীগের সহ-সভাপতি ও বালাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা মতিউর রহমান শাহীন পায়ে আঘাত পেয়ে বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন। গত রোববার একটি দুর্ঘটনায় তাঁর পায়ে চোট লাগে। চিকিৎসকদের প্রাথমিক পরীক্ষায় তাঁর পায়ের অ্যাকিলিস টেনডন (Achilles tendon) ক্ষতিগ্রস্ত হওয়ার বিষয়টি ধরা পড়ে।

বর্তমানে চিকিৎসকের পরামর্শে তাঁর পায়ে প্লাস্টার করা হয়েছে এবং তিনি বাসায় সম্পূর্ণ বিশ্রামে রয়েছেন। আগামী ১৬ জুন পুনরায় চিকিৎসকের পরামর্শ নেওয়ার কথা রয়েছে। সেদিন এমআরআই রিপোর্ট পর্যালোচনার পর অপারেশনের প্রয়োজন হবে কি না, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানা গেছে।

মতিউর রহমান শাহীন বলেন, এই কঠিন সময়ে মানুষের আন্তরিক ভালোবাসা, সহমর্মিতা ও দোয়া তাঁকে মানসিকভাবে শক্তি জোগাচ্ছে। তিনি সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, দ্রুত সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরতে এবং আবারও মানুষের পাশে দাঁড়াতে তিনি সবার দোয়া কামনা করছেন।

এদিকে তাঁর শারীরিক সুস্থতা কামনা করেছেন সিলেটের বালাগঞ্জসহ দেশ ও প্রবাসে বসবাসরত অসংখ্য শুভাকাঙ্ক্ষী। তাঁরা আশা প্রকাশ করেছেন, চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী চিকিৎসা গ্রহণের মাধ্যমে তিনি দ্রুত সুস্থ হয়ে আবারও রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে অংশ নিতে পারবেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )