1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৮:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম
তারাগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখির চেম্বারে অতর্কিত হামলা উপজেলার জামায়াত আমিরের বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যা, জামায়াত নেতা কারাগারে গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলায় ভারত সরকারের কোনো বাধা নেই: এফসিসি সভাপতি টুঙ্গিপাড়ায় দুপুরে ‘৩৬ জুলাই গণঅভ্যুত্থান’ তোরণ নির্মাণ, রাতে আগুন মৃত শিক্ষকের বেতন ২০ বছর ধরে তুলে আলোচনায় জামায়াত নেতা তরুণীর ঘরে আপত্তিকর অবস্থায় আটক ইসলামী ছাত্র আন্দোলন নেতা, সমাধান বিয়েতে এবার হল সংসদ এজিএসের রুমে সমকামিতার অভিযোগ জুলাইয়ের হত্যা মামলা অভিযুক্ত হাসিনাসহ ৫০, সত্যতা মেলেনি ৪৯ জনের বিরুদ্ধে

শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনকে সামনে রেখে বালাগঞ্জে ঐক্যের আহ্বান রুম্মান আহমেদের

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: শনিবার, ১৮ জুলাই, ২০২৬
  • ১৩৪ জন দেখেছেন

যুক্তরাজ্য ছাত্রলীগের সাবেক সভাপতি রুম্মান আহমেদ বালাগঞ্জ উপজেলার আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের সকল স্তরের নেতাকর্মীদের ভেদাভেদ, মতপার্থক্য ও বিভাজন ভুলে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন।

তিনি বলেন, মহান মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী সকল শক্তিকে এক কাতারে এসে সংগঠনকে আরও শক্তিশালী করতে হবে। জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনকে সামনে রেখে সবাইকে ঐক্যবদ্ধভাবে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করতে হবে।

রুম্মান আহমেদ আরও বলেন, “আমি বালাগঞ্জের সন্তান হিসেবে দলের যেকোনো প্রয়োজনে আপনাদের পাশে থাকার সর্বোচ্চ চেষ্টা করব। নেতাকর্মীদের যেকোনো প্রয়োজনে আমাকে পাশে পাবেন। ব্যক্তিগত মতভেদ ভুলে সংগঠনের স্বার্থে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।”

এদিকে, সাবেক ছাত্রলীগ নেতা ও যুক্তরাজ্য প্রবাসী সুজন আহমেদ বলেন, ব্যক্তিগত বিভেদ নয়, দল ও সংগঠনের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। ঐক্যবদ্ধ নেতৃত্বই বালাগঞ্জে সংগঠনকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করবে।

অপরদিকে, সাবেক ছাত্রলীগ নেতা ও যুক্তরাজ্য প্রবাসী আনহার আলী বলেন, বঙ্গবন্ধুর আদর্শ ও মহান মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী সকল নেতাকর্মীকে এক কাতারে এসে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করতে হবে। পারস্পরিক সহযোগিতা, শৃঙ্খলা ও ঐক্যের মাধ্যমেই সংগঠনকে আরও গতিশীল করা সম্ভব বলে তিনি মন্তব্য করেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )