1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০২:৫০ পূর্বাহ্ন
শিরোনাম
শেখ হাসিনার প্রত্যাবর্তনের আনন্দে ক্যান্সার আক্রান্ত ব্যক্তিকে গরু ও নগদ ৪ হাজার টাকা উপহার দিলেন মতিউর রহমান শাহীন  ৯ দিনের ব্যবধানে সিরাজগঞ্জ কারাগারে আওয়ামী লীগের ২ নেতার মৃত্যু বিয়ের প্রতিশ্রুতিতে ধর্ষণ, চট্টগ্রাম এনসিপির শীর্ষ নেতা গ্রেপ্তার ঢাকার বিভিন্ন হোটেল থেকে ফাঁস হচ্ছে জামায়াতের এমপি নজরুলের ভিডিও রাষ্ট্রপতি সাহাবুদ্দিন পদত্যাগ করছেন তীব্র খাদ্য ঝুঁকিতে পড়বে বাংলাদেশের এক কোটি ৮১ লাখ মানুষ : ডব্লিউএফপি আদালত চলাকালে নারী আইনজীবীর মাথা ফাটালেন বিচারক নৈতিক স্খলনের দায়ে সাতক্ষীরার এমপি গাজী নজরুল ইসলামকে জামায়াতে ইসলামী থেকে বহিষ্কার ইতালিতে কনটেন্ট ক্রিয়েটর বনি আমিনকে বেধড়ক পেটাল প্রবাসী যুবকেরা শিশুকে বলাৎকারের পর হুজুর মাথায় হাত দিয়ে বলেন, ‘মনে করো তুমি স্বপ্ন দেখতেছ’

বক্তব্য নিয়ে বিতর্ক: গহরপুরী হুজুরের প্রতি অসম্মানের অভিযোগে দুঃখ প্রকাশ এমপি আব্দুল মালিকের

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: সোমবার, ৮ জুন, ২০২৬
  • ১০৪ জন দেখেছেন
আল্লামা গহরপুরী সম্পর্কে কুরুচিপূর্ণ মন্তব্য করেন সিলেট-৩ আসনের বিএনপির এমপি। ছবি: সংগৃহীত

সিলেট-৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আব্দুল মালিক তাঁর সাম্প্রতিক একটি বক্তব্যকে কেন্দ্র করে সৃষ্টি হওয়া বিতর্কের বিষয়ে ব্যাখ্যা দিয়েছেন। একই সঙ্গে তিনি মরহুম আল্লামা নূরউদ্দীন গহরপুরী (রহ.)-এর প্রতি গভীর শ্রদ্ধা ও সম্মান পুনর্ব্যক্ত করে বলেছেন, তাঁর বক্তব্যের মাধ্যমে গহরপুরী হুজুরকে অসম্মান করার কোনো উদ্দেশ্য ছিল না।

সোমবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে আব্দুল মালিক বলেন, সম্প্রতি তাঁর একটি বক্তব্যকে ঘিরে গহরপুরী হুজুরের প্রতি অসম্মান প্রদর্শনের অভিযোগ উঠেছে। বিষয়টি নিয়ে জনমনে বিভ্রান্তি তৈরি হওয়ায় তিনি নিজের অবস্থান স্পষ্ট করার প্রয়োজন অনুভব করেছেন।

বিবৃতিতে তিনি উল্লেখ করেন, আল্লামা নূরউদ্দীন গহরপুরী তাঁর পরম শ্রদ্ধেয় ব্যক্তিত্ব ছিলেন। জীবদ্দশায় তাঁর সঙ্গে ঘনিষ্ঠভাবে পরিচিত হওয়ার সুযোগ হয়েছিল এবং পবিত্র হজ পালনের সময়ও তিনি গহরপুরী হুজুরের সান্নিধ্যে ছিলেন। তিনি বলেন, গহরপুরী হুজুরের জ্ঞান, প্রজ্ঞা, ধর্মীয় নেতৃত্ব ও সমাজে অবদানের প্রতি তাঁর গভীর শ্রদ্ধা ছিল এবং এখনো রয়েছে।

সংসদ সদস্য বলেন, মরহুম গহরপুরী হুজুর জীবদ্দশায় বিভিন্ন রাজনৈতিক মতাদর্শ ও সামাজিক বিষয়ে নিজস্ব অবস্থান পোষণ করতেন। তবে বর্তমানে তিনি আর বেঁচে নেই। একজন মরহুম আলেম হিসেবে তিনি সবসময় শ্রদ্ধা ও সম্মানের পাত্র। তাঁর নাম বা ব্যক্তিত্বকে কেন্দ্র করে কোনো ধরনের বিতর্ক সৃষ্টি হোক, সেটি তিনি কখনো চান না।

নিজের বক্তব্যের কারণে যদি গহরপুরী হুজুরের পরিবার, অনুসারী, ভক্ত বা শুভাকাঙ্ক্ষীদের কেউ কষ্ট পেয়ে থাকেন, তাহলে তাঁদের কাছে আন্তরিক দুঃখ প্রকাশ করেন আব্দুল মালিক। তিনি বলেন, তাঁর বক্তব্যের প্রকৃত উদ্দেশ্য ভুলভাবে উপস্থাপিত হওয়ায় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে তিনি মনে করেন। সবাই বিষয়টিকে ইতিবাচকভাবে দেখবেন এবং ভুল বোঝাবুঝির অবসান ঘটবে বলে তিনি আশা প্রকাশ করেন।

বিবৃতির শেষাংশে সিলেট-৩ আসনের জনগণের প্রতি আহ্বান জানিয়ে আব্দুল মালিক বলেন, দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ, বালাগঞ্জ ও সিলেট সিটি করপোরেশনের অন্তর্ভুক্ত ওয়ার্ডগুলোর জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত প্রতিনিধি হিসেবে তিনি দল-মত নির্বিশেষে সবার প্রতিনিধি। এলাকার উন্নয়ন, শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে তিনি সকল শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা কামনা করেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )